পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী কোনটি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+6 টি ভোট
2,796 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (28,340 পয়েন্ট)

5 উত্তর

+2 টি ভোট
করেছেন (28,340 পয়েন্ট)

একটা কাজ করুন , চোখ বন্ধ করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রানীটির কথা ভাবুন । এখন কল্পনা করে দেখুন সেই প্রাণীটি চরম প্রতিকূল পরিবেশে পড়লে কি করতে পারে ? উদাহরন স্বরূপ বলা যায় আপনি যদি ভেবে থাকেন ভালুকের কথা, তবে ইচ্ছে করলে তাঁকে কল্পনা করতে পারেন মাউণ্ট এভারেস্ট এর চুড়ায় যাকে হামলা করছে এক পাল গরিলা ! সে কিন্তু হেরে যাবে।

তবে আপনার ধারনাটি ভুল । ভালুক বা গরিলা কিন্তু সবচেয়ে শক্তিশালী প্রাণী নয়, বা পরিবেশটিও সবচেয়ে প্রতিকূল পরিবেশ নয় । আপনি কি জানতে চান সবচেয়ে কষ্টসহিষ্ণু,নাছোড়বান্দা সেই প্রাণীটির নাম কি ?

image

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীটির নাম টারডিগ্রেড । একে ‘ওয়াটার বেয়র’ নামেও ডাকা হয় । এটি শৈবাল শুষে খেতে পছন্দ করে । এধরনের প্রানীকে বিজ্ঞানীরা বলে থাকেন ‘এক্সট্রেমোফাইল’ ।

যার সারমর্ম হচ্ছে তারা যে পরিবেশে বাস করে তার ব্যাপারে তারা কোন গ্রাহ্য করেনা । এর পেছনে রহস্য হচ্ছে যখন পরিবেশ প্রবল প্রতিকূল রুপ ধারন করে তখন তারা যে কাজটা করে তা হলো তারা কিছুকালের জন্য মরে যায় !

শুনতে আশ্চর্যজনক হলেও তা সত্যি । অবশ্য পরিবেশ অনুকূলে আসলে এরা আবার পুনর্জীবিত হয় । এটাই টারডিগ্রেডের সবচেয়ে অদ্ভুদ একটা বিষয় । এদের কাজ হচ্ছে কোন কারন ছাড়াই শৈবালের মধ্যে হেলেদুলে চলা আর পানি শুষে নেয়া ।

অথচ সুপ্ত অবস্থায় এরা পরম শুন্য তাপমাত্রাও সহ্য করতে পারে, একই সাথে টিকে থাকতে পারে ৩০০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রার বৃদ্ধি । বেচে থাকতে পারে এমন তেজস্ক্রিয়তা যার এক হাজার ভাগের এক ভাগই একটি হাতিকে মেরে ফেলার জন্য যথেষ্ট । সয়ে থাকতে পারে পৃথিবীর সমুদ্রের গভীরতম অঞ্চল থেকেও ছয় গুন বেশী পানির চাপ ।

এই প্রচন্ড সহনশীলতার কারনেই এদেরকে গবেষণার জন্য পাঠানো হয় মহাকাশে , মহাশুন্য থেকে প্রতিকূল পরিবেশ আর কি হতে পারে ! ২০০৭ সালে নাসা একপাল টারডিগ্রেড মহাকাশজানে পুরে মহাশুন্যে পাঠিয়ে দেয় । এরপর এদের কে ছেড়ে দেয়া হয় মহাকাশজানের বাইরে যেখানে এদেরকে মহাশুন্যে রাখা হয় একটানা দশদিন যেখানে তারা সংস্পর্শে আসে অস্বাভাবিক তীব্র মহাজাগতিক অতিবেগুনী রশ্মির ।

image

সবচেয়ে মজার ব্যাপার হল যখন তাদেরকে পৃথিবীতে ফিরিয়ে আনা হয় তারা পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, এমনকি তাঁদের একাংশ ডিম পেড়ে নতুন টারডিগ্রেড এরও জন্ম দেয়, এই বাচ্চাগুলোও ছিল পুরোপুরি স্বাভাবিক ।

