বাস্তবে কী জম্বির অস্তিত্ব আছে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+4 টি ভোট
5,847 বার দেখা হয়েছে
"মিথোলজি" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

+4 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

বৈজ্ঞানিক কল্পকাহিনী, হরর সিনেমার কল্যাণে "জম্বি মানব" পরিচিত সবার কাছে।

বাস্তবে মানুষ জম্বি নেই তবে কিছু প্রাণীর মাঝে জম্বি দেখা যায়। জম্বি মানব না থাকলেও জম্বি ফাঙ্গাস এর অস্তিত্ব আছে। Ophiocordyceps unilateralis নামক একটি ছত্রাক আছে যা 'জম্বি অ্যান্ট ফাঙ্গাস' নামেও পরিচিত। এদেরকে সাধারণত থাইল্যান্ড, ব্রাজিলের রেইনফরেস্টসহ আরো নানা স্থানে পাওয়া যায়। এই জম্বি ফাঙ্গাস পিঁপড়াদের আক্রমণ করে তাদের পুরো কলোনিকে জম্বি বানিয়ে দিতে পারে। এই প্রক্রিয়াকে বলে Behavioral Manipulation। তবে ভয় নেই, এরা মানুষকে আক্রমণ করে না।

জম্বি ফাঙ্গাস বংশবিস্তার করে স্পোর এর মাধ্যমে। এরা নিজেদের স্পোর নানা স্থানে ছড়িয়ে রাখে এবং পিঁপড়া সেই স্পোরের সংস্পর্শের আসার পর স্পোরটি ধীরে ধীরে দেহের অভ্যন্তরীণ কোষ ও পেশী দখলে নিয়ে নেয়। তারপর এরা পিঁপড়ার দেহে এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যা হিমোসিল (পিঁপড়ার রক্ত সংবহনতন্ত্র) এর মাধ্যমে দেহে ছড়িয়ে পড়ে। এর ফলে ফাঙ্গাস পিঁপড়ার পেশিতন্তু এবং সমস্ত দেহকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর ফাঙ্গাস পিঁপড়াকে কিছু কামড়ে ধরতে বাধ্য করে এবং কামড়ে ধরার সাথে সাথে এরা পিঁপড়ার সব পেশী অকেজো করে দেয়। একে বলে Death Grip।

ডেথ গ্রিপের পর পিঁপড়া মারা যায় এবং ফাঙ্গাসটি বেঁচে থাকার জন্য পিঁপড়াকে ব্যবহার করে সেখানেই বেড়ে উঠতে থাকে। যার ফলে পিঁপড়ার দেহে ফাঙ্গাস ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকেনা। প্রায় ৪ থেকে ১০ দিন পর পিঁপড়ার মাথা ভেদ করে ফাঙ্গাসের ফ্রুট বডি বেরিয়ে আসে। তারপর এই পিঁপড়া স্পোর ছড়াতে থাকে এবং অন্যান্য পিঁপড়ারাও আক্রান্ত হয়। এরা সাধারণত carpenter পিঁপড়াদের আক্রমণ করে। একেক প্রজাতির পিঁপড়ার জন্য জম্বি ফাঙ্গাস একেক ধরনের রাসায়নিক নিঃসরণ করে যা থেকে বুঝা যায় যে এরা আলাদা আলাদা প্রজাতির পিঁপড়াকে চিনতে পারে।

জম্বি ফাঙ্গাস এর বিরুদ্ধে কাজ করে "এন্টি জম্বি ফাঙ্গাস" যা জম্বি পিঁপড়াকে আক্রমণ করলে তার দেহে জম্বি ফাঙ্গাস এর ক্রিয়া কমে আসে। তবে জম্বি ফাঙ্গাস মানুষকে আক্রমণ করতে পারেনা, কারণ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মেটেবলিজম অনেক উন্নত।

লিখেছেন: নিশাত তাসনিম (সায়েন্স বী)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 326 বার দেখা হয়েছে
02 জানুয়ারি 2024 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Saima akter Sathi (450 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 765 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 566 বার দেখা হয়েছে
06 নভেম্বর 2021 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+7 টি ভোট
1 উত্তর 438 বার দেখা হয়েছে
25 ডিসেম্বর 2020 "মিথোলজি" বিভাগে জিজ্ঞাসা করেছেন EliusHHimel (10,290 পয়েন্ট)

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

901,494 জন সদস্য

31 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 30 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. 789pxnettt

    100 পয়েন্ট

  3. melon789club

    100 পয়েন্ট

  4. lifeok365com

    100 পয়েন্ট

  5. n188comcom1

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...