মানুষের হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে প্রাথমিক চিকিৎসা কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
395 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (135,500 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)
আমাদেরকে প্রথমেই জানতে হবে উচ্চ রক্তচাপ বলতে আমরা কি বুঝি? সাধারণত যদি একজন প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টোলিক (ওপরেরটা) রক্তচাপ ১৪০ বা তার বেশি এবং ডায়াস্টোলিক (নিচেরটা) রক্তচাপ ৯০ বা তার বেশি পাওয়া যায়, তাহলে সেই ব্যক্তির উচ্চ রক্তচাপ আছে বলে ধরা হয়।

উচ্চ রক্তচাপের কারন আমরা কমবেশি সবাই জানি। সেইগুলো আর লিখছি না।কারা বেশী ঝুঁকিতে আছেন সেই বিষয়ে জানা থাকলে উচ্চ রক্তচাপ হওয়ার আগেই নিজেকে নিরাপদ রাখা যায়। সাধারণত স্থূলকায় ব্যক্তি, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি, ধূমপায়ী এবং যাঁরা শারীরিক পরিশ্রম কম করেন, তারা উচ্চ রক্তচাপের ঝুঁকিতে থাকেন বেশি।

এখন আসছি কিভাবে উচ্চ রক্তচাপ প্রতিরোধ করা যায়ঃ

ওজন নিয়ন্ত্রনে আনতে হবে।
খাবারের সাথে অতিরিক্ত লবন খাওয়া বাদ দিতে হবে।
নিজের কাজ যথাসম্ভব নিজেই করার চেষ্টা করতে হবে।
অন্তত ২০ মিনিট ব্যায়াম করতে হবে।
৩০ মিনিট জোরে হাঁটতে হবে (যেন ঘাম বের হয়)
ধূমপান চিরতরে বাদ দিতে হবে।
মানসিক চাপ বা দুশ্চিন্তা থাকলে তা নিয়ন্ত্রনের জন্য মেডিটেশন করা যেতে পারে।
উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তি জীবনযাত্রায় পরিবর্তন আনা সত্ত্বেও তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে না এলে তাঁকে ওষুধ সেবন করতে হবে এবং তা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শমতো।

এখন আসছি আপনার প্রশ্নের উত্তরে,

হঠাৎ কোন সুস্থ ব্যক্তির রক্তচাপ বেড়ে গেলে প্রথমেই তাকে বিশ্রাম নিতে হবে।তারপর মাথায় ঠাণ্ডা পানি দিতে হবে।কোনভাবেই অস্থির হওয়া যাবে না। তারপর চিকিৎসকের পরামর্শ নিতে হবে অবশ্যই।নিজে নিজে কোন ওষুধ সেবন করা যাবে না।ওষুধ লাগবে কি লাগবে না সেটা চিকিৎসকই বলবেন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
4 টি উত্তর 607 বার দেখা হয়েছে
+6 টি ভোট
2 টি উত্তর 479 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 437 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 730 বার দেখা হয়েছে

11,012 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

894,229 জন সদস্য

43 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 43 জন গেস্ট অনলাইনে
  1. Singhalindutries002

    340 পয়েন্ট

  2. buyadd

    200 পয়েন্ট

  3. buy now

    160 পয়েন্ট

  4. singhal1

    140 পয়েন্ট

  5. EricaCarl

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...