জৈবপ্লাস্টিক বা বায়োডিগ্রেডেবল প্লাস্টিক কী ? সাধারণ প্লাস্টিকের তুলনায় এটি পরিবেশের জন্যে কতটা ভালো? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
343 বার দেখা হয়েছে
"পরিবেশ" বিভাগে করেছেন (135,500 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)
জৈব প্লাস্টিক হলো এক নতুন প্রজন্মের প্লাস্টিক যা প্রস্তুত করতে ব্যবহৃত হতে পারে আলু, ভুট্টা, ট্যাপিওকা, আখ, সয়াপ্রোটিন, ল্যাকটিক এসিড ইত্যাদি। পেট্রোলিয়ামের পরিবর্তে এসব জৈব উপাদান ব্যবহারের সুবিধা হলো এদের সহজলভ্যতা এবং পুনর্ব্যবহারযোগ্যতা । জৈব প্লাস্টিক পরিত্যাক্ত অবস্থায় ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি আণুবীক্ষণিক জীবের দ্বারা আক্রান্ত হয়ে সহজেই কার্বন ডাই অক্সাইড, পানি ও জৈব পদার্থে পরিণত হয় । এভাবে প্রাপ্ত জৈব পদার্থ সার হিসেবেও ব্যবহার করা যেতে পারে । এই জৈব প্লাস্টিক পরিবেশ বান্ধব হওয়ায় প্লাস্টিক শিল্প এখন নতুন দিকে মোড় নিয়েছে । বর্তমানে জৈব প্লাস্টিক শুধু ব্যাগই নয়, কৃত্রিম তন্তু, চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত বস্তু, বাড়িঘর নির্মান কাজের সামগ্রী, আসবাবপত্র প্রভৃতি প্রস্তুতিতে ব্যবহৃত হচ্ছে। বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়ালস দ্বারা তৈরি প্লাস্টিক ব্যাকটেরিয়া বা যেকোনো আণুবীক্ষণিক জীব দ্বারা সহজে ভেঙে মাটিতে দ্রুত মিশে যায় । বর্তমানে পৃথিবীর অনেক উন্নত দেশেই উদ্ভিদ বা উদ্ভিতজাত বস্তু যেমন বাঁশ, তন্তু, দানাশস্যের তুষ, আঠা প্রভৃতিকে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে এমন বায়ো প্লাস্টিকে পরিবর্তিত করার চেষ্টা চালাচ্ছে যা হবে সুলভ এবং ব্যবহারিক প্রয়োজনীয়তাযুক্ত ।

 

 

 

Tasfia

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+6 টি ভোট
3 টি উত্তর 1,006 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 1,876 বার দেখা হয়েছে
18 এপ্রিল 2021 "পরিবেশ" বিভাগে জিজ্ঞাসা করেছেন হায়াত (20,400 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 419 বার দেখা হয়েছে
+4 টি ভোট
2 টি উত্তর 544 বার দেখা হয়েছে
+5 টি ভোট
4 টি উত্তর 3,114 বার দেখা হয়েছে

11,055 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,864 জন সদস্য

64 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 64 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    400 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. dholeraplot

    120 পয়েন্ট

  4. Yuzu451

    120 পয়েন্ট

  5. draktim240

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...