পাখিদের কন্ঠ এত সুন্দর হয় কিভাবে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+7 টি ভোট
394 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (110,340 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)

কিছু পাখি রয়েছে যাদের গলাটা আসলেই বিস্ময়করভাবে মিষ্টি। বিশেষ করে বড় আকারের পাখির চেয়ে ছোট ছোট পাখির গানের গলা বেশি মিষ্টি হয়ে থাকে। এ সব পাখির কণ্ঠ কেন এত মিষ্টি হয়? পাখিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান কর্নেল ল্যাব অব অর্নিথোলজির মার্ক ডেভোকাইটিস জানান, আসলে আমরা সুর বা ছন্দ বলতে যা বুঝি, পাখিদের গানে হয়তো তা খুঁজে পাবেন না। কিন্তু এদের অনেকের কণ্ঠের কারুকার্য মনমুগ্ধকর। এদের অনেকেই অদ্ভুত ধ্বনি সৃষ্টি করতে সক্ষম। একটি পেঁচা বা দাঁড়কাকের গলা থেকে অদ্ভুত শব্দ বেরিয়ে আসে। এদের কণ্ঠ থেকে নাট্যমঞ্চের ব্যাকগ্রাউন্ড মিউজিকের ৩৩টি ধ্বনি খুঁজে পাওয়া যাবে। 

মার্ক আরো জানান, তবে ছোট আকারের পাখি যেগুলো আছে তাদের কণ্ঠ থেকে যে ধ্বনি বের হয় তা মানুষের কাছে সুরেলা বলে বিবেচিত হয়ে ওঠে। এসব পাখির কণ্ঠনালীর গঠন অপূর্ব সুরেলা ধ্বনি তুলতে সক্ষম। মানুষের স্বরতন্ত্রের বিশেষ সংস্করণ হিসেবে এসব পাখির স্বরতন্ত্রকে তুলনা করা যায়। বিশেষ ধাঁচের পাখির সুরেও অভিন্ন ভাব লক্ষ্য করা যায়। যত বেশি রংচঙে পাখি দেখা যায়, তাদের সুর তত বেশি দুঃখের বলে মনে হয়। নানা রংয়ের মিশেলে অদ্ভুত সুন্দের দেহের এসব পাখি কণ্ঠ থেকে সত্যিকার অর্থেই করুণ সুর ভেসে আসে। মূলত এসব পাখি তাদের গান বা ধ্বনির বৈচিত্র্য প্রকাশ করে বিপরীত লিঙ্গকে আকর্ষণের জন্যে। আবার কিছু পাখি রয়েছে যাদের একাধিক পার্টনার থাকে, তাদের কণ্ঠ ততটা পাগলাটে বলে মনে হয়। এদের গান বেশ তীক্ষ্ণ এবং কর্কশ হয়। এভাবে আমাদের কানে বিভিন্ন পাখির ধ্বনি বিভিন্নভাবে সুরেলা হয়ে ওঠে। 

ক্রেডিট : কালের কণ্ঠ

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+11 টি ভোট
1 উত্তর 2,063 বার দেখা হয়েছে
06 জানুয়ারি 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Abu Reza (10,660 পয়েন্ট)
+11 টি ভোট
2 টি উত্তর 4,151 বার দেখা হয়েছে
30 ডিসেম্বর 2020 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Soaibur Rahman (65,620 পয়েন্ট)
+7 টি ভোট
1 উত্তর 344 বার দেখা হয়েছে
28 ডিসেম্বর 2020 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন noshin mahee (110,340 পয়েন্ট)
+15 টি ভোট
4 টি উত্তর 6,169 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 333 বার দেখা হয়েছে
17 মে 2023 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Athaher Sayem (1,750 পয়েন্ট)

10,984 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

898,601 জন সদস্য

75 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 73 জন গেস্ট অনলাইনে
  1. olivianaylor

    140 পয়েন্ট

  2. draktim240

    120 পয়েন্ট

  3. j88groupnet

    100 পয়েন্ট

  4. Mixuemenumycom

    100 পয়েন্ট

  5. trangcacuocbongda100

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...