বদ্ধ ড্রেনে বা পুকুরে মাছ কিভাবে আসে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
477 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (2,760 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (2,760 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

ছোটবেলা থেকেই আমাদের সকলের মাথায় একটা প্রশ্ন একবার না একবার হলেও এসেছে, যে নতুন কোনো জলাশয় বা বন্ধ কোনো পুকুরে কিভাবে মাছ আসে? অন্য কেউ কি মাছ ছেড়ে দিয়ে যায়? চলুন মাথার মধ্যে ঘুরতে থাকা এই প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক! 

বদ্ধ জলাশয় বা পুকুরে দুই ভাবে মাছ আসতে পারে। হয় মাছগুলো বাইরের কোনো  সাহায্যের মাধ্যমে নতুন হ্রদ এবং পুকুরে পৌঁছেছে, অথবা তারা আগে থেকেই সেখানে ছিল! 

| যখন মাছ আগে থেকেই পুকুরে থাকে:

এটি প্রথমে কিছুটা অবিশ্বাস্য মনে হতে পারে তবে এটি কিন্তু সত্য। মাছ এবং অন্যান্য জলজ প্রাণী  একটি খনন হীন তাজা পুকুরে বাস করতে পারে (পুকুরটি কিছু সময়ের জন্য শুকিয়ে গেছে এবং পরে পুনরায় ভরাট হবে), কিন্তু তাদের বিচরণের  কিছু সময়ের আগ পর্যন্ত আপনি তাদের দেখতে পাবেন না।

মূলত জলজ প্রাণীর এমন কিছু প্রজাতি রয়েছে যা দীর্ঘ খরা থেকে বাঁচতে সক্ষম, যখন পরিস্থিতি অনুকূল থাকে তখনই এরা ডিম পাড়ে। উদাহরণস্বরূপ, কিছু প্রজাতি আছে যারা, খুব অদ্ভুত যেমন আফ্রিকান কিলিফিশ। একটি পুকুরের কাদাময় মাটির মধ্যে এরা গভীরভাবে খনন করে এবং সেখানে তাদের ডিম পাড়ে। পুকুরটি পুনরায় পূরণ না হওয়া পর্যন্ত ডিমগুলি সুপ্ত অবস্থায় সেখানেই থাকে এবং পুকুরে আবার পানি আসার পর তারা আবার বেরিয়ে আসে, প্রজনন করে এবং তাদের প্রজাতিগুলিকে নবগঠিত জলাশয়ে ছড়িয়ে দেয়।

আমেরিকান এলিগেটররা গাছপালা এবং কাদা খনন করে তাদের নিজস্ব 'গ্যাটর হোল' তৈরি করে। এই গর্তগুলি শুষ্ক মৌসুমে জলে ভরে যায়  এবং এটি জলজ প্রাণীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়।

| যখন মাছ প্রাকৃতিকভাবে বিচরণ করে:

এক টুকরো জমিতে এক সাথে যুক্ত  নিষ্কাশন ব্যবস্থা থাকতে পারে, যার ফলে বিভিন্ন পুকুরের বা জলাশয়ের বিভিন্ন প্রাণী একই পানিতে বিচরণ করে থাকে।

অনেক হ্রদ এবং পুকুর নদী এবং সমুদ্রের মতো বড় জলাশয় দ্বারা গঠিত। উদাহরণস্বরূপ, যদি একটি নদীতে  বন্যা হয়, এবং সেই নদীর পানি সীমানা পেরিয়ে অন্যান্য জলাশয়ে 'ছিটকে' যায়, তাহলে এতে নিচু পুকুরগুলো ও ভরাট হয়ে যেতে পারে, যার ফলে একটি ছোট  জলাশয় সৃষ্টিও হতে পারে । এর ফলে মাছ এবং অন্যান্য জলজ প্রাণীরা এই ছোট হ্রদে প্রবেশ করবে । এবং  মূল নদী ও নবগঠিত হ্রদের মধ্যে "তরল মহাসড়ক" হিসাবে কাজ করে।

অনেক ক্ষেত্রে, এক টুকরো জমি অন্য অনেক জলাশয়ের সাথে একই ড্রেনেজ সিস্টেম ভাগ করে নেয়। তখন অনেক হ্রদ এবং পুকুর যা পানির স্তর স্বাভাবিক থাকলে সংযোগহীন বলে মনে হলেও আসলে বিভিন্ন উপায়ে এই জলাশয়গুলো  সংযুক্ত; সুতরাং, তারা মূলত একই জল ধারণ করে।

আবার  বাহ্যিক পদ্ধতির সাহায্যে  মাছ বদ্ধ জলাশয়ে পৌঁছাতে পারে। যেমন : পাখি, স্থলজন্তু এবং মানুষের সাহায্যে।

| পশু/ পাখির মাধ্যমে :

উদাহরণস্বরূপ, যখন একটি পাখি একটি পুকুর থেকে পানি পান করে, তখন ডিমগুলি তার পালক/পায়ে লেগে যেতে  পারে এবং যদি ওই পাখিটি নতুন কোনো জলাশয়ে বা বদ্ধ পুকুরে মাছ শিকার করতে যায় তখন তার পায়ে বা  পালকে লেগে থাকা ডিমগুলো পানির সাহায্যে পুকুরে মিশেও যেতে পারে। কিন্তু এমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি এখনও প্রমাণিত হয় নি।

লেখকঃ Promity | Science Bee

#science #bee #facts #fish #pond #lake #bird

 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+8 টি ভোট
2 টি উত্তর 5,535 বার দেখা হয়েছে
27 জানুয়ারি 2021 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন noshin mahee (110,340 পয়েন্ট)
+5 টি ভোট
1 উত্তর 1,787 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "পরিবেশ" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+3 টি ভোট
2 টি উত্তর 1,345 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+3 টি ভোট
3 টি উত্তর 6,822 বার দেখা হয়েছে

11,057 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

897,366 জন সদস্য

36 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 34 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    400 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. Samiha Tanisha

    120 পয়েন্ট

  4. dholeraplot

    120 পয়েন্ট

  5. Yuzu451

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...