রান্নার সময় তরকারীতে ভুল করে বেশি লবণ দিয়ে ফেললে বা লবণ বেশি হয়ে গেলে কী করণীয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
582 বার দেখা হয়েছে
"তত্ত্ব ও গবেষণা" বিভাগে করেছেন (135,500 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)

রান্না করতে গিয়ে তরকারিতে হঠাৎ প্রয়োজনের চেয়ে বেশি লবণ পড়ে গেছে ! চিন্তার কোন কারণ নেই। কারণ কিছু মজার এবং সহজ পদ্ধতি আছে লবণ কমাবার। এই ব্যাপারে কিছু টিপস দিতে চাই যা আমি মা এবং বোনের কাছ থেকে শিখেছি। চলুন শুরু করা যাক:

image

লবণ বেশি হয়ে গেলে করণীয়:

  1. আটা/ময়দা: আটা অথবা ময়দাতে কিছু পরিমাণ জল মিশিয়ে গোল গোল খামির তৈরি করে অতিরিক্ত লবণ দেওয়া তরকারির মাঝে মাঝে এই খামির‌গুলো দিয়ে দিন। এই খামিরগুলো নরম হলে সমস্যা নেই কারণ এগুলো তরকারিতে দিলে শক্ত হয়ে যাবে এবং অতিরিক্ত লবণ ধীরে ধীরে শুষে নিবে। রান্না শেষে এই খামিরগুলো ফেলে দিন। খাওয়ার সময় দেখবেন লবণ পরিমাণমতোই আছে।
  2. আলু: আলু ছোট ছোট টুকরা করে দিয়ে দিন তরকারিতে। আলু সেদ্ধ হতে হতে টেনে নেবে লবণ। রান্না শেষে আলু উঠিয়ে ফেলতে পারেন।
  3. লেবুর রস: অতিরিক্ত লবণ কমাতে ১ চা চামচ লেবুর রস দিয়ে দিতে পারেন তরকারিতে।
  4. পেঁয়াজ: মোটা মোটা করে পেঁয়াজ কেটে তরকারিতে দিয়ে দিতে পারেন, তরকারির অতিরিক্ত লবণ কমে যাবে। তাছাড়া ভাজি জাতীয় রান্নায় ছোট ছোট কুচি করে পেঁয়াজ কেটে মিশিয়ে দিতে পারেন, লবণ কমে যাবে।
  5. টকদই: টকদইও পারে তরকারির অতিরিক্ত লবণ কমাতে, তবে তরকারির পরিমাণ বুঝে টকদই ব্যবহার করতে হবে।
  6. সবজি: সবজির তরকারি হলে আরও কিছু সবজি মিশিয়ে নিন। তরকারির বাড়তি লবণ কমে যাবে।
  7. টমেটো: ঝোলের তরকারি হলে কয়েকটি টমেটো চার টুকরা করে কেটে তরকারিতে দিয়ে দিন, অতিরিক্ত লবণ কমে যাবে।
  8. স্যুপ অথবা লিকুইড খাবার হলে পরিমাণ বাড়িয়ে দিন। লবণের পরিমাণ স্বাভাবিক হয়ে যাবে।
  9. পেঁয়াজ বেরেস্তা: কোন তরকারিতে লবণ বেশি হলে বেরেস্তা যোগ করুন। এতে ঝোল ঘন হবে এবং অতিরিক্ত লবণ‌ও কমে যাবে।
  10. দুধ: দুধ‌ও পারে তরকারির অতিরিক্ত লবণ কমাতে, তাই দুধ‌ও মেশাতে পারেন।
  11. মালাই: রোস্ট, রেজালা ইত্যাদি খাবারে লবণ বেশি হয়ে গেলে যোগ করা যায় মালাই, এতে লবণের পরিমাণ ঠিক হয়ে যাবে।
  12. ডালের বোড়ি: মাছের ঝোলে আমরা অনেকেই ডালের বোড়ি দিয়ে খেতে পছন্দ করি, এই বোড়ি অতিরিক্ত লবণ কমাতে সহায়তা করে।
  13. অমলেট খাবেন, কিন্তু একটু বেশি লবণ দিয়ে ফেলেছেন। তাই অমলেট বানানোর সময় এর সাথে কিছুটা দুধ মেশানো, দেখবেন অমলেটটি অনেক নরম হয়েছে এবং লবণ‌ও পরিমাণমতো হয়েছে।
  14. ভিনেগার ও চিনি: তরকারিতে স্বাদ ঠিক রাখতে এক টেবিল চামচ ভিনেগার ও এক টেবিল চামচ চিনি যোগ করতে পারেন। টক ভিনেগার ও মিষ্টি চিনি তরকারিতে যোগ করার ফলে স্বাদে ভারসাম্য আসবে।
  15. ক্রিম: ক্রিম দুধ থেকে তৈরি হয়। ক্রিম ব্যবহার করেও তরকারির অতিরিক্ত লবণ কমানো যায়।

উপরোক্ত এই সকল পদ্ধতি অবলম্বন করে তরকারির অতিরিক্ত লবণ নিমিষেই কমিয়ে আনা যাবে। তরকারিতে যে অতিরিক্ত লবণ ছিল, যে খাবে সে বুঝতে পারবে না। এই ভাবে এই সকল ছোটখাটো রান্নার টিপস জানা থাকলে সবাই হয়ে যেতে পারে একজন পাকা রাঁধুনি।

 

collected 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 1,882 বার দেখা হয়েছে
+9 টি ভোট
2 টি উত্তর 2,303 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 4,251 বার দেখা হয়েছে
17 মার্চ 2022 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nishat Tasnim (7,950 পয়েন্ট)

11,048 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,483 জন সদস্য

56 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 55 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    320 পয়েন্ট

  2. Singhalindutries002

    160 পয়েন্ট

  3. dholeraplot

    120 পয়েন্ট

  4. Yuzu451

    120 পয়েন্ট

  5. draktim240

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...