মাথায় আঘাত পেলে মানুষ অজ্ঞান হয়ে যায় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
1,373 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (2,910 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (150 পয়েন্ট)
এই প্রশ্নের আগে আমাদের আগে জানা দরকার মানুষ কেন অজ্ঞান হয়??
এরজন্য বিশেষজ্ঞরা মূলত ৪টি কারনকেই দায়ী করেছেন।
১. নিম্নরক্তচাপ: শরীরে রক্তচাপ কমে গেলে মানুষ অজ্ঞান হয়ে যায়।
২. ডায়াবেটিক: অতিরিক্ত মুত্র ত্যাগ করলে শরীরে জলের পরিমান কমে যায়। ফলে অত্যাধিক সুগারে নার্ভ দূর্বল হয়ে যায়। এ ক্ষেত্রে মানুষ অজ্ঞান হয়ে যায়।
৩. হৃদরোগ: হার্টে সমস্যা থাকলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন হয়না। ফলে মানুষ অজ্ঞান হয়ে যায়।
৪. ডিহাইড্রেশন এর কারণে মানুষ অজ্ঞান হয়ে যায়।

অজ্ঞান হয়ে যাওয়ার মূল কারণটি ঘটে মস্তিষ্কে।নিম্নরক্তচাপ,ডায়াবেটিস,হৃদরোগ,ডিহাইড্রেশন ইত্যাদি কারনে যদি মস্তিস্কের নার্ভ ক্ষতিগ্রস্ত হলে আমাদের শরীর মস্তিস্কের সাথে অনেকসময় যোগাযোগ হারায় আর এটাকেই আমরা জ্ঞান হারানো বা অজ্ঞান হওয়া বলি। আর অনেক সময় ঔষধ প্রয়োগ করে মানুষকে অজ্ঞান করা হয়। অইক্ষেত্রে ঔষধে এমন রাসায়নিক উপাদান থাকে যা মস্তিস্কের উপর ক্রিয়া করে মানুষকে চেতনাহীন করে দেয়। যেমনঃ অপারেশন এর আগে রোগীকে এনেস্থেসিয়া দেওয়া হয়। আবার ল্যাবে কোনো প্রানীকে চেতনাহীন করতে ব্যবহৃত হয় ক্লোরোফরম।
সুতরাং মানুষ অজ্ঞান হয় কখন আর কেন তা আমরা এতক্ষণে নিশ্চই ক্লিয়ার??

এইবার আসি মূল প্রশ্নে মাথায় আঘাত পেলে মানুষ কেন অজ্ঞান হয়ে যায়??
এর উত্তর হচ্ছে মাথায় আঘাত মানে মস্তিকে আঘাত। আমাদের মাথার খুলি ছোটখাটো আঘাত থেকে ব্রেইনকে রক্ষা করতে পারে কিন্তু বড় কোনো আঘাত পেলে আমাদের মস্তিস্কের নার্ভগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর সেই ক্ষতির হিসাব অনেকটা নির্ভর করে আঘাতটা মাথার কোন স্থানে লেগেছে আর কতটা আঘাত লেগেছে। নার্ভের ক্ষতি হওয়ার কারনে কোনো কোনো সময় স্থায়ীভাবেও একজন মানুষ চেতনা হারাতে পারেন আর সাধারন ভাষায় একে কোমায় চলে যাওয়া বলে। অস্থায়ীভাবে অজ্ঞান হওয়া মানে কিছুক্ষন পরে আঘাতপ্রাপ্ত ব্যাক্তি তার জ্ঞান ফিরে পাবে। আঘাতের কারনে অনেকসময় ব্যাক্তিকে বমি করতে দেখা যায়।

উল্লেখ্য যে, মাথায় খুব জোরে আঘাত পেলে যদি নার্ভ সিস্টেমের বেশি ক্ষতি হয়ে তাহলে রোগীর বড় ধরনে ক্ষতিও হতে পারে।যেমনঃ মানসিক বিকারগ্রস্ততা, মেমরি লস, ব্রেইন ডেথ এমন কি মৃত্যুও হতে পারে।

উত্তরদাতাঃ শাহ রেয়াজুর রহমান রাজ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+10 টি ভোট
1 উত্তর 881 বার দেখা হয়েছে
+5 টি ভোট
3 টি উত্তর 1,424 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 605 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 469 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 688 বার দেখা হয়েছে

10,967 টি প্রশ্ন

18,677 টি উত্তর

4,750 টি মন্তব্য

886,114 জন সদস্য

76 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 76 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    1990 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. showravdas11

    120 পয়েন্ট

  4. tieulamtvclub

    100 পয়েন্ট

  5. na777io66

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...