ঘামলে কি ওজন কমে?ঘামলে কি ওজন কমে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+16 টি ভোট
2,477 বার দেখা হয়েছে
"সৃজনশীলতা" বিভাগে করেছেন (10,910 পয়েন্ট)

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (10,910 পয়েন্ট)
Nishat Tasnim শরীর ঘামে নিজেকে ঠাণ্ডা রাখার জন্য। ওয়ার্কআউটের সময় বেশি ঘামছেন মানে আপনার শরীর গরম হয়ে উঠেছে এবং স্বাভাবিক তাপমাত্রায় আসার জন্য ঘাম ঝরাচ্ছেন। যারা নিয়মিত এক্সারসাইজ করেন ও সঠিক ডায়েট মেনে চলেন তারা বেশি ঘামেন। এই ঘাম ঝরাকেই মেদ ঝরা ভেবে নেওয়া একেবারেই ভুল। কারণ শরীরে সঞ্চিত ফ্যাটই ক্যালারি ঝরানোর এনার্জি জোগায়। তাই নিয়মিত এক্সারসাইজ করলে ঘাম ঝরা ও ক্যালরি ঝরার প্রক্রিয়াই চলতে থাকে। যার ফলে ওজন কমে। ফ্যাট ঝরে না।

আমাদের শরীরে তিন ধরনের ফ্যাট থাকে। এগুলো হলোঃ-

১. সাবকুটেনাস : যা ত্বকের নিচে থাকে।

২. ভিসারাল : যা শরীরের ক্যাভিটিতে থাকে।

৩. ইন্ট্রামাসকুলার : যা কম পরিমাণে আমাদের পেশিতে থাকে।

মনে রাখতে হবে এই তিন ধরনের ফ্যাটের প্রতি যদি আমরা নজর না দিই তা হলে তা শরীরে চেপে বসতে পারে। রোগা হওয়ার জন্য ক্র্যাশ ডায়েট মেনে চললে বা অপর্যাপ্ত খাবার খেলে শরীরে এই তিন ধরনের ফ্যাট অতিরিক্ত পরিমাণ সঞ্চিত হতে থাকে। কারণ, আমাদের শরীরের কার্যকারিতার জন্য প্রয়োজনীয় এনার্জি ফ্যাট থেকেই আসে।

যে কারণে ঘাম ঝরা মানেই মেদ ঝরা নয় :

অতিরিক্ত ওয়ার্কআউটে ঘাম ঝরলেও তার মানে মেদ ঝরা নয়। শরীর ফ্যাটে সঞ্চিত এনার্জির সাহায্য ক্যালরি বার্ন করে। কিন্তু তার পরেই যখন আমরা খাবার খাই, সেই ঘাটতি মিটে যায়। প্রোটিন ও ফ্যাট জাতীয় খাবার খাওয়ার পাশাপাশি কার্ডিও ট্রেনিং করলে শরীর মেদ ঝরাতে পারে। তাই বলে ব্যায়াম বা যোগাভ্যাস বন্ধ করবেন না। কেননা, এই ধরনের এক্সারসাইজ শরীরের ফিটনেস বাড়াতে সাহায্য করে। ফ্যাট বা মেদ ঝরাতে পাশাপাশি একটি ডায়েট চার্ট তৈরি করে নিতে পারেন। প্রতিদিনের খাবার সম্পর্কে একটু সচেতন থাকলেই শরীরে বাড়তি মেদ জমবে না। দ্রুত শরীরের ওজন কমাতে ফলের বিকল্প নেই। এজন্য আপেল, লেবু, তরমুজ, নারিকেল, বেদানা, পেঁপে এবং কমলালেবুর মতো উপকারি ফলগুলো খুব বেশি বেশি খেতে পারেন। এসব ফল আপনার মেদ ঝরাতে সহায়ক। সুইমিং, দৌড়ানো, সাইক্লিং, বক্সিং, বারপিইজ, ওয়াল ক্লাইম্বিং ওয়ার্কআউট করতে পারেন।
করেছেন (16,190 পয়েন্ট)
সোর্স প্লিজ
0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
যাঁরা পর্যাপ্ত আহার করেন এবং নিয়মিত শরীরচর্চা করেন, তাঁরা ঘামেন বেশি। সুতরাং, এই ঘামকে মেদ গলে যাওয়া বলে মেনে নেওয়া ভুল। বরং বলা ভালো ক্যালোরি গলে গেলে, তাতে উপস্থিত ফ্যাট থেকে শক্তি সঞ্চার করে শরীর। ফলত, এক্সারসাইজ় করার সময় ঘাম ও ক্যালোরি গলে যাওয়ায় ওজন কমতে পারে.

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
2 টি উত্তর 388 বার দেখা হয়েছে
+11 টি ভোট
3 টি উত্তর 558 বার দেখা হয়েছে
+2 টি ভোট
3 টি উত্তর 1,878 বার দেখা হয়েছে
+5 টি ভোট
4 টি উত্তর 1,741 বার দেখা হয়েছে
28 মার্চ 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,850 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 929 বার দেখা হয়েছে

10,921 টি প্রশ্ন

18,622 টি উত্তর

4,747 টি মন্তব্য

874,702 জন সদস্য

85 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 83 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    400 পয়েন্ট

  2. Aviator Game

    180 পয়েন্ট

  3. bobbyanderson0

    140 পয়েন্ট

  4. mark1654

    140 পয়েন্ট

  5. Fayahal Bin Kadry

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত মহাকাশ প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল চাঁদ ডিম বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত গ্যাস রঙ পাখি সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল গতি কান্না আম
...