অতিরিক্ত ঝাল খেলে কী স্মৃতিশক্তি কমে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
981 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (15,210 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (15,210 পয়েন্ট)
**অতিরিক্ত ঝাল খেলে স্মৃতিশক্তি কমে**

 

এমন অনেক ব্যক্তি আছেন যারা ঝাল ছাড়া কোনো খাবারই মুখে তুলতে পারেন না। ঝালপ্রেমীরা খাবারের পাতে আলাদা করে ঝাল আচার বা কাঁচা মরিচ খেতেও ভালোবাসেন। কিন্তু জানেন কি? গবেষণা বলছে, অত্যন্ত ঝাল খাবার বা অতিরিক্ত মরিচ খাওয়ার অভ্যাস স্মৃতিলোপ ঘটাতে পারে।

 

প্রায় সাড়ে চার হাজার মানুষকে নিয়ে একটি সমীক্ষায় উঠে এসেছে, প্রতিদিন যারা ৫০ গ্রাম মরিচ খান, তাদের স্মৃতিশক্তি হারানোর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়।

 

গবেষণায় উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। ১৫ বছর ধরে যাদের টানা এই অভ্যাস রয়েছে, তাদের ৫৬ শতাংশ স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। অনেকেই মনে করেন, মরিচে থাকা ক্যাপসাইসিন আমাদের বুদ্ধি তুখোড় করে। কিন্তু আসলে তা নয়। অতিরিক্ত ক্যাপসাইসিন নার্ভের ব্যথা দূর করতে সক্ষম। সে কারণেই হয়তো ধীরে ধীরে স্মৃতিশক্তি লোপ পায়। তবে হট সস খেলে সেটি হয় না।

 

কাতার বিশ্ববিদ্যালয়ের গবেষকরাই এই সমীক্ষা চালিয়েছিলেন। বেশি মরিচ খাওয়ার কারণে মানুষের মধ্যে অ্যালঝাইমার্স রোগের সম্ভাবনাও দেখা দেয়। তাই ঝাল খেতে যতই ভালোবাসেন, এবার থেকে পরিমাণটা একটু কমিয়ে খাবেন।
0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
১৫ বছর ধরে যাদের টানা এই অভ্যাস রয়েছে, তাদের ৫৬ শতাংশ স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। অনেকেই মনে করেন, মরিচে থাকা ক্যাপসাইসিন আমাদের বুদ্ধি তুখোড় করে। কিন্তু আসলে তা নয়। অতিরিক্ত ক্যাপসাইসিন নার্ভের ব্যথা দূর করতে সক্ষম। সে কারণেই হয়তো ধীরে ধীরে স্মৃতিশক্তি লোপ পায়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+4 টি ভোট
1 উত্তর 1,014 বার দেখা হয়েছে
05 ফেব্রুয়ারি 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
+1 টি ভোট
4 টি উত্তর 1,122 বার দেখা হয়েছে
12 জানুয়ারি 2022 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Saima Begum (1,100 পয়েন্ট)
+4 টি ভোট
2 টি উত্তর 751 বার দেখা হয়েছে
+10 টি ভোট
4 টি উত্তর 5,735 বার দেখা হয়েছে

10,982 টি প্রশ্ন

18,689 টি উত্তর

4,750 টি মন্তব্য

887,780 জন সদস্য

31 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 30 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. abrarwasif

    140 পয়েন্ট

  4. elize89e

    120 পয়েন্ট

  5. Nusrat11

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...