নিজেকে অসুন্দর বা ছোট ভাবা কোনো ধরনের ফোবিয়া? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
2,192 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (110,340 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (110,340 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
নিশাত তাসনিম-
শারীরিক গঠন প্রত্যেক মানুষেরই একটি অনন্য বৈশিষ্ট্য, যা তাকে অন্য সবার থেকে অালাদা ও অনন্য হিসেবে উপস্থাপন করে। তাই নিজের দেহের শারীরিক গঠন নিয়ে আমাদের প্রত্যেকের মনের মধ্যেই নানা স্বপ্ন ও প্রত্যাশা লুকিয়ে থাকে। কেউ লম্বাটে চেহারা পছন্দ করে, কারো পছন্দ ছোটখাট চেহারা। অনেকে পেশিবহুল শরীর গঠন করতে চায়, আবার অনেকে মেদহীন শরীরেই স্বস্তিবোধ করেন। কেউ কালো চুল ভালোবাসে, আবার কেউ সোনালী। তবে এ কথা সত্য, বেশিরভাগ মানুষই নিজেদের শারীরিক গঠন যেমন আছে, তেমনটি নিয়েই স্বস্তিবোধ করেন।

কিন্তু কিছু কিছু মানুষের মনে নিজের শরীরের গঠন নিয়ে অহেতুক চিন্তা এবং বদ্ধমূল ধারণার জন্ম হয়, যা একপর্যায়ে মানসিক চাপের আকার নেয়। ফলে মানুষটি নানা অবসেশন-কম্পালশনে ভুগতে শুরু করেন।

বডি ডিসমরফিক ডিসঅর্ডার (বিডিডি) এমনই একটি মানসিক রোগ, যে রোগে আক্রান্তদের বিশ্বাস, তাদের শরীরের কোনো একটি অংশ পুরো শরীরের সাপেক্ষে ত্রুটিপূর্ণ; যদিও বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই বা থাকলেও নগণ্য।

নিজেদের শরীরের এসব তথাকথিত গঠনগত অস্বাভাবিকতা ও ত্রুটির কারণে রোগী প্রচন্ড হীনম্মন্যতায় ভুগতে শুরু করেন এবং সমাজ থেকে নিজেদের গুটিয়ে নেন। কেউ কেউ এতটাই জেদী হয়ে ওঠেন যে, শল্যচিকিৎসার মাধ্যমে হলেও তাদের চেহারার কাঠামোগত ত্রুটি দূর করতে উঠেপড়ে লাগেন। ত্রুটি সারানোর যতই চেষ্টা তারা করুক না কেন, তাদের মনের ভুল ধারণার কোনো পরিবর্তন হয় না বললেই চলে।
লিখেছেনঃ Usamah Ibn Mizan

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+7 টি ভোট
1 উত্তর 696 বার দেখা হয়েছে
17 জানুয়ারি 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন noshin mahee (110,340 পয়েন্ট)
+5 টি ভোট
1 উত্তর 3,502 বার দেখা হয়েছে
+10 টি ভোট
1 উত্তর 1,134 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 826 বার দেখা হয়েছে
25 জুন 2022 "জ্যোতির্বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nishat Tasnim (7,950 পয়েন্ট)

10,981 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

908,014 জন সদস্য

105 জন অনলাইনে রয়েছে
3 জন সদস্য এবং 102 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. su888brokercom

    100 পয়েন্ট

  3. 8tt8ttcomv

    100 পয়েন্ট

  4. leyusportapp

    100 পয়েন্ট

  5. 21bitro

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...