রাতে সমু্দ্রের ঢেউ জ্বলজ্বল/গ্লো করে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+5 টি ভোট
1,728 বার দেখা হয়েছে
"পরিবেশ" বিভাগে করেছেন (47,710 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (47,710 পয়েন্ট)
Rubaiya Jannat -

কল্পনা করুন রাতের বেলা আপনি সমুদ্রের পাড়ে বেড়াতে গিয়েছেন। হঠাৎ আপনার চোখে পড়লো সমুদ্রের পানিতে নীল রঙের তারার মতো কিছু জ্বলজ্বল করছে! আপনার কাছে মনে হতেই পারে আকাশের সব তারা যেনো সমুদ্রে নেমে এসেছে!

আশ্চর্য হওয়াটাই স্বাভাবিক তবে এই তারা আকাশের তারা নয়। এটি হচ্ছে বায়োলুমিনেসেন্ট প্ল্যাঙ্কটন।

বায়োলুমিনেসেন্ট প্ল্যাঙ্কটন হচ্ছে একধরনের সামুদ্রিক অনুজীব। বায়োলুমিনেসেন্স প্রক্রিয়ার মাধ্যমে জীব দেহে আলো তৈরি ও নির্গমন হয়। বায়োলুমিনেসেন্স প্রক্রিয়ায় আলো তৈরি করতে সাহায্য করে 'লুসিফেরেন' এবং 'লুসিফেরেজ' নামক দুটি রাসায়নিক পদার্থ। অবশ্য কিছু কিছু বায়োলুমিনেসেন্ট জীব নিজেরাই এই 'লুসিফেরেন' পদার্থটি তৈরি করতে পারে। এই আলো শীতল আলো। যা ২০ শতাংশেরও কম তাপ উৎপন্ন করে। এই অনুজীবের কোষের ঝিল্লিতে এক বিশেষ চ্যানেল রয়েছে যা বৈদ্যুতিক সংকেতগুলোর বিপরীতে সাড়া প্রদান করতে পারে। এরা আক্রমণকারী প্রাণীকে বিভ্রান্ত করার জন্য আলো বিচ্ছুরণ করে।Science Bee

জেলিফিশ, সামুদ্রিক ছত্রাক এধরণের কিছু বায়োলুমিনেসেন্ট জীব। সমুদ্র ছাড়াও স্থলে পাওয়া যায় এমন কিছু বায়োলুমিনেসেন্ট জীব হচ্ছে জোনাকিপোকা, ছত্রাক এবং এই জাতীয় আরো কিছু জীব। তবে মিঠাপানিতে বায়োলুমিনেসেন্ট জীব পাওয়া যায় খুবই কম। এদের অধিকাংশের আলোই দেখতে নীল এবং সবুজ রঙের হয়ে থাকে।রাতের বেলা সমুদ্রের পাড়ে কেউ হাটলে তার পায়ের ছাপে এদের নীল আলো দেখা যায়। যেখানে এদের অবস্থান বেশি সেখানে এই আলোর পরিমানও বেশি হয়।Science Bee

যেকোনো সমুদ্রেই যে এই বায়োলুমিনেসেন্ট প্ল্যাঙ্কটন দেখা যাবে এটা মোটেও ভাববেন না। পৃথিবীর অল্প কিছু সংখ্যক সমুদ্র কিংবা হ্রদে কেবল এদের দেখা পাওয়া যায়। যুক্তরাষ্ট্র, পুয়ের্তোরিকো, জ্যামাইকা, ভিয়েতনাম, মালদ্বীপসহ আরও বিভিন্ন দেশের বিভিন্ন সমুদ্র, হ্রদে এদের দেখা যায়। সৌভাগ্যবান হলে একদিন আপনিও হয়তো এই সমুদ্রের তারা নিজ চোখে উপভোগ করতে পারবেন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+12 টি ভোট
4 টি উত্তর 4,293 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 439 বার দেখা হয়েছে
+8 টি ভোট
2 টি উত্তর 3,690 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 3,838 বার দেখা হয়েছে
22 এপ্রিল 2021 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 1,166 বার দেখা হয়েছে

10,953 টি প্রশ্ন

18,663 টি উত্তর

4,750 টি মন্তব্য

885,293 জন সদস্য

40 জন অনলাইনে রয়েছে
3 জন সদস্য এবং 37 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    1160 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. mu88stream2

    100 পয়েন্ট

  4. uu88events

    100 পয়েন্ট

  5. waltcareclinic

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ পাখি গ্যাস মন কি বিস্তারিত রঙ সমস্যা মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...