যমজ ফল খেলে কি যমজ সন্তান হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+4 টি ভোট
1,204 বার দেখা হয়েছে
"মিথোলজি" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

3 উত্তর

+2 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

আমাদের দেশে অনেক নারী রয়েছেন যাঁরা যমজ কলা খান না। শুধু কলাই নয়, যেকোনো যমজ ফলই তাঁরা এড়িয়ে চলেন। আর এই এড়িয়ে যাওয়া বা না খাওয়ার প্রবণতা যুগ যুগ ধরে চলে আসছে। দাদি-নানিদের কথার সূত্র ধরে আজও অনেক আধুনিক তরুণী যমজ কলা কিংবা যমজ ফল খেতে দ্বিধাবোধ করেন।

যমজ ফল না খাওয়ার অন্যতম কারণ, তাঁদের ধারণা, যাঁরা যমজ ফল খান তাঁদের যমজ বাচ্চা হয়। গর্ভবতী মহিলা থেকে কুমারীরা বা কিশোরীরাও এই কথা জানে। যমজ ফলকে অনেকে এতই শক্তিশালী ভাবেন যে কেউ যদি জীবনে একবার যমজ ফল খেয়ে ফেলেন, তাহলে যমজ বাচ্চা তাঁর ক্ষেত্রে জন্ম দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায়।

তবে প্রকৃত সত্য সম্পর্কে বলতে গেলে একথা নিশ্চিত করে বলা যায় যে, যমজ কলা কিংবা যমজ কোনো ফল খাওয়ার কারণে কারো যমজ সন্তান হয় না। জরায়ুতে যমজ সন্তান হওয়ার বিষয়টি নিতান্তই প্রকৃতির খেয়াল।

মহিলাদের ক্ষেত্রে প্রতি মাসের নির্দিষ্ট সময়ে একটি করে পরিপক্ব ডিম্বাণু ডিম্বাশয় থেকে বের হয়ে তা জরায়ুর দিকে ধেয়ে যায়। ডিম্বাণুকে এই পথ চলার গতি দেয় ডিম্বাশয় ও জরায়ু-নালির সংকোচন প্রসারণ; যেভাবে পরিপাক নালিতে খাদ্যবস্তু চলাফেরা করে অনেকটা এই নিয়মে। এই ডিম্বাণু জরায়ুতে পৌঁছে অপেক্ষা করতে থাকে কাঙ্ক্ষিত শুক্রাণুর জন্য।

প্রায় ৪৮ ঘণ্টা অপেক্ষার পর ডিম্বাণু মারা যায়। এদিকে এই ৪৮ ঘণ্টার মধ্যে কোনো পুরুষের সহযোগিতা পেলে ডিম্বাণুটি শুক্রাণু বেছে নেয়। প্রতিবার সহবাসের মাধ্যমে কম করে ২০ মিলিয়নের বেশি শুক্রাণু বেরিয়ে আসে। এত শুক্রাণুর ভেতর থেকে মাত্র একটি শুক্রাণু ডিম্বাণুর চারদিকের দেয়াল ভেদ করে ডিম্বাণুর সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পায়।

মিলিত হতে না পারলে ৭২ ঘণ্টার মধ্যে সব শুক্রাণু মরে যায়। এভাবে ডিম্বাণু –শুক্রাণুর মিলিত জাইগোট জরায়ুর দেয়াল গেঁথে গিয়ে সন্তানে পরিণত হওয়ার দীর্ঘ সংগ্রাম শুরু করে। এ তো গেল একটি সন্তান জন্মানোর প্রক্রিয়া।

অন্যদিকে যমজ সন্তান জন্ম হয় দুটি পদ্ধতিতে।

১. মনোজাইগোটিক টুইন বা যমজ : একই মাসে একই সঙ্গে দুটি ডিম্বাশয় থেকে দুটি ডিম্বাণু অথবা একই ডিম্বাশয় থেকে দুটি ডিম্বাণু নির্গত হয়। এবং প্রতিটি ডিম্বাণু একটি করে শুক্রাণুর সঙ্গে মিলিত হয়ে যমজ সন্তান উৎপাদন করে থাকে। এ ক্ষেত্রে দুটি ছেলে অথবা দুটি মেয়ে অথবা একটি ছেলে অথবা একটি মেয়ে হতে পারে। এদের গায়ের রং, চোখের রং, চারিত্রিক বৈশিষ্ট্য ভিন্ন হওয়ার পাশাপাশি রক্তের গ্রুপ একই অথবা ভিন্নতর হতে পারে। আর এ কারণেই এদের একে অপর থেকে সহজেই শনাক্ত করা যায়।

২. ডাইজাইগোটিক টুইন বা যমজ : এ ক্ষেত্রে একই সাথে সঙ্গে ডিম্বাশয়ের যে কোনো একটি থেকে মাত্র একটি ডিম্বাণু নির্গত হয় এবং শুধু একটি এককোষ জাইগোট তৈরি হয়। পরে কোষসংখ্যা বৃদ্ধির জটিল প্রক্রিয়ার মাধ্যমে সমান দুই ভাগে বিভক্ত হয়ে, দুটি যমজ সন্তান উৎপন্ন হয়ে থাকে। এভাবে দুই বা ততোধিক যমজ সন্তান হতে পারে। এদের গায়ের রং, চোখের রং, লিঙ্গ, চারিত্রিক বৈশিষ্ট্য এমনকি রক্তের গ্রুপও হুবহু একই হয়ে থাকে। এরা প্রয়োজনে একজন আরেকজনকে অঙ্গ-প্রত্যঙ্গ দান করতে পারে। এদের বাহ্যিক চেহারার সম্পূর্ণ মিল থাকায় অনেক সময় বাবা মা-ও শনাক্ত করতে পারেন না কে কোনজন। কাজেই যমজ সন্তান জন্ম নেওয়ার ব্যাপারে যমজ কলা কিংবা অন্য কোনো যমজ ফলের কোনো ভূমিকা কীভাবে থাকে? যমজ ফল যমজ সন্তানের জন্ম দেয়- এ রকম ধারণাকে সঠিক বলে মেনে নেওয়ার সপক্ষে একটিও বৈজ্ঞানিক যুক্তি নেই।  

লেখক : সহযোগী অধ্যাপক, নাক-কান-গলা বিভাগ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল

0 টি ভোট
করেছেন (550 পয়েন্ট)
এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখা নই।এটা শুধু মাত্র একটা বিশ্বাস।বিজ্ঞান আর বিশ্বাস কোনোদিন এক হবে না।
0 টি ভোট
করেছেন (10,050 পয়েন্ট)
না এটা ভুল ধারণা ।জমজ ফল খেলে জমজ বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নেই ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
1 উত্তর 366 বার দেখা হয়েছে
+7 টি ভোট
1 উত্তর 463 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 3,770 বার দেখা হয়েছে
+11 টি ভোট
1 উত্তর 1,814 বার দেখা হয়েছে
28 অক্টোবর 2020 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৫ (123,410 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 492 বার দেখা হয়েছে
08 সেপ্টেম্বর 2022 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদীহাসান২০২ (120 পয়েন্ট)

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,749 টি মন্তব্য

880,801 জন সদস্য

24 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 23 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. ee88exposed1vn

    100 পয়েন্ট

  3. gammaiptv

    100 পয়েন্ট

  4. phtaya2026ph

    100 পয়েন্ট

  5. ixosonet

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...