তারা কেন মিটমিট করে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
887 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (20,400 পয়েন্ট)

4 উত্তর

+2 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)

তারা আসলে মিটমিট করে না, আমরা পৃথিবী থেকে ওটা ওরকম দেখতে পাই। এই ব্যাপারটা হয় আলোর প্রতিসরণের ফলে।

আলোর প্রতিসরণ কি?

আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন ঘনত্বের পার্থক্যের জন্য আলোর প্রতিসরণ হয়। উদাহরণ স্বরূপ, আলো যদি হালকা মাধ্যম বায়ু থেকে ঘন মাধ্যম জলে যায়, তাহলে তা বেঁকে গিয়ে অভিলম্বের দিকে চলে যায়। আবার যদি আলো জল থেকে বায়ুতে যায়, তখন তা বেঁকে গিয়ে অভিলম্বের থেকে একটু দূরে সরে যায়।

image

এই প্রতিসরণের কারণে কি হয়, আমরা যদি জলের ওপর থেকে জলের মধ্যে কিছু দেখতে চাই, তাহলে সেটি আমরা সঠিক জায়গা থেকে একটু ওপরে দেখব।ব্যাপারটা এরকম।

image

তারা মিটমিট করে কেন?

তারার আলো যখন পৃথিবীতে আসে তখন তাকে বায়ুমণ্ডল ভেদ করে আসতে হয়। বায়ুমণ্ডলে অনেক রকম গ্যাস আছে, তাপমাত্রার তারতম্য আছে, তাই সেই মাধ্যমের ঘনত্বের পার্থক্য আমরা এখানে পাচ্ছি। সেই কারণে এই তারার আলো বারবার তার দিক বদল করে, এই প্রতিসরণের জন্য। আগে যে ছবিটি দিলাম, ওইভাবেই বারবার সেই আলো আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। সেই জন্য আমাদের দেখে মনে হয় যে তারা মিটমিট করে জ্বলছে। 

 

কোরা

0 টি ভোট
করেছেন (9,000 পয়েন্ট)
আমাদের মহাকাশে অসংখ্য তারা রয়েছে। রাতের আকাশের দিকে তাকালেই দেখা যায় এসব তারা জ্বল জ্বল করে জ্বলছে। এর মধ্যে কিছু কিছু তারা জ্বলেই থাকে, আবার কিছু কিছু তারা মিটমিট করে জ্বলে। কিন্তু কেন?

 

মূলত এই তারাগুলো আমাদের পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত। কোনো কোনো তারা এত দূরে অবস্থিত যে সেখান থেকে আলো পৃথিবীতে আসতে এতটাই সময় লাগে যে পৃথিবীতে সেই আলো আসার আগেই সেই তারা বিলীন হয়ে যায়। অর্থাত্ আমরা এমন অনেক তারার আলোই দেখতে পাই যেগুলো এখন আর নেই। তারার এই আলো আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ভেদ করে আসে। আর আমাদের এই বায়ুমণ্ডলের স্তর সব স্থানে এক না। কোথাও ঘন, আবার কোথাও হালকা। তারার আলো বায়ুমণ্ডলের হালকা বা ঘন স্থান দিয়ে পৃথিবীতে আসার সময় বারবার এর দিক পরিবর্তন করে। আর আমাদের বায়ুমণ্ডলও স্থির নয়, সব সময় কাঁপছে। তাই এই বায়ুমণ্ডল দিয়ে দূর থেকে তারার আলো আসার কারণে মনেহয় তারাগুলো কখনো জ্বলছে আবার কখনো নিভছে। আর এ কারণেই রাতের আকাশে কিছু কিছু তারাকে দেখলে মনে হয় তারা মিটমিট করে জ্বলছে। সূত্র- কোরা
0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)

আমাদের মহাকাশে অসংখ্য তারা রয়েছে। রাতের আকাশের দিকে তাকালেই দেখা যায় এসব তারা জ্বল জ্বল করে জ্বলছে। এর মধ্যে কিছু কিছু তারা জ্বলেই থাকে, আবার কিছু কিছু তারা মিটমিট করে জ্বলে। কিন্তু কেন?

মূলত এই তারাগুলো আমাদের পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত। কোনো কোনো তারা এত দূরে অবস্থিত যে সেখান থেকে আলো পৃথিবীতে আসতে এতটাই সময় লাগে যে পৃথিবীতে সেই আলো আসার আগেই সেই তারা বিলীন হয়ে যায়। অর্থাত্ আমরা এমন অনেক তারার আলোই দেখতে পাই যেগুলো এখন আর নেই। তারার এই আলো আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ভেদ করে আসে। আর আমাদের এই বায়ুমণ্ডলের স্তর সব স্থানে এক না। কোথাও ঘন, আবার কোথাও হালকা। তারার আলো বায়ুমণ্ডলের হালকা বা ঘন স্থান দিয়ে পৃথিবীতে আসার সময় বারবার এর দিক পরিবর্তন করে। আর আমাদের বায়ুমণ্ডলও স্থির নয়, সব সময় কাঁপছে। তাই এই বায়ুমণ্ডল দিয়ে দূর থেকে তারার আলো আসার কারণে মনেহয় তারাগুলো কখনো জ্বলছে আবার কখনো  নিভছে। আর এ কারণেই রাতের আকাশে কিছু কিছু তারাকে দেখলে মনে হয় তারা মিটমিট করে জ্বলছে।

তথ্যসূত্র : ইত্তেফাক নিউজ

0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
তারার আলো বায়ুমণ্ডলের হালকা বা ঘন স্থান দিয়ে পৃথিবীতে আসার সময় বারবার এর দিক পরিবর্তন করে। আর আমাদের বায়ুমণ্ডলও স্থির নয়, সব সময় কাঁপছে। তাই এই বায়ুমণ্ডল দিয়ে দূর থেকে তারার আলো আসার কারণে মনেহয় তারাগুলো কখনো জ্বলছে আবার কখনো নিভছে। আর এ কারণেই রাতের আকাশে কিছু কিছু তারাকে দেখলে মনে হয় তারা মিটমিট করে জ্বলছে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+11 টি ভোট
6 টি উত্তর 2,919 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 488 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 787 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 762 বার দেখা হয়েছে
25 জুন 2022 "জ্যোতির্বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nishat Tasnim (7,950 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 485 বার দেখা হয়েছে

10,982 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

887,925 জন সদস্য

25 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 23 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Faysal Uddin

    140 পয়েন্ট

  4. abrarwasif

    140 পয়েন্ট

  5. elize89e

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...