চাঁদে কি পৃথিবীর মতই দিন রাত হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
397 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (20,400 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)
হ্যাঁ, হয়। তবে সেটা পৃথিবীর দিন এবং রাতের দৈর্ঘের তুলনায় অনেক বেশী দীর্ঘ এবং ধীর। কারণ, চাঁদের আহ্নিক গতি নেই।

সারাক্ষণ পৃথিবীর সাথে আলিঙ্গনাবদ্ধ হয়ে থাকার কারণে চাঁদে প্রতি ২৭.৩ দিনে একবার সূর্যের উদয় ও অস্ত হওয়ার কথা।

তবে এই ২৭.৩ দিনে সূর্যের সাপেক্ষে পৃথিবী তার কক্ষপথ বরাবর প্রায় ২৬.৯ ডিগ্রী এগিয়ে যায়, সাথে চাঁদ নিজেও এক চক্র শেষ করে এসে দেখে যে, সে ঠিক আগের অবস্থানে পৌঁছতে পারেনি। ফলে কৌণিক দূরত্বের পিছিয়ে পড়া পথটুকু পুষিয়ে নিতে আরো কিছুটা সময় লাগে।

সেই হিসেবে চাঁদের একটি দিন-রাত হতে পৃথিবীর ২৯.৫ দিনের সমান লাগে। এই কারণে আমরা প্রতি ২৯.৫ দিনে চন্দ্রকলা সম্পন্ন হতে দেখি।

চাঁদের দিন-রাত আরেকটি কারণে আমাদের পৃথিবীর মত নয়। চাঁদ যদি পৃথিবীর আলোয় আলোকিত হতো, তাহলে চাঁদের একটা পাশ সবসময় আলোকিত থাকত আর অন্য পাশ অন্ধকার। কিন্তু চাঁদ যেহেতু সূর্যের আলোতে আলোকিত হয়, তাই পৃথিবীর সাপেক্ষে একমুখ হয়ে থাকলেও, সূর্যের সাপেক্ষে তার পৃষ্ঠসঞ্চালন ঘটে এবং সেই কারণে দিন-রাত্রি হয়।

ক্রেডিট: পার্থিব

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 1,432 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 1,543 বার দেখা হয়েছে
+7 টি ভোট
2 টি উত্তর 677 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 898 বার দেখা হয়েছে

10,984 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

889,801 জন সদস্য

11 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 11 জন গেস্ট অনলাইনে
  1. BuyAtivan

    120 পয়েন্ট

  2. buy now

    120 পয়েন্ট

  3. realmentalh

    120 পয়েন্ট

  4. brownrobert

    120 পয়েন্ট

  5. rikvip88live

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...