পোকামাকড় আলোর দিকে বা নির্দিষ্ট কোন রঙের আলোর প্রতি বেশি আকৃষ্ট হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
1,688 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (28,340 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (28,340 পয়েন্ট)

হয়ত লক্ষ্য করে থাকবেন, আজকাল অনেক বড় বড় হোটেল-রেস্তোরাঁ ও দোকানপাটে পোকামাকড় মারার জন্য এক ধরনের বৈদ্যুতিক আলোক ফাঁদ ব্যবহার করা হয়। বাড়িতে রাতে টিউব লাইটের আশেপাশে অজস্র পোকামাকড়ের সমাবেশ দেখা যায়। আবার ফসলের জমিতে অনেক সময় কীটপতঙ্গ দমনে আলোক ফাঁদ ব্যবহার করা হয়। এ সমস্ত ঘটনা একটা ব্যাপারে ইঙ্গিত করে :- 

কীটপতঙ্গ আলো দ্বারা আকৃষ্ট হয়। তবে সব কীটপতঙ্গ যে আলো দ্বারা আকৃষ্ট হয় এমনটা কিন্তু নয়, অনেক ক্ষেত্রে উল্টোটাও ঘটে। আপনারা হয়ত লক্ষ্য করেছেন যে গভীর রাতে রান্নাঘরের বাতি জ্বালালে কিভাবে আরশোলাগুলো তাদের মধ্যরাতের ভোজন ফেলে সুড়সুড় করে ঘরের অন্ধকারতম কোণগুলোতে পলায়ন করে। এখন একজন অনুসন্ধিৎসুর মনে প্রশ্ন জাগা স্বাভাবিক- “কেন এমনটা হয়?”

এ প্রশ্নের উত্তর পাবার জন্য প্রথমে আমাদের ফটোট্যাক্সিস (Phototaxis) শব্দটার সাথে পরিচিত হওয়া দরকার। কোন জীবের স্বতঃস্ফূর্তভাবে আলোর দিকে বা আলো থেকে দূরে সরে যাবার প্রবণতাকে ফটোট্যাক্সিস বলে । এটা আবার দু রকমের- আলোর দিকে সরে যাওয়া হলো ধনাত্মক ফটোট্যক্সিস।আর আলো থেকে দূরে সরে যাওয়া হলো ঋণাত্মক ফটোট্যাক্সিস। মথ, মাছি, মে ফ্লাই, ক্রেন ফ্লাই, গুবরে পোকা এসব পতঙ্গ ধনাত্মক ফটোট্যাকটিক ( Positively Phototactic )। আপনারা হয়ত এতক্ষণে বুঝে গিয়েছেন যে আরশোলা আসলে ঋণাত্মক ফটোট্যাকটিক

এখন এই আকর্ষণের কারণ অনুসন্ধান করা যাক। যেসব পতঙ্গ রাতে উড়ে বেড়ায় তারা সাধারণত চাঁদের আলো ব্যবহার করে দিক নির্ণয় করে থাকে। তারা চাঁদের প্রতিফলিত আলোর সাথে সবসময় একটা ধ্রুবকোণ বজায় রেখে চলাচল করে। বৈদ্যুতিক বাতির কৃত্রিম আলো পতঙ্গের এই ক্ষমতা প্রয়োগে বাধা দান করে। এই কৃত্রিম আলো চাঁদের আলোর চেয়ে বেশি তীব্র এবং এটা বিভিন্ন দিকে প্রতিফলিত হয়। যখন কোন পতঙ্গ কোন কৃত্রিম আলোর কাছাকাছি আসে তখন সে সেটাকে চাঁদের আলো ভেবে নিয়ে দিক নির্ণয় করার চেষ্টা করে। কিন্তু কৃত্রিম আলো বিভিন্ন দিকে প্রতিফলিত হয় এ কারণে পতঙ্গের পক্ষে আলোক উৎসের সাথে সবসময় একটা স্থিরকোণ বজায় রেখে চলা সম্ভব হয় না। তাই সে বিভ্রান্ত হয়ে একটা অসীম সর্পিলাকার পথে আলোক উৎসের চারিদিকে উড়তে থাকে। লক্ষ্য করে দেখবেন পোকামাকড়েরা হলুদ বা অন্য কোন রঙের আলোর চেয়ে সাদা আলোর প্রতি বেশী আকৃষ্ট হয় কারণ চাঁদের আলোর রঙও সাদা।

অনেক বিজ্ঞানী মনে করেন অত্যাধিক আলোক দূষণ ( Light Pollution ) এর কারণে অনেক প্রজাতির পোকার সংখ্যা বেশ কমে গেছে। যেমন কৃত্রিম আলোর কারণে জোনাকি পোকাদের নিজেদের মধ্যে আলোক সংকেত আদান প্রদানে সমস্যা হয়। ফলে তাদের প্রজনন বাধাগ্রস্থ হয়। এ কারণে শহরাঞ্চলে জোনাকি পোকা তেমন দেখা যায় না।

[তথ্যসূত্র : শিক্ষা সভা]

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+22 টি ভোট
1 উত্তর 1,298 বার দেখা হয়েছে
26 সেপ্টেম্বর 2020 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন HABA Audrita Roy (105,570 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 634 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 587 বার দেখা হয়েছে
15 নভেম্বর 2022 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nadia (4,030 পয়েন্ট)
+2 টি ভোট
3 টি উত্তর 1,815 বার দেখা হয়েছে
11 জানুয়ারি 2022 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন মিল্টন আলফা (140 পয়েন্ট)

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

901,558 জন সদস্য

164 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 162 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. cartechtalkcom

    100 পয়েন্ট

  3. 29hbetcom

    100 পয়েন্ট

  4. HesterO4696

    100 পয়েন্ট

  5. Tn88gay

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...