ম্যাক অ্যাড্রেস ও আইপি অ্যাড্রেস কি? ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এ দুটি কী কাজে লাগে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
844 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (135,500 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)

ধরুন আপনার ঘরের সামনে একটা মেইলবক্স আছে, কেউ চিঠি পাঠালে ডাকবাহক সেটা ঐ মেইলবক্সে রেখে যান।

আপনার মেইলবক্সটা একদম ইউনিক, এর রঙ, আকার ডিজাইন সব আলাদা। কিন্তু ডাকবাহক বা চিঠির প্রেরকের এই মেইলবক্সের ধরণ কেমন তা জানার কোন দরকার নেই। তারা শুধু আপনার ঠিকানাটা জানলেই চলবে।

এখানে মেইলবক্সটা হলো আপনার MAC বা Media Access Control Address, এবং আপনার ঠিকানা হলো IP বা Internet Protocol Address.

MAC অ্যাড্রেস আপনার ডিভাইস, অর্থাৎ যে কানেকশন রিসিভ করবে তার সাথে সম্পর্কিত, IP অ্যাড্রেস আপনার ঐ ডিভাইসের ঠিকানার সাথে সম্পর্কিত।

ইন্টারনেটের সাথে এদের সম্পর্কটা একটু আলাদা, আপনি যদি রাউটার ব্যাবহার করেন, তাহলে আপনার ফোন বা কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস রাউটারের ম্যাক অ্যাড্রেসের সাথে সম্পর্ক স্থাপন করবে। আপনার রাউটার আবার আপনার সার্ভিস প্রোভাইডারের রাউটারের সাথে যুক্ত হবে, এখানে আপনার ফোন বা কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস কিন্তু প্রথম রাউটার পর্যন্ত গিয়েই শেষ, পরের কানেকশন গুলো এই ম্যাক অ্যাড্রেসটি আর দেখতে পাবেনা (এটি দেখলেও তাতে কোন সিকিউরিটি রিস্ক নেই)।

অন্যদিকে IP অ্যাড্রেস ইন্টারনেটে রিকুয়েস্ট পাঠানো এবং গ্রহণ করার কাজ করে, এটি ডিভাইসের সাথে সম্পর্কিত নয়, সার্ভিস প্রোভাইডারের সাথে সম্পর্কিত। অর্থাৎ আপনার অপারেটর বা ওয়াইফাই প্রোভাইডর পরিবর্তন করলে আইপি এড্রেসেও পরিবর্তন আসবে। প্রত্যেক ওয়েবসাইটেরও এরকম একটি ইউনিক আইপি এড্রেস থাকে। আপনার আইপি থেকে ওয়েবসাইটের আইপি এড্রেসে যখন কোন লিঙ্ক বা ফাইলের জন্য অনুরোধ পাঠানো হয়, ওয়েবসাইট হোস্ট ঐ রিকুয়েস্ট যাচাই করে একটি রেসপন্স আপনার আইপিতে ফেরত পাঠায়। আপনার আইপি আর ওয়েবসাইট আইপি এখানে সরাসরি যোগাযোগ করছে, ম্যাক অ্যাড্রেসের মতো প্রত্যেক ডিভাইসে আইপি এড্রেস হারিয়ে যায়না।

image

তবে আপনি যখন VPN ব্যাবহার করেন, তখন আপনার রিকুয়েস্ট VPN সার্ভার গ্রহণ করে তা অপেক্ষায় রাখে, এবং এর নিজস্ব আরেকটি আইপি থেকে ওয়েব সাইটে রিকুয়েস্ট পাঠায়। ওয়েবসাইট ঐ আইপিতে তার রেসপন্স পাঠালে VPN সার্ভার আপনার অপেক্ষারত আইপিতে সেটি রিডাইরেক্ট করে। এখানে VPN মিডল-ম্যানের মতো কাজ করে, ফলে ওয়েবসাইট আপনার আইপি দেখতে পায়না, আর আইপি না দেখাতে আপনার সার্ভিস প্রোভাইডার বা লোকেশনও অনুমান করতে পারেনা।

 

 

Shakil

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
1 উত্তর 234 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasan Rizvy Pranto (39,270 পয়েন্ট)
+16 টি ভোট
4 টি উত্তর 1,265 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 941 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 1,367 বার দেখা হয়েছে
25 অক্টোবর 2021 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 520 বার দেখা হয়েছে
04 জুলাই 2023 "গণিত" বিভাগে জিজ্ঞাসা করেছেন Rafikul Al Imran (5,390 পয়েন্ট)

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

901,685 জন সদস্য

160 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 160 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. mbet6789net

    100 পয়েন্ট

  3. nohu90group1

    100 পয়েন্ট

  4. 88ibetink

    100 পয়েন্ট

  5. fxxbrcom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...