সেহরীতে কী খেলে সারাদিন পিপাসা কম লাগবে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
760 বার দেখা হয়েছে
"লাইফ" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

রোজা হচ্ছে আল্লাহর রহমত। রোজায় এই বরকতময় মাসে খাওয়া অন্য সময়ের চেয়ে বেড়ে যায়। তবে নিয়ম মেনে খাবার না খেলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তাই রোজায় ইফতারি ও সেহেরিতে নিয়ম মেনে খাবার খাওয়া উচিত। 

তবে এই গরমে রোজায় সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে পানির পিপাসা বেশি লাগে। তাই কিছু খাবার আছে যা খেলে সারা দিন পানির পিপাসা কম লাগবে। 

রোজার মাস ভালো থাকার জন্য একটা ব্যালেন্স ডায়েট বা সুষম খাবারের দরকার। রোজায় স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে পরামর্শ দিয়েছেন ডায়েটিশিয়ান শওকত আরা সাঈদা লোপা।

সেহেরির খাবার:

রোজায় সেহেরির খাবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই এটি যেন কোনোভাবেই বাদ না পড়ে কারণ না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। আবার অতিরিক্ত খাবার খেয়ে সারা দিনের ক্ষুধা মেটানোও সম্ভব না। 

কিন্তু খাবার নির্বাচনের ক্ষেত্রে একটু খেয়াল রাখলেই ক্ষুধাকে বিলম্বিত করা সম্ভব। আঁশযুক্ত খাবার এবং খাবারগুলো ভুনা না হয়ে কম তেল মশলার ঝোলের তরকারি হলে সবচেয়ে ভালো হয়। তাহলে সারাটা দিন ভালো যাবে।

সেহেরিতে থাকতে পারে যে খাবারগুলো:

১. লাল চালের ভাতের সঙ্গে খেতে পারেন মিক্সড সবজি যেমন লাউশাক, মিষ্টিকুমড়া, শসা, পটোল, ঝিঙে, কচুশাক, কচু।

২. মাছ বা মুরগি ১ টুকরা, ডাল আধা কাপ, সঙ্গে দই বা লো ফ্যাট দুধ ১ কাপ। 

৩. সেহেরিতে ১-২টি খেজুর খেলে সারাদিন কিছুটা পিপাসা কম লাগবে। 

৪. ভাত খেতে না চাইলে রুটি, চিড়া-দই, কর্ন ফ্ল্যাক্স-দুধও খেতে পারেন। 

৫. অনেকেই সেহেরির সময় একসঙ্গে বেশি পানি খেয়ে ফেলেন, এটা করা যাবে না। ইফতারের পর থেকে রাত পর্যন্ত অল্প অল্প করে পানি বা অন্যান্য তরল খেয়ে দেহকে আর্দ্র রাখতে হবে।

ক্রেডিট: যুগান্তর

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
1 উত্তর 927 বার দেখা হয়েছে
22 এপ্রিল 2021 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ubaeid (28,340 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 237 বার দেখা হয়েছে
+10 টি ভোট
2 টি উত্তর 543 বার দেখা হয়েছে
03 জানুয়ারি 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sadia Chowdhury (17,760 পয়েন্ট)
+4 টি ভোট
1 উত্তর 489 বার দেখা হয়েছে
23 এপ্রিল 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)

10,959 টি প্রশ্ন

18,669 টি উত্তর

4,750 টি মন্তব্য

885,682 জন সদস্য

28 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 27 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    1520 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. uk88m7com

    100 পয়েন্ট

  4. telegramocom

    100 পয়েন্ট

  5. winairlinesireland

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি মন কি বিস্তারিত রঙ সমস্যা মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...