মাটির কলসে পানি ঠাণ্ডা থাকে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
2,832 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (1,630 পয়েন্ট)

4 উত্তর

0 টি ভোট
করেছেন (24,290 পয়েন্ট)
মাটির কলসির গায়ে ছোট ছোট অনেক ছিদ্র থাকে। খালি চোখে এই ছিদ্রগুলো দেখা যায় না। এই ছিদ্রগুলো  দিয়ে পানি চুঁইয়ে কলসির বাইরে চলে আসে।তারপর বাষ্প হয়ে আকাশের দিকে উড়ে যেতে চায়। কিন্তু পানির আকাশে উড়ার জন্য তাপের প্রয়োজন।কারণ, তাপের কারণেই পানি বাষ্প হয়। আর এই তাপ আসে কলসির ভেতর থেকে। বাষ্পীভবনের সুপ্ততাপ তরলকে গ্যাসীয় পদার্থে রূপান্তর করে।যার ফলে কলসির ভেতরের তাপ কমে যায় এবং একই কারণে পানি ঠাণ্ডা হতে থাকে।
0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)

মাটির কলসিতে পানি ঠাণ্ডা হওয়ার কারণ বাষ্পীভবন ( Evaporation )। যখন কোন তরল পদার্থ বাষ্পীভূত হয় তখন তার উষ্ণতা হ্রাস পায়। বাষ্পীভবনের জন্য যে তাপের প্রয়োজন তা তরল পদার্থেই সরবরাহ করে থাকে। তাপ হারানোর কারণে তরল পদার্থের উষ্ণতা কমে যায়।

মাটির কলসি বানানোর সময় মাটির সঙ্গে খানিকটা বালি মেশানো হয় এবং মাটির কলসির গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। খালি চোখে এই ছিদ্রগুলি দেখা যায় না। ওই ছিদ্রগুলো দিয়ে পানি আস্তে আস্তে বাষ্পীভূত হতে থাকে। তারপর বাষ্প হয়ে উড়ে যেতে চায়।

বাষ্প হওয়ার জন্য পানির যে তাপের দরকার, তা মাটির কলসির ভেতরের পানি থেকে আসে। ফলে পানি থেকে ক্রমাগত তাপ বাষ্পাকারে বেরিয়ে যাবার কারণে মাটির কলসি ঠাণ্ডা থাকে। মাটির কলসির গায়ে হাত দিলেই এই ঠাণ্ডা ভাবটা অনুভব করা যায়।

অপরদিকে পিতলের কলসির গায়ে কোনো ছিদ্র থাকে না।এজন্য পানি বাষ্পীভূত হতে পারে না। এ কারণে পিতলের কলসির পানি মাটির কলসির মতো ঠাণ্ডা হয় না। 

ক্রেডিট: Champs21

করেছেন (1,630 পয়েন্ট)
ধন্যবাদ
0 টি ভোট
করেছেন (9,000 পয়েন্ট)

বিজ্ঞানের এইসব ছোট ছোট ম্যাজিকের আসলেই জুড়ি নেই। আজব কিন্তু মজার এই কৌশলকে আমরা বাস্তবেও প্রয়োগ করে দেখতে পারি। কারণ এইসব তথ্য জানতে পারা যতটা না আনন্দের, এর ব্যবহারিক প্রয়োগে তার চেয়েও বেশী সন্তুষ্টি লাভ করা যায়।
0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
ওই ছিদ্রগুলো দিয়ে পানি চুঁইয়ে কলসির বাইরে চলে আসে। ... বাষ্প হওয়ার জন্য পানির যে তাপের দরকার, তা মাটির কলসির ভেতরের পানি থেকে আসে। ফলে কলসির ভেতরের পানির তাপ কমে যায় এবং সে কারণে পানি ঠাণ্ডা হতে থাকে। অপরদিকে পিতলের কলসি বা কাচের জগের গায়ে কোনো ছিদ্র থাকে না।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+9 টি ভোট
3 টি উত্তর 885 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 254 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 1,260 বার দেখা হয়েছে
+6 টি ভোট
3 টি উত্তর 1,360 বার দেখা হয়েছে
18 মে 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasan Rizvy Pranto (39,270 পয়েন্ট)
+12 টি ভোট
3 টি উত্তর 3,226 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,640 টি উত্তর

4,750 টি মন্তব্য

884,219 জন সদস্য

26 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 26 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    260 পয়েন্ট

  2. Sui

    140 পয়েন্ট

  3. Darina

    120 পয়েন্ট

  4. Tulip

    110 পয়েন্ট

  5. 3ahgrcom57963479

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।

Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...