একটা ভালো পিসি কেনার ক্ষেত্রে কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
478 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (12,990 পয়েন্ট)
একটা ভালো পিসি কেনার ক্ষেত্রে কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে?

1 উত্তর

0 টি ভোট
করেছেন (24,290 পয়েন্ট)

পার্সোনাল কম্পিউটার হিসেবে ডেস্কটপ কম্পিউটারের চাহিদা সবচেয়ে বেশি। কাজের ধরনের উপর ভিত্তি করে পিসি কেনা উচিত কারণ এতে আপনার টাকার সাশ্রয় হবে তেমনি পিসিটির পূর্ণ ব্যবহার হবে।

অনলাইন ক্লাসের জন্য: এক্ষেত্রে স্বল্প বাজেটের একটি পিসিই যথেষ্ঠ। ৭ থেকে ১০ হাজার টাকার মধ্যে ডুয়েল কোর অথবা প্রথম জেনারেশনের কোর আই-৩ নির্বাচন করলেই ভালো হয়।

কারণ এ বাজেটের পিসিগুলো সবার সাধ্যের মধ্যে। তাছাড়া ৪ জিবি র‌্যাম, সাধারণ মাদারবোর্ড, গ্রাফিক্স বিল্ট-ইন, ডিভিডি রম থাকতে হবে। আর ক্লাসের জন্য একটু বড় মনিটর নিলে ভালো হয় যেমন ১৯ ইঞ্চি। ৫০০ জিবির সাধারণমানের হার্ড ডিস্ক ছাত্রদের জন্য যথেষ্ঠ।

গ্রাফিক্সের কাজ করার জন্য: সাধারণত গ্রাফিক্সের কাজগুলো করার জন্য অনেক ভারি সফটওয়্যারের প্রয়োজন হয়। তাই এক্ষেত্রে সর্বোনিম্ন ৩০ হাজার টাকার পিসির দরকার হবে। এই ধরনের পিসি গেমিং পিসি হিসেবেও পরিচিত। কোর আই-৭ এর লেটেস্ট জেনারেশনের প্রসেসর নির্বাচন করা উচিত।

 

১৬ জিবি র‌্যাম এবং ইন্টেল চিপের মাদারবোর্ড গ্রাফিক্স কাজের জন্য ভালো পারফরম্যান্স দিবে। আর স্টোরেজ হিসেবে এসএসডি এবং হার্ড ডিস্ক দুটোই নির্বাচন করা উচিত। এসএসডি অপারেটিং সিস্টেমকে অনেক দ্রুত গতিতে লোড করবে আর হার্ড ডিস্ক বিভিন্ন ফাইল স্টোরেজ হিসেবে ব্যবহার করা যাবে। অবশ্যই আলাদা ভালো মানের ৪ জিবির গ্রাফিক্স কার্ড থাকতে হবে।

অফিসিয়াল কাজের জন্য: অফিসিয়াল কাজ করার জন্য পিসি কিনতে হলে সর্বনিম্ন ২০ হাজার টাকার পিসি যথেষ্ঠ। এক্ষেত্রে কোর আই-৫ এর যে কোন জেনারেশন দিয়ে অফিসের সব কাজ করা যাবে। সাথে ৮জিবি র‌্যাম এবং এসএসডি নির্বাচন করবেন। ডিভিডি ড্রাইভ থাকলে ভালো কারণ এতে বিভিন্ন ধরনের সফটওয়্যার সহজেই ইনস্টল করতে পারবেন।

তাছাড়া আপনার পছন্দ মতো কেসিং, মাউস, কী-বোর্ড ইত্যাদি নিতে পারেন তবে গেমিং বা ডিজাইনিং এর জন্য আলাদা ভালোমানের পাওয়ার ইউনিট কিনে নিবেন। আর প্রসেসর এবং গ্রাফিক্স কার্ডের জন্য আলাদা কুলারের দরকার হতে পারে।

 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 466 বার দেখা হয়েছে
27 ফেব্রুয়ারি 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 787 বার দেখা হয়েছে
27 ফেব্রুয়ারি 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+4 টি ভোট
1 উত্তর 620 বার দেখা হয়েছে
23 সেপ্টেম্বর 2021 "জ্যোতির্বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (71,360 পয়েন্ট)
+12 টি ভোট
2 টি উত্তর 3,664 বার দেখা হয়েছে

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

899,870 জন সদস্য

193 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 192 জন গেস্ট অনলাইনে
  1. e39fcomv

    100 পয়েন্ট

  2. tylecacuoc-BXH

    100 পয়েন্ট

  3. go88aalinve

    100 পয়েন্ট

  4. rik88gg

    100 পয়েন্ট

  5. suacuacuonsieutoc

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...