বরফের রং কাঁচের মত স্বচ্ছ হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
554 বার দেখা হয়েছে
"তত্ত্ব ও গবেষণা" বিভাগে করেছেন (590 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (590 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর
⚪বরফ এর কালার কাচের মত স্বচ্ছ  আর সাদা হয় কেন?

পরিষ্কার স্বচ্ছ পানির আসল রং নীল৷ কিন্তু সাধারণত সমুদ্র, বড় নদী বা হ্রদের গভীর পানি ছাড়া পানির নীল রং চোখে পড়ে না৷ কাচের গ্লাসে বা ছোট পাত্রে রাখা পানিকে বর্ণহীন দেখায়৷ তাহলে সেই পানি থেকে তৈরি বরফের রং কেন সাদা? এ রকম প্রশ্ন সহজে মনে দেখা দেয় না৷ কারণ আমরা সাধারণ বুদ্ধিতে ধরে নিই যে পানি ঠান্ডায় ঘনীভূত হয়ে বরফে পরিণত হয় বলে স্বচ্ছ পানির সাদা রংটা স্পষ্ট হয়ে ফুটে ওঠে এবং সেজন্যই ধবধবে সাদা দেখায়৷

এ ব্যাখ্যা খুব একটা ভুল না৷ তবে প্রশ্ন হলো, জমাটবাঁধার কারণেই কেন পানির রং আরও পরিস্ফুট হয়? কোনো বস্তুর রং নির্ভর করে তার ওপর আলো এসে পড়ার পর সেই বস্তু আলোর সাতটি রঙের মধ্যে কোন রংগুলো শুষে নিচ্ছে আর কোনগুলো ফিরিয়ে দিচ্ছে তার ওপর৷ যেমন গাছের পাতা সবুজ দেখায়, কারণ সে তার ওপর আপতিত আলোর প্রায় সবগুলো রং শুষে নেয়, শুধু সবুজ রশ্মিটুকু ফিরিয়ে দেয় বা প্রতিফলিত করে৷ ফলে আমাদের চোখে গাছের পাতা সবুজ রঙের বস্তু হিসেবে ধরা দেয়৷

বরফ হলো পানির ক্রিস্টাল বা কেলাসের একটা গুচ্ছ। ফেনা এবং বরফ- দুই ক্ষেত্রেই বুঁদবুঁদ বা কেলাসের ফাকেঁ বাতাস ভর্তি থাকে। আলো বরফ-কেলাসের ওই বাতাসে পড়ে প্রতিফলিত হয়। সেজন্য যে দিক থেকেই ওই বরফ-কেলাসের দিকে দেখা হোক না কেন, দর্শকের চোখে সবসময়ই সাদা লাগবে। পানি কিন্তু মসৃণ হওয়ার ফলে আলোর অল্প অংশই প্রতিফলিত হয়। অধিকাংশ আলোই পানির তল ভেদ করে চলে যেতে পারে। ফলে পানিকে স্বচ্ছ দেখায়। কিন্তু ওই পানি জমে বরফ হলে তা সাদা হয়ে যায়।

©Tamanna Rashid
0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
পানি কিন্তু মসৃণ হওয়ার ফলে আলোর অল্প অংশই প্রতিফলিত হয়। অধিকাংশ আলোই পানির তল ভেদ করে চলে যেতে পারে। ফলে পানিকে স্বচ্ছ দেখায়। কিন্তু ওই পানি জমে বরফ হলে তা সাদা হয়ে যায়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
5 টি উত্তর 1,932 বার দেখা হয়েছে
19 অক্টোবর 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Mehedy Hasan (1,310 পয়েন্ট)
+6 টি ভোট
4 টি উত্তর 1,303 বার দেখা হয়েছে
02 মে 2021 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ubaeid (28,340 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 348 বার দেখা হয়েছে
25 ফেব্রুয়ারি 2021 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)

10,994 টি প্রশ্ন

18,693 টি উত্তর

4,750 টি মন্তব্য

891,543 জন সদস্য

14 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 13 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. securehealth

    140 পয়েন্ট

  3. BuyAtivan

    120 পয়েন্ট

  4. realmentalh

    120 পয়েন্ট

  5. brownrobert

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...