শুধু বসন্তকালেই কোকিল পাখি ডাকে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+15 টি ভোট
4,064 বার দেখা হয়েছে
"পরিবেশ" বিভাগে করেছেন (15,760 পয়েন্ট)

3 উত্তর

+3 টি ভোট
করেছেন (15,760 পয়েন্ট)

Zaima Ferdous Neha সাধারণত গরমের সময়ই কোকিলের প্রজনন ঋতু। তাই শীতের শেষে কোকিল বাসা বাঁধতে জানে না। কাক, শালিক, ছাতারে, দোয়েলসহ অন্যান্য পাখির বাসায় ডিম পাড়ে এবং বাচ্চা ফোটায়। প্রজননের সময় বলেই এই সময়টায় কোকিল বেশি ডাকাডাকি করে। মজার ব্যাপার হলো, পুরুষ কোকিলই কেবল গান গাইতে পারে। সে ডাকাডাকি (গান) করে কাক বা অন্য পাখিকে ডিস্টার্ব করে। এর ফলে কাক কোকিলকে তাড়া করে। এই সুযোগে মেয়ে কোকিল পাখি ডিম পেড়ে আসে। সুতরাং বুঝতেই পারছেন-- কোকিলের ডাকাডাকি অনিবার্য।

0 টি ভোট
করেছেন (490 পয়েন্ট)
কারণ বসন্তকাল কোকিলের প্রজননের সময় ৷ আপনার ছবির কোকিলটা Asian Koel জাতীয় পুরুষ কোকিল ৷ এরা বসন্তকালে স্ত্রী কোকিলকে ডেকে ডেকে প্রজননের জন্য আকৃষ্ট করে ৷ মিলনের পর ডিম পাড়ার সময় হলে ঘটে অদ্ভুত কাণ্ড ! কোকিল পরজীবী পাখি, অন্য পাখির (শুধু কাক নয়, আরও পোষক পাখি আছে এর) বাসায় ডিম পাড়ে ৷ স্ত্রী কোকিল সুবিধাজনক পাখির বাসা খুঁজে বের করে ৷ তারপর বাজপাখির ছদ্মবেশ ধারণ করে অথবা বাজপাখির ডাক নকল করে ভয় দেখিয়ে বাসা থেকে স্ত্রী পাখিকে সরিয়ে দেয় ৷ এরপর ডিম পেড়ে চলে যায় ৷ কোকিলের ডিম আগে ফুটবে ৷ বাচ্চা বেরিয়ে এসেই চেষ্টা করবে পোষক পাখির ডিমগুলো ফেলে দেওয়ার যেন পোষক পাখির বাচ্চাদের সাথে খাবার ও ভালোবাসা নিয়ে প্রতিযোগিতা না হয় ৷ একেক জাতের কোকিল একেক রঙের ডিম পাড়ে এবং নিজের ডিমের রঙের সাথে মিলে সেই পাখির বাসায় কোকিল ডিম পাড়বে ৷

 

-রাশিক আজমাইন, মডারেটর, সায়েন্স বী
0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)

কোকিল তো কোকিলের মতোই থাকে। বসন্তকালে কোকিলের আওয়াজ শুনি তা ঠিক। তারা ওই বিশেষ আওয়াজটি করে, তাদের বিপরীত লিঙ্গের সঙ্গীটিকে আকৃষ্ট করতে। বসন্তকালেই এটি শুনি, কারণ তখন তাদের breeding time থাকে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
2 টি উত্তর 627 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 5,555 বার দেখা হয়েছে
15 এপ্রিল 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ubaeid (28,340 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 428 বার দেখা হয়েছে
27 ডিসেম্বর 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Abdullah Al Fuad (2,990 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 1,059 বার দেখা হয়েছে
22 অক্টোবর 2021 "সৃজনশীলতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 764 বার দেখা হয়েছে

10,952 টি প্রশ্ন

18,662 টি উত্তর

4,750 টি মন্তব্য

885,123 জন সদস্য

290 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 289 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    1160 পয়েন্ট

  2. Rayan Alam

    120 পয়েন্ট

  3. 456bdcombd

    100 পয়েন্ট

  4. gg88vntop

    100 পয়েন্ট

  5. uk88gripe1

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি মনোবিজ্ঞান উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ পাখি গ্যাস মন কি বিস্তারিত রঙ সমস্যা মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...