জীবিত দেহ ডুবে গেলেও মৃত দেহ কেন পরবর্তীতে ভেসে উঠে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
1,112 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (9,390 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (9,390 পয়েন্ট)

মৃতদেহ পানিতে ভাসে কেন?

পানিতে ডুবে মারা যাওয়ার পর প্রাথমিক অবস্হায় মৃতদেহ পানির নিচে ডুবে থাকে।মৃত্যর প্রায় ৫-৬ঘন্টা পর মৃতদেহের পেটে থাকা ব্যাকটেরিয়া প্রচুর মিথেন,হাইড্রোজেন সালফাইড, কার্বনডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করতে থাকে এই গ্যাস জমা হতে হতে পেট ফুলে উঠে।
 একটি নির্দিষ্ট মাত্রার গ্যাস জমা হলে মৃতদেহের আয়তন অনেক বেড়ে যায়।এবার মৃতদেহ যে পানি অপসারণ করে তার ভর দেহের ভরের চেয়ে বেশি হয় পাশাপাশি পেটের গ্যাস  মৃতদেহকে ভাসিয়ে তোলে।পেটে নির্দিষ্ট পরিমাণ গ্যাস জমা হতে ৮-২৪ ঘন্টা বা তার থেকেও বেশি সময় লাগতে পারে।
অর্থাৎ পানিতে ডুবে মরলে অন্তত ৮ ঘন্টার আগে মৃতদেহ পানির উপরে ভেসে উঠবে না।অনেক সময় ব্যাতিক্রম দেখা যায় এই ঘটনার।ডুবে মরার ২-৫ ঘন্টার মধ্যেই কিছু লাশ পানির উপরে ভেসে উঠে, তখন মানুষ বলে দেও -দানো মানুষকে টেনে নিয়ে গিয়েছিল আবার ছেড়ে দিয়েছে।
এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো, পানিতে ডুবে মরার পর পানির স্রোতের টানে বা ঘূর্ণিজল এর কারণে লাশ ভেসে উঠতে পারে।আরেকটি বৈজ্ঞানিক যুক্তি হলো, ফুসফুসে পানি প্রবেশের পর মৃত দেহের ভর বৃদ্ধি পায় কিন্তু হঠাত আরো বেশি পানি প্রবেশ করলে মৃতদেহের ভেতরের পানির ঘনত্ব এবং বাইরের পানির ঘনত্ব সমান থাকে, এবার লাশ যে পরিমাণ পানি অপসারণ করে তার ভর লাসের ভরের সমান হয়, ফলে লাশ কিছুক্ষণ পানির উপরি তল বরাবর ভাসতে থাকে।
ব্যাকটেরিয়ার দ্বারা মৃতদেহের পচন প্রক্রিয়া শেষ হলে লাশের পেট থেকে গ্যাস বের হয়ে যায় ফলে লাশটি চিরদিনের জন্য পানির নিচে ডুবে যায়। একেই বলে সলিল সমাধি।

ক্রেডিটঃ শান্ত

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
5 টি উত্তর 1,308 বার দেখা হয়েছে
+8 টি ভোট
1 উত্তর 15,104 বার দেখা হয়েছে
+2 টি ভোট
5 টি উত্তর 4,591 বার দেখা হয়েছে
+2 টি ভোট
3 টি উত্তর 3,168 বার দেখা হয়েছে

11,024 টি প্রশ্ন

18,697 টি উত্তর

4,750 টি মন্তব্য

895,203 জন সদস্য

30 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 28 জন গেস্ট অনলাইনে
  1. Yuzu451

    120 পয়েন্ট

  2. SinghalIndustries22

    120 পয়েন্ট

  3. draktim240

    120 পয়েন্ট

  4. nationdistribution

    100 পয়েন্ট

  5. tg88alltpro

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...