ভিজে হাতে ডিটারজেন্ট পাউডার নিলে গরম লাগে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+4 টি ভোট
1,163 বার দেখা হয়েছে
"রসায়ন" বিভাগে করেছেন (28,340 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (28,340 পয়েন্ট)

তাপমোচী বিক্রিয়ার কথা বোধহয় আমরা সবাই কম বেশী শুনেছি । যে বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয় । আমরা তাকেই তাপমোচী বিক্রিয়া বলে জানি।

ভিজে হাতে ডিটারজেন্টকে স্পর্শ করলে এই তাপমোচী বিক্রিয়াই ঘটে ।

আসলে ডিটারজেন্টের মধ্যে মূল উপাদানটি হল সোডিয়াম কার্বনেট । এই সোডিয়াম কার্বনেট জলের সাথে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে । কিন্তু আমরা যখন বালতি ভর্তি জলে অল্প একটু পাউডার দিই জামাকাপড় কাঁচার জন্য । তখন সেই বিক্রিয়া দ্বারা উৎপাদিত তাপ জলের মধ্যেই বিলীন হয়ে যায় । এরফলে সেই সময় আমরা এই তাপটাকে অনুভব করতে পারিনা। কিন্তু ভিজে হাতে ডিটারজেন্ট পাউডার নিলে , জল অপেক্ষা পাউডারের পরিমাণ বেশী হয় । এরফলে বিক্রিয়াজাত তাপের পরিমাণও বেশি হয় । ফলে হাতে বেশি গরম লাগে।

এই কারণে বলা হয়ে থাকে - ঘন অ্যাসিডের জলীয় দ্রবণ প্রস্তুত করার সময় । ঘন অ্যাসিডে কখনও জল ঢালা উচিৎ নয় । কারণ বিক্রিয়াজাত তাপের প্রভাবে অ্যাসিডে বাষ্পে রূপান্তরিত হয়ে বিস্ফোরণ ঘটতে পারে অথবা অ্যাসিড ছিটকে গিয়ে সমস্যার সৃষ্টি করতে পারে।

image

তাই সবসময় আস্তে আস্তে জলের মধ্যে অ্যাসিড দেওয়া উচিৎ । যাতে এক সাথে অনেকটা তাপ উৎপন্ন হতে না পারে ।

তাছাড়া অল্প জলের মধ্যে অ্্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে দেখতে পারেন । গরমের দিনেও কেমন ঠাণ্ডা ঠাণ্ডা আমেজ পাবেন । এটির জন্য কিন্তু এদের তাপগ্রাহী বিক্রিয়াই দায়ী ।

- সুকৃতি দাস  

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 1,671 বার দেখা হয়েছে
+12 টি ভোট
2 টি উত্তর 1,069 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 860 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 603 বার দেখা হয়েছে
+10 টি ভোট
1 উত্তর 848 বার দেখা হয়েছে

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

900,244 জন সদস্য

106 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 106 জন গেস্ট অনলাইনে
  1. videodownload

    100 পয়েন্ট

  2. 789clubccocom

    100 পয়েন্ট

  3. tintucbible

    100 পয়েন্ট

  4. cakhiatvchannel

    100 পয়েন্ট

  5. hello88space1

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...