চোখে ছানি পড়ার কারণ কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
574 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (15,210 পয়েন্ট)

3 উত্তর

0 টি ভোট
করেছেন (15,210 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর
বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের লেন্স ঘোলাটে বা সাদা হয়ে যায়। ফলে চোখে ঝাপসা দেখা শুরু হয়। চোখের অন্যান্য সমস্যাও দেখা দেয়। একেই ছানি পড়া বলে। সাধারণত ৪০ বছর পেরোলেই অনেকেরই আসতে আসতে এই সমস্যা দেখা দেয়।

১। বিশেষজ্ঞরা বলছেন, চোখে ছানি পড়ার প্রধান কারণ হল বয়স বাড়ার সঙ্গে লেন্স নষ্ট হয়ে যাওয়া। চোখের লেন্সের উপাদান হল প্রোটিন। এই প্রোটিনের গঠন নষ্ট হয়ে গেলে ছানি পড়ে।

 

এ ছাড়াও আরও অনেক কারণে চোখে ছানি পড়তে পারে।

 

২। কয়েকটি রোগের কারণে ছানি পড়ে। তার মধ্যে একটি ডায়াবেটিস।

 

৩। দীর্ঘ দিন ধরে চোখে সংক্রমণ বা প্রদাহজনিত সমস্যা চললে।

 

৪। বংশগত কারণেও অনেক সময় ছানি পড়ে।

 

৫। অতিরিক্ত তাপ বা রোদে দীর্ঘ সময় ধরে কাজ করলেও সূর্যের আল্ট্রাভায়লেট রশ্মির কুপ্রভাবে চোখে ছানি পড়তে পারে।

 

৬। দীর্ঘ দিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ খেলে।

 

৭। বেশি পরিমাণে ধূমপান করলেও এই সমস্যা হয়।

 

৮। কোনো ভাবে চোখে আঘাত লাগলেও পরবর্তী কালে হতে পারে।

 

৯। দীর্ঘ দিন ধরে যদি খুব বেশি মাত্রায় ক্ষীণদৃষ্টির সমস্যা থাকে তা হলে এই সমস্যা দেখা দিতে পারে।
0 টি ভোট
করেছেন (16,190 পয়েন্ট)

বিশেষজ্ঞরা বলছেন, চোখে ছানি পড়ার প্রধান কারণ হল বয়স বাড়ার সঙ্গে লেন্স নষ্ট হয়ে যাওয়া। চোখের লেন্সের উপাদান হল প্রোটিন। এই প্রোটিনের গঠন নষ্ট হয়ে গেলে ছানি পড়ে। এ ছাড়াও আরও অনেক কারণে চোখে ছানি পড়তে পারে।

0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)

ছানি পড়ার কারণ : চোখে ছানি পড়ার প্রধান কারণ বয়সের সঙ্গে সঙ্গে লেন্সের উপাদান প্রোটিনের গঠন নষ্ট হয়ে যাওয়া।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+4 টি ভোট
1 উত্তর 584 বার দেখা হয়েছে
31 জানুয়ারি 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 738 বার দেখা হয়েছে
08 জানুয়ারি 2022 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Subrata Saha (15,210 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 10,629 বার দেখা হয়েছে
18 এপ্রিল 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ubaeid (28,340 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 680 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 601 বার দেখা হয়েছে

10,986 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

900,909 জন সদস্য

176 জন অনলাইনে রয়েছে
3 জন সদস্য এবং 173 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. tn8881com

    100 পয়েন্ট

  3. ww88onlineofficial1

    100 পয়েন্ট

  4. etn88p95okcomv

    100 পয়েন্ট

  5. dmfirstgames

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...