খালি পেটে কী কী খাবার খাওয়া উচিত নয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+4 টি ভোট
497 বার দেখা হয়েছে
"লাইফ" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

খিদে লাগলেও খাবেন না যেসব খাবার!

‘গোগ্রাসে খাওয়া’ শব্দটির সঙ্গে অনেকেই পরিচিত। প্রচণ্ড ক্ষুধায় অনেকেই হাতের কাছে যা পান, তা-ই খেতে থাকেন। ক্ষুধা নিবারণের জন্য যে কেউ ব্যতিব্যস্ত হয়ে পড়বে, এমনটিই স্বাভাবিক। তবে এমন পরিস্থিতিতে কিছু সাধারণ খাবারও ডেকে আনতে পারে বিপদ। শুনতে অবাক লাগলেও, ভীষণ খিদের সময় কিছু খাবার গ্রহণ করা একেবারেই অনুচিত। চলুন দেখে নেওয়া যাক ওই খাবারগুলোর তালিকা—

ঝাল খাবার:
দুপুরের খাবার খেতে অনেকেরই কিছুটা দেরি হয়ে যায়। তাই এই সময়ে হাতের কাছে যা পান, তা দিয়েই এই পর্ব সেরে ফেলেন অনেকেই। আর এ ক্ষেত্রে অনেকেই বেছে নেন ঝাল খাবার। কিন্তু এই অভ্যাস ডেকে আনতে পারে বিপত্তি। এটি আপনার হজমের সমস্যা তৈরি করতে পারে। এ ছাড়া খালি পেটে ঝাল খাবার খেলে তা আপনার পাকস্থলির ওপর সরাসরি প্রভাব ফেলে। তবে এর সমাধানও রয়েছে। ঝাল খাবার গ্রহণের আগে দুধ কিংবা দই খেতে পারেন। এতে পাকস্থলির ওপর ঝালের প্রভাব কমে যাবে।   

ফল:
খালি পেটে ফল খেতে নেই—কথাটি অনেকেই শুনেছেন। একটি আপেল বা কলা খেয়ে বেশিক্ষণ থাকা সম্ভব নয়। ফলে আপনার ক্ষুধার অনুভূতি দ্রুত ফিরে আসবে। তাই এর সঙ্গে যোগ করে খেতে পারেন প্রোটিনযুক্ত কোনো খাবার। ফলের সঙ্গে খেতে পারেন সামান্য পরিমাণ বাদাম, পিনাট বাটার বা পনির।

কমলালেবু, কফি বা সস:
এই সব খাবার খালি পেটে খেলে অ্যাসিডিটি তৈরি করে। এতে পেট খারাপ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, তাদের জন্য খালি পেটে কফি পান করা অত্যন্ত ক্ষতিকর।

বিস্কুট বা চিপস:
ছোট এক প্যাকেট বিস্কুট বা চিপস বেশিক্ষণ পেটে থাকে না। এগুলোতে থাকা কার্বোহাইড্রেট কিছুক্ষণের মধ্যেই হজম হয়ে যাবে। ফলে আপনার দ্রুত ক্ষুধা লাগতে শুরু করবে, যা চলতি পথে আপনাকে বিপদে ফেলতে পারে। সে ক্ষেত্রে খেতে পারেন ২৫০-৩০০ ক্যালরির কোনো খাবার। যেমন—একটি স্যান্ডউইচ বা কেক।

ক্রেডিট: এনটিভি

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+8 টি ভোট
4 টি উত্তর 2,183 বার দেখা হয়েছে
+5 টি ভোট
3 টি উত্তর 854 বার দেখা হয়েছে
16 এপ্রিল 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+8 টি ভোট
2 টি উত্তর 7,559 বার দেখা হয়েছে

11,002 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

893,353 জন সদস্য

109 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 107 জন গেস্ট অনলাইনে
  1. buyadd

    200 পয়েন্ট

  2. buy now

    160 পয়েন্ট

  3. Singhalindutries002

    140 পয়েন্ট

  4. singhal1

    140 পয়েন্ট

  5. EricaCarl

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...