একই উচ্চতার ছেলেদের তুলনায় মেয়েদের লম্বা দেখায় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
8,827 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (6,010 পয়েন্ট)

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (6,010 পয়েন্ট)
একই উচ্চতার মেয়েদেরকে তুলনামূলকভাবে ছেলেদের চেয়ে লম্বা দেখায়- এটা শুধুই আমাদের চোখের ধাঁধা, তা ছাড়া আর কিছু না। কিছু সম্ভাব্য কারণ উল্লেখ করা হলো যেগুলোর কারণে হয়তো আমাদের এমন মনে  হয়-

১. সাধারণত একই উচ্চতার মানুষের মধ্যে যাদের উপরের দেহাংশ বা ধড়ের অনুপাতে পা ছোট তাদের থেকে আকারে বড় পা ওলায়াদের বেশি লম্বা মনে হয়। উদাহরণস্বরূপ, মেয়েরা তুলনামূলক লম্বা পায়ের অধিকারী। এজন্য ৫ ফুট ৪ ইঞ্চির কোনো মেয়েকে আপাতভাবে যতটা লম্বা মনে হবে ঠিক একই উচ্চতার কোন ছেলেকে অতটা লম্বা মনে হয়না। এজন্য মেয়েরা অ্যাভারেজ উচ্চতার একটু বেশি হলেই তাদের অনেকটা লম্বা মনে হয়। কিন্তু কোন খর্বাকৃতি পায়ের ব্যক্তি স্ট্যান্ডার্ড উচ্চতার থেকে লম্বা হলেও তাকে খাটো মনে হয়। আরও একটা ফ্যাক্টর, তা হলো পুরুষদের মাসল (মাংসপেশি), কাঁধ যা মেয়েদের তুলনায় বেশি চওড়া লাগে, এতে একই উচ্চতা হলেও মেয়েদেরকে ছেলেদের তুলনায় লম্বা মনে হয়।

২. স্থূলতার কারণে অনেকের উচ্চতা ঢাকা পড়ে যায়। আবার চিকন কাউকে স্বাভাবিক উচ্চতায়-ই খানিকটা লম্বা মনে হয়।

৩. টাইট ফিটিং কাপড় পড়লেও ক্ষেত্রবিশেষে আপনার উচ্চতা দৃষ্টিগোচর হতে পারে, যেখানে ঢিলেঢালা পোশাক পড়লে এর উল্টোটা ঘটে। যেমন ধরুন যারা লুজ ফিটিং প্যান্ট পড়েন, তারা টাইট ফিটিং প্যান্ট পড়লে আগের থেকে লম্বা মনে হবে।

তথ্যসূত্রঃ Quora
0 টি ভোট
করেছেন (16,190 পয়েন্ট)
চোখের ধাঁধার কারণে সমান উচ্চতার ছেলে-মেয়ে এর মধ্যে মেয়েকেই বেশি লম্বা দেখায় I

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 706 বার দেখা হয়েছে
+17 টি ভোট
2 টি উত্তর 2,376 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 3,294 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 1,104 বার দেখা হয়েছে
20 এপ্রিল 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন হায়াত (20,400 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 419 বার দেখা হয়েছে
10 ফেব্রুয়ারি 2022 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন সাকিব আনোয়ার (9,610 পয়েন্ট)

10,997 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

892,760 জন সদস্য

238 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 238 জন গেস্ট অনলাইনে
  1. buyadd

    180 পয়েন্ট

  2. buy now

    160 পয়েন্ট

  3. EricaCarl

    140 পয়েন্ট

  4. securehealth

    140 পয়েন্ট

  5. BuyAtivan

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...