ইন্ট্রোভার্ট দের সাধারন বৈশিষ্ট্য কী কী? কোন বৈশিষ্ট্য একজন ইন্ট্রোভার্ট এর লক্ষন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
2,317 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন (33,350 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

অন্তর্মুখী (Introvert) স্বভাবের মানুষের কিছু বৈশিষ্ট্য :

  1. বেশিরভাগ সময়েই ফেসবুকের চ্যাটলিস্ট (Active Status) বন্ধ রাখে।
  2. ফেসবুকে অপেক্ষাকৃত কম পোস্ট আর শেয়ার নিয়ে ব্যস্ত থাকে।
  3. বন্ধুত্বের সার্কেল মোটামুটি ২-৩জনের একটা গ্রুপ বা তারও কম।
  4. সরাসরি ফোনের কল রিসিভ না করে, রিং শেষের অপেক্ষায় থাকে, তারপর ছোট্ট একটা বার্তা পাঠায়, "কথা বলতে পারবোনা। কি ব্যাপার! অনুগ্রহপূর্বক মেসেজে বলুন"।
  5. নিজের সাথেই মনে মনে কথা বলতে পছন্দ করে!
  6. চারদেয়ালের ঘরোয়া পরিবেশটাই তার জন্য খোলা ময়দান!
  7. কেউ তাকে পছন্দের কথা জানালে, সে বলে, " এটা কীভাবে সম্ভব! আমার মতো মানুষকে কেউ পছন্দ করবে তা সম্পূর্ণ ধারণার বাইরে!"
  8. যদি কোনো সম্পর্কের মাঝে আবদ্ধ থাকে, তবে জীবনের সর্বাত্মক প্রচেষ্টায় ধরে রাখতে চায়!
  9. বেশিরভাগ মানুষের সাথে কথা বলতে গেলে চোখ মেলানোয় অভ্যস্ত নয় সে।
  10. সে শরীরচর্চার চেয়ে বেশিরভাগ সময় সকালের প্রকৃতির ছোয়া পেতেই বাইরে যায়।
  11. হোয়াটসঅ্যাপে কোনো মেসেজের নোটিফিকেশন আসলে, এ্যাপে না ঢুকে সরিয়ে দেয় নোটিফিকেশন বার থেকে যদি না কোনো রিপ্লাই করার ইচ্ছে থাকে।
  12. সাইড পকেট আছে এমন পোশাক পড়তে সাচ্ছন্দ্যবোধ করে, যাতে করে অস্বস্তিকর কোনো পরিস্থিতিতে হাত গুটিয়ে পকেটে নিতে পারে।
  13. নিজের জন্মদিন নিয়ে অতটা হইচই, মাথাব্যথা নেই। সময় সুযোগ পেলে বিছানায় শুয়ে শুয়ে কাটিয়ে দিলেই বাঁচে!
  14. সে সপ্তাহান্তে ঘুরতে যায় না বরং বই পড়েই কাটায়।
  15. তার ফ্যাশন, স্টাইল নিয়ে মাথাব্যথা নেই
  16. তার হৃদয়ের কোনো এক কোণে নিরাপত্তাহীন একটা জায়গা আছে, তবে সেটা সুকৌশলে গোপন রাখতে জানে!
  17. সে হতে পারে দেখতে অন্যদের তুলনায় একটু কুৎসিত, তবে আত্মবিশ্বাস আর অতিরিক্ত আত্মবিশ্বাসের তফাৎ ঠিকই বুঝতে পারে।
  18. সে অলস নয়, তবে আগ্রহটাই কম।
  19. সে কতটুকু প্রতিভার, সেটা শুধুই তার রুমের দেয়াল গুলোই জানে!
  20. রুমের বাইরে পা রাখেনা, যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না যে মেহমানরা (Guests) চলে গেছে!
  21. কেউ তুচ্ছতাচ্ছিল্য, গাধামো আর যাইকরুক না কেন, তাদের উপরও তেমন কোনো ক্ষোভ নেই, যেমন অন্তর্মুখী আছে, তেমনই থেকে যায়!
  22. মনের মাঝেই একটা সাম্রাজ্য তৈরি করতে পারে, যেখানে সকল কথাবার্তা, যোগাযোগ, ছন্দ-কবিতা, গান, গল্প, আর কাল্পনিক চরিত্রের সৃষ্টি নিজে একা একাই করে, মনেহয় সেটাই তার বাস্তবতা।
  23. সে মনে করে এই জীবনের অর্থ-পরিধি আরও বিশাল যা স্বাভাবিক ভাবে প্রত্যক্ষ করা যায়না। আর সেই জীবনের গভীর অর্থ খুঁজতেই সময় কাটে তার!

অনেকের চরিত্রই অনেক বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। তবে কিছু মানুষ সকল ধরনের স্বভাবেই নিজেকে তুলে ধরতে যানে। তারা অন্তর্মুখী, বহির্মুখী কোনোটাই নয়, তারা নিজেরাই জানে না এটার সঙ্গা!

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 475 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 555 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 313 বার দেখা হয়েছে
09 ফেব্রুয়ারি 2022 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sadman Sakib. (33,350 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 2,469 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

902,509 জন সদস্য

201 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 201 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. xoilacxcrtv

    100 পয়েন্ট

  3. lx88slive

    100 পয়েন্ট

  4. sun88seucom

    100 পয়েন্ট

  5. gavangtvttbd

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...