সাপ দূর করতে লাইফবয় সাবান, সজিনার ডাল, মরিচ পোড়া কতটুকু কার্যকর? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
1,389 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (7,950 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (7,950 পয়েন্ট)

না ৷ এগুলো একটাও কাজে দেবে না ৷ সাবান কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাসিয়াম লবণ ৷ এতে অ্যাসিডের কোনো গুণাগুণ থাকে না ৷ কোনো অ্যাসিড সাপ তাড়াতে পারে এমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই ৷ কার্বলিক অ্যাসিড সাপ তাড়ায় এটাও ভুল ধারণা ৷ আমাদের মধ্যে ভুল ধারণা আছে এবং ছোটবেলায় সম্ভবত বইয়েও ছিল যে সাপের ঘ্রাণশক্তি দুর্বল ৷ এটা ভুল ৷ সাপের শ্রবণশক্তি ও স্মৃতিশক্তি বাদে সবই সবল ৷ সাপ জিহ্বা, নাসারন্ধ্র ও জেকবসনস অর্গান ব্যবহার করে গন্ধ শুঁকে শিকার শনাক্ত করে ৷ কার্বলিক অ্যাসিডের গন্ধ তার জন্য বিরক্তিকর নয় ৷ কার্বলিক অ্যাসিড বিষাক্ত ও দাহ্য ৷ দীর্ঘদিন ঘরে থাকলে এর বাষ্প ঘরে ছড়িয়ে থাকে ৷ দীর্ঘদিন এই বাষ্প নিঃশ্বাসের সাথে যেতে থাকলে সেটা স্লো পয়জন হিসেবে কাজ করে ৷ কার্বলিক অ্যাসিড দাহ্য ৷ ঘরে আগুন ধরিয়ে দেবে ৷ 

সজিনার ডালে, মরিচ পোড়াতেও কাজ হবে না ৷ প্রাকৃতিক রসায়ন হিসেবে সাপ তাড়াতে ন্যাপথালিন; লবঙ্গ ও দারুচিনির তেলের মিশ্রণ; পেঁয়াজ-রসুনের নির্যাস ও লবণের মিশ্রণ; ভিনেগার-পানির মিশ্রণ ইত্যাদি সাপ তাড়াতে সাময়িক কাজ করে ৷ এছাড়া বাড়ির আশেপাশের গর্ত বন্ধ রাখা, জঙ্গল হতে না দেওয়া, বাড়িতে সাপের খাবার যেমন ইঁদুর, ব্যাঙ, ছুঁচো, শামুক ইত্যাদির উৎপাত হতে না দেওয়া, সাপ শিকারী প্রাণী যেমন কুকুর, বিড়াল ইত্যাদি পোষা ইত্যাদি পদক্ষেপ সাপ থেকে দীর্ঘস্থায়ী সুরক্ষা দেবে ৷

© রাশিক আজমাইন

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+13 টি ভোট
3 টি উত্তর 1,013 বার দেখা হয়েছে
+9 টি ভোট
1 উত্তর 1,758 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 1,487 বার দেখা হয়েছে
+7 টি ভোট
1 উত্তর 1,339 বার দেখা হয়েছে

10,981 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

889,548 জন সদস্য

23 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 23 জন গেস্ট অনলাইনে
  1. brownrobert

    120 পয়েন্ট

  2. sirophams88

    100 পয়েন্ট

  3. xoilaczadtv

    100 পয়েন্ট

  4. Cc9betpkcom

    100 পয়েন্ট

  5. tk1971innet

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...