এখনো পর্যন্ত প্লাস্টিক ব্যাগের বিকল্প কিছু আবিষ্কার করা সম্ভব হচ্ছে না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
371 বার দেখা হয়েছে
"পরিবেশ" বিভাগে করেছেন (135,500 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)
প্লাস্টিক ব্যাগের অনেক বিকল্প আছে, কিন্তু তার কোনটাই খুব জনপ্রিয় নয়।

আমি ব্যাখ্যা করি, প্রচলিত প্ল্যাস্টিক ব্যাগের বিকল্প হতে পারে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক যার কথা আমার আগের লেখক বলেছেন।বানিজ্য মেলায় পাওয়া যাচ্ছে, সোনালী ব্যাগ। আরেকটি বিকল্প হচ্ছে বায়ো-প্লাস্টিক (বায়ো প্লাস্টিক আর বায়োডিগ্রেডেবল প্লাস্টিক এক নয়)। যেমন হয়তো দেখেছেন, একজন আলু থেকে পলিথিন তৈরি করেছেন। এটি বায়ো-প্লাস্টিক। এর নিউজ লিংক দিয়ে দিচ্ছি।

 

তবে আপনি যে অর্থে বলেছেন, এগুলো এখনো কার্যকর বিকল্প হয়ে উঠতে পারে নি। তার কারণ এগুলোর দাম প্রচলিত পলিথিন ব্যাগের চেয়ে বেশী। উৎপাদন না বাড়ানো পর্যন্ত এদের দাম বেশী থাকবেই। আবার ব্যবহার না বাড়লে উৎপাদন বাড়ানো সম্ভব নয়। এটা একটা দুষ্ট্য চক্র। প্রশ্ন হচ্ছে এই চক্র ভাঙ্গা যায় কিভাবে? এখানেই পলিসির প্রশ্ন। এই প্লাস্টিকের সাধারন মূল্যের বাইরে আর একটি মূল্য আছে। তা হচ্ছে এর পরিবেশগত মূল্য বা এনভিরনমেন্টাল ভ্যালু। যে মূল্য আমরা কেউ পকেট থেকে দিতে রাজি নই। সরকার এই টাকা দিতে পারে যেহেতু সরকার পরিবেশ রক্ষার জন্য অঙ্গীকারবদ্ধ। সরকার ইন্সেন্টিভ হিসাবে বায়োপ্লাস্টিক বা বায়োডিগ্রেডেবল প্লাস্টিক উৎপাদনকারী কারখানাকে উৎপাদন পিছু টাকা দিতে পারে। এছাড়াও এ ধরনের প্লাস্টিক প্রচলিত করার আরো কিছু রাস্তা আছে। যেমন সুপারশপ এ ধরনের ব্যাগ ব্যবহারকে ইন্সেন্টিভাইজ করা, গ্রাহককে এই ব্যাগ কিনলে রিওয়ার্ড পয়েন্ট দেয়া ইত্যাদি। এভাবে যখন এই ব্যাগের প্রচলন বাড়বে তখন ব্যাগ এর উৎপাদন খরচ কমে যাবে। তখন সরকার সাধারন বাজারে চাপ প্রয়োগ করতে পারবে সাধারন পলিথিন ব্যাগ তুলে নেয়ার জন্য। এখন মানুষ ৩ টাকা দিয়ে এই প্লাস্টিক ব্যাগ কিনবে না। কিন্তু যদি ১ টাকায় কিনতে পারে এবং প্রচলিত পলিথিন এর সাপ্লাই না থাকে তবে কিন্তু মানুষ এই ব্যাগ কিনবেই।

অর্থাৎ এক কথায় বলা যায়, বিকল্প আছে কিন্তু এই বিকল্পকে কার্যকর করার কোন "ওয়ান শট" সমাধান নেই। বেশ কিছু পলিসির মিলিত চেষ্টায় এই সব বিকল্পকে কার্যকর করা যাবে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+14 টি ভোট
1 উত্তর 441 বার দেখা হয়েছে
+2 টি ভোট
3 টি উত্তর 898 বার দেখা হয়েছে
27 ফেব্রুয়ারি 2021 "পরিবেশ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 234 বার দেখা হয়েছে

11,057 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

897,366 জন সদস্য

37 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 35 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    400 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. Samiha Tanisha

    120 পয়েন্ট

  4. dholeraplot

    120 পয়েন্ট

  5. Yuzu451

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...