ফুল সুভাসিত হওয়ার কারন কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+14 টি ভোট
984 বার দেখা হয়েছে
"তত্ত্ব ও গবেষণা" বিভাগে করেছেন (71,360 পয়েন্ট)

1 উত্তর

+4 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)

ফুলের পাঁপড়ির কোষে বিদ্যমান নানা রকম যৌগিক পদার্থের জটিল মিশ্রণে তৈরি হয় ফুলের গন্ধ। এসব পদার্থের অন্যতম হলো ফুলে বিদ্যমান নানা রকম অত্যাবশকীয় তেলের উপস্থিতি। এসব তেলের রয়েছে উদ্বায়ী স্বভাব ফলে তা ছড়িয়ে দেয় গন্ধ চারপাশের পরিবেশে। নানা রকম অত্যাবশ্যকীয় তেলের নানা রকম সংযোগ তৈরি করে ভিন্ন রকম কিন্তু একেক রকম ফুলের বৈশিষ্ট্য মন্ডিত গন্ধ। প্রায় সব সুগন্ধ প্রদায়ী ফুলে দেখা মেলে তেমন একটি উদ্বায়ী যৌগ হলো মিথাইল বেনজোয়েট। গরম আবহাওয়ায় সুগন্ধি ফুলের বেশি দেখা মেলে। আমাদের কোন কোন খাদ্য যখন চূলায় রান্না করা হয় তখন সুগন্ধি খাদ্যের গন্ধটা সহজেই চারপাশে ছড়িয়ে পরে। সুগন্ধি চালের পোলাও বা ক্ষীর-পায়েস রান্না হলে আশে পাশের দু’চার ঘরে এর সুগন্ধটা পৌঁছে যায় অবলিলায়। উষ্ণ আবহাওয়ায় সূর্যের আলো ফুলের পাঁপড়িকে পোড়ায় এবং এরই ফলশ্রুতিতে উদ্বায়ী তেল এক প্রকার গ্যাসে পরিণত হয়। এই গ্যাসীয় দশায় সবচেয়ে বেশি গন্ধ ছড়িয়ে দেয় ফুল। ফুলের পাঁপড়িতে বিদ্যমান তেলগুলো আসলে নানা রকম এসিড আর অ্যালকোহলের মিশ্রণ। এসব এসিড আর অ্যালকোহলের পরিমাণ, আর এদের অনুপাত তৈরি করে ভিন্ন রকম আর স্বতন্ত্র সুবাস। ফুলের বর্ণ বা আকৃতি একই রকম হলেও দু’টি ভিন্ন গাছের ফুলের গন্ধ কখনও তাই এক রকম হয় না। উদ্বায়ী পদার্থের প্রাচুর্য এবং এদের নানা রকম আন্তঃক্রিয়া তৈরি করে ভিন্ন রকম সুবাস।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
2 টি উত্তর 1,202 বার দেখা হয়েছে
+3 টি ভোট
3 টি উত্তর 6,161 বার দেখা হয়েছে
15 মার্চ 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 425 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 1,714 বার দেখা হয়েছে
13 ডিসেম্বর 2022 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ashim Datta (3,220 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 2,556 বার দেখা হয়েছে
16 ফেব্রুয়ারি 2022 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Aramita (2,350 পয়েন্ট)

10,975 টি প্রশ্ন

18,684 টি উত্তর

4,750 টি মন্তব্য

887,365 জন সদস্য

23 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 23 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2360 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. abrarwasif

    140 পয়েন্ট

  4. buyadd

    120 পয়েন্ট

  5. misbah09

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...