এভাবে প্রতিনিয়তই মহাকাশ বিজ্ঞানীরা টারডিগ্রেড মহাকাশে পাঠিয়ে এদের উপর পরীক্ষা চালিয়ে যান । প্রশ্ন উঠতে পারে কেন এই প্রানিটিকে বার বার মহাশূন্যের চরম বৈরী পরিবেশে পাঠান হচ্ছে ।

এর একটি কারন হচ্ছে তারা বৈজ্ঞানিকভাবে বের করতে চান যে কিভাবে এই প্রাণীটি এইরকম ভয়ানক পরিবেশে গুলোতেও টিকে থাকতে পারে ।

দ্বিতীয় কারণটি হচ্ছে তারা একটি থিওরী প্রমানের চেষ্টা চালাচ্ছেন যাকে বলা হয় ‘প্যান্সপারমিয়া হাইপোথেসিস’ । চিন্তা করুন ,একটি উল্কা এসে পৃথিবীতে পরল যার ফলে পৃথিবীর কিছু অংশ টুকরো হয়ে মহাকাশে ছড়িয়ে পড়ল যাতে এই টারডিগ্রেড রা রয়েছে ।

- সম্রাট

0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)

জীব বিজ্ঞানীদের মতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীটির নাম টার্ডিগ্রেড। ১৭৭৩ সালে এই ক্ষুদ্র জীবটি আবিষ্কার করেছিলেন জার্মান জীববিজ্ঞানী জোহান গোয়েজ। ১৭৭৭ সালে প্রাণীটিকে 'টার্ডিগ্রেড' নামটি দিয়েছিলেন ইতালীয় বিজ্ঞানী ল্যাজারো স্পালাঞ্জান। বিজ্ঞানী ল্যাজারো দেখেছিলেন প্রাণীটি অত্যন্ত স্লথগতিতে চলা ফেরা করে।

0 টি ভোট
করেছেন (10,050 পয়েন্ট)
পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী হচ্ছে টারডিগ্রেড। এটি ওয়াটার বেয়র নামেও পরিচিত ।
0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী হলো টার্ডিগ্রেড।বিভিন্ন স্থান ভেদে শক্তি বিভিন্ন প্রাণী শক্তি প্রদশণ করে।
0 টি ভোট
করেছেন (1,260 পয়েন্ট)
জীব বিজ্ঞানীদের মতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীটির নাম টার্ডিগ্রেড। ১৭৭৩ সালে এই ক্ষুদ্র জীবটি আবিষ্কার করেছিলেন জার্মান জীববিজ্ঞানী জোহান গোয়েজ। ১৭৭৭ সালে প্রাণীটিকে 'টার্ডিগ্রেড' নামটি দিয়েছিলেন ইতালীয় বিজ্ঞানী ল্যাজারো স্পালাঞ্জান। বিজ্ঞানী ল্যাজারো দেখেছিলেন প্রাণীটি অত্যন্ত স্লথগতিতে চলা ফেরা করে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+12 টি ভোট
4 টি উত্তর 2,642 বার দেখা হয়েছে
+1 টি ভোট
4 টি উত্তর 1,022 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 3,629 বার দেখা হয়েছে
18 এপ্রিল 2021 "জ্যোতির্বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ubaeid (28,340 পয়েন্ট)
+7 টি ভোট
1 উত্তর 1,507 বার দেখা হয়েছে
+3 টি ভোট
4 টি উত্তর 1,372 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)

10,969 টি প্রশ্ন

18,679 টি উত্তর

4,750 টি মন্তব্য

887,109 জন সদস্য

29 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 27 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2060 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. abrarwasif

    140 পয়েন্ট

  4. misbah09

    120 পয়েন্ট

  5. deepasreegi

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...