পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
3,651 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (28,340 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (28,340 পয়েন্ট)
পৃথিবী যখন মঙ্গলের সবচেয়ে কাছে চলে আসে তখন তাদের মধ্যে দূরত্ব হয় ৫.৪৬ কোটি কিমি ৷ আর পৃথিবী ও শুক্রের সর্বনিম্ন দূরত্ব ৪ কোটি কিমি ৷ নিঃসন্দেহে শুক্র, মঙ্গলের তুলনায় নিকটতম ৷ তবে ব্যাপারটা যেমন ভাবা হচ্ছে তেমন নয় ৷

সূর্যের সবচেয়ের কাছের গ্রহটি বুধ, তারপর শুক্র, তারপর পৃথিবী এবং শেষে মঙ্গল ৷ এটা অভ্যন্তরীণ সৌরজগৎ ৷ গ্রহ সূর্যের যত কাছে তার আবর্তন বেগ তত বেশি ৷ ভালো করে দেখলে বোঝা যায় বুধ খুব দ্রুত আবর্তন করে বলে সারা বছরে সে বেশিরভাগ সময় শুক্রের চেয়েও পৃথিবীর কাছে থাকে ৷ সুতরাং পৃথিবীর নিকটতম গ্রহ আসলে বুধ !

এই মুহূর্তে, পৃথিবী থেকে

মঙ্গলের দূরত্ব: ২৮ কোটি ৫২ লক্ষ কিমি

শুক্রের দূরত্ব: ২৫ কোটি ৬৬ লক্ষ কিমি

আর বুধের দূরত্ব: ১৯ কোটি ৯৮ লক্ষ কিমি

সুতরাং বুধই সবচেয়ে কাছে আছে ৷ বছরে ৭ মাস বুধ, শুক্র ও মঙ্গলের চেয়েও কাছে থাকে ৷ বাকি ৫ মাসে কখনও শুক্র, কখনও মঙ্গল বাকি দুই গ্রহের চেয়েও কাছে চলে আসে ৷ বছরের বেশিরভাগ সময় বু়ধ যেহেতু সবচেয়ে কাছে থাকে তাই বুধই পৃথিবীর নিকটতম গ্রহ ৷

- রাশিক আজমাইন
0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
বুধ গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে।পৃথিবী ও বুধ গ্রহের মধ্যবর্তী দূরত্ব অন্য গ্রহ অপেক্ষা সবচেয়ে কম থাকায় সবচেয়ে কাছে অবস্থিত।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 827 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 497 বার দেখা হয়েছে
+9 টি ভোট
3 টি উত্তর 999 বার দেখা হয়েছে
+6 টি ভোট
1 উত্তর 607 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 497 বার দেখা হয়েছে

11,051 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,550 জন সদস্য

45 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 45 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    360 পয়েন্ট

  2. Singhalindutries002

    200 পয়েন্ট

  3. dholeraplot

    120 পয়েন্ট

  4. Yuzu451

    120 পয়েন্ট

  5. draktim240

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...