অক্সিটোসিন হরমোন নাকি মাত্র চার থেকে পাঁচ বছর ব্রেনে স্থায়ী থাকে পরের মাত্রা ধীরে ধীরে কমে যায়। পরে সবকিছু বিরক্ত লাগে। এই কাহিনী কি সত্যি?কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
550 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (510 পয়েন্ট)
অনেক দিন আগে কোথায় যেন দেখেছিলাম বিয়ে করলে/রিলেশনের প্রথমে অক্সিটোসিন নামক হরমনের কারনে সরাক্ষণ প্রিয় মানুষের কথা ভাবতে থাকে।কোন কাজে মনোযোগ দিতে পারেনা,ভুলভুলায়া রোগ তৈরী হয়।আর ঐখানে বলা হয়েছিলো।এই অক্সিটোসিন হরমোন নাকি মাত্র চার থেকে পাঁচ বছর ব্রেনে স্থায়ী থাকে পরের মাত্রা ধীরে ধীরে কমে যায়। পরে সবকিছু বিরক্ত লাগে। এই কাহিনী কি সত্যি?কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে?

থাকলে সোর্সটা দয়া করে দিয়েন,
ভয়ে রিলেশনে জাড়াতে পারছিনা।

1 উত্তর

0 টি ভোট
করেছেন (2,110 পয়েন্ট)
আপনার ধারনা ভুল। গুগলে বিভিন্ন গবেষণা, উপাত্তের নাম দিয়ে  এই হরমোন সম্পর্কে ভুল নিবন্ধ লেখা পাবেন। হরমোন শরীরের বিভিন্ন বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, ক্রিয়ার পর সেই হরমোন ধ্বংস হয়ে যায়। আর হরমোনের সমস্যা তখনই বলা যায়, যখন হরমোন নিঃসরণ হয় না, অথবা ঠিকমতো বিপাক ক্রিয়ায় অংশ নেয় না।

অক্সিটোসিন হল স্তন্যপায়ী প্রাণীদের দেহে প্রাপ্ত একটি হরমোন। এটি স্তন্যপায়ীদের মস্তিষ্কে কাজ করে। মানবদেহে এটি নারীদের প্রজননের সময় নির্গত হয়, বিশেষ করে সন্তান প্রসবের সময় এবং প্রসবের পরে। এটি সম্পর্কের বন্ধন তৈরিতে এবং পিতামাতার আচরণের বিকাশ ঘটাতে সহায়তা করে। এটি অর্গাজম বা রাগমোচনের সময় এবং এমনকি আলিঙ্গণের মত ঘনিষ্ঠ মুহূর্তগুলোতেও নিঃসৃত হয়ে থাকে। উক্ত কারণে একে প্রায়শই ভালোবাসার হরমোন নামে অভিহিত করা হয়।

অদ্ভুত ব্যাপার হল, পিটুইটারি গ্রন্থি হতে নিঃসৃত এই অক্সিটোসিন মস্তিষ্কে পৌঁছাতে পারে না; এটি শরীরের অন্যান্য অংশে বিভিন্ন রকম প্রতিক্রিয়া সৃষ্টি করে।

একটা বয়স বা সময় পরে, হরমোন তার ক্রিয়া কমিয়ে দিবে এটাই স্বাভাবিক। উদাহরণ হিসেবে বলি, নতুন বিয়ে হলে এই হরমোন নিঃসরণ বেড়ে যাবে ,  কারণ নতুন বিয়ে করেছেন। বিয়ের পাঁচ বছর পর এই হরমোন নিঃসরণ একই থাকবে না। তারমানে এই নয় যে, বিয়ে, বউয়ের প্রতি ভালোবাসা থাকবে না, বা কমে যাবে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+9 টি ভোট
1 উত্তর 1,175 বার দেখা হয়েছে
+8 টি ভোট
2 টি উত্তর 604 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 462 বার দেখা হয়েছে

11,027 টি প্রশ্ন

18,697 টি উত্তর

4,750 টি মন্তব্য

895,329 জন সদস্য

17 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 15 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    160 পয়েন্ট

  2. dholeraplot

    120 পয়েন্ট

  3. Yuzu451

    120 পয়েন্ট

  4. draktim240

    120 পয়েন্ট

  5. xoilaczbitv

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...