ঘুম কম হলে কি কি শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+10 টি ভোট
889 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (1,680 পয়েন্ট)

2 উত্তর

+3 টি ভোট
করেছেন (15,760 পয়েন্ট)

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শরীরকে তরতাজা রাখতে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের প্রতিদিন অন্তত ৬-৭ ঘণ্টা ঘুমের প্রয়োজন।

পর্যাপ্ত না ঘুমালে শরীরে নানা রোগ-ব্যাধি বাসা বাধতে পারে। কম ঘুম আপনার দৈনন্দিন কাজেও প্রভাব ফেলে।

আপনার যদি ঘুমের সমস্যা থাকে তাহলে দেরি না করে আজই চিকিৎসকের পরামর্শ নিন। এবার আসুন জেনে নেওয়া যাক কম ঘুমালে শরীরের ঠিক কি কি সমস্যা হতে পারে।

১) কম ঘুমের কারণে হ্যালুসিনেশনের সমস্যা সৃষ্টি হতে পারে।

২) সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমতে শুরু করে।

৩) পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে হার্টের সমস্যা বহুগুণে বৃদ্ধি পায়।

৪) ঘুম কম হলে বাড়তে পারে মানসিক অবসাদ।

৫) হজমের সমস্যা বৃদ্ধি পায়।

৬) ডায়বেটিসের ঝুঁকি বহুগুণে বৃদ্ধি পায়।

৭) দিনের পর দিন পর্যাপ্ত পরিমাণ না ঘুমালে কোষ্ঠকাঠিন্য বা অর্শরোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

৮) পর্যাপ্ত পরিমাণ না ঘুমