দুটি পিঁপড়ে মুখোমুখি হলে কী করে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
25,524 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (141,850 পয়েন্ট)
পূনঃট্যাগযুক্ত করেছেন

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (141,850 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

দুটি পিঁপড়ে মুখোমুখি হলে তারা থমকে দাঁড়ায় সেটা সবার জানা। কিন্তু থমকে দাঁড়িয়ে তারা কী করে জানেন?

অনেকেই হয়তো শুনে থাকবেন যে পিঁপড়েরা একে অপরের গায়ের গন্ধ শোঁকে কিন্তু কেন জানেন? পিঁপড়েরা একটি কলোনির মতো একসঙ্গে থাকে এবং অত্যন্ত পরিশ্রমী হওয়ার পাশাপাশি তারা খুবই দায়িত্বজ্ঞানসম্পন্ন। খাবার জোগাড় করলে তারা সেই খাবার বাসায় নিয়ে গিয়ে সকলের সঙ্গে ভাগ করে তবে খায়। এই এক একটি বাসা হলো এক একটি পেরেন্ট নেস্ট।

একটি পেরেন্ট নেস্ট-এর সঙ্গে অপর পেরেন্ট নেস্টের কিন্তু রেষারেষি। অনেকটা এক পাড়ার সঙ্গে অন্য পাড়ার যা হয়। দুটি পিঁপড়ে মুখোমুখি হলে তারা একে অপরের গায়ের গন্ধ শুঁকে বোঝার চেষ্টা করে যে অন্য পিঁপড়েটি তার নিজের নেস্ট-এর কি না। যদি তা হয় তবে কেউ কাউকে না ঘাঁটিয়ে নিজের পথ ধরে। কিন্তু যদি দেখা যায় যে অন্য পিঁপড়েটি অন্য নেস্ট-এর, তবে তারা জমিয়ে মারপিট করে এবং সে মারামারি কিন্তু মরণপণ। একজন চেষ্টা করে অন্যজনকে মেরেই ফেলতে।

এই জন্যই খেয়াল করে দেখবেন কোনো কোনো সময় দুটি পিঁপড়ে মুখোমুখি হয়েই এগিয়ে যায়। আবার কিছু সময় তারা বেশ কয়েক সেকেন্ড মুখোমুখি থাকে এবং ক্রমশ শুঁড়ে শুঁড়ে লাঠালাঠি করে। পিঁপড়ের তলপেটে ফেরোমোন গ্ল্যান্ড থাকে এবং এই গ্ল্যান্ড থেকে নিঃসৃত হরমোনের গন্ধ থেকেই তারা শনাক্ত করে তাদের গোষ্ঠীর সহ-পিঁপড়েদের আর গন্ধটা একটু সন্দেহজনক হলেই ব্যস।

-সংগৃহিত

সোর্স- https://www.scienceabc.com/nature/animals/why-do-ants-touch-each-other-while-walking-in-opposite-directions.html

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+6 টি ভোট
1 উত্তর 830 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 1,530 বার দেখা হয়েছে
18 অগাস্ট 2022 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Maksud (3,610 পয়েন্ট)
+10 টি ভোট
1 উত্তর 1,739 বার দেখা হয়েছে
+8 টি ভোট
1 উত্তর 1,987 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 434 বার দেখা হয়েছে
15 এপ্রিল 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Linza Reza (2,670 পয়েন্ট)

10,914 টি প্রশ্ন

18,613 টি উত্তর

4,747 টি মন্তব্য

873,043 জন সদস্য

26 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 26 জন গেস্ট অনলাইনে
  1. Muhammad Al-Amin

    300 পয়েন্ট

  2. napepif944

    180 পয়েন্ট

  3. পলি হাসান

    140 পয়েন্ট

  4. manabana5

    100 পয়েন্ট

  5. betanobetio

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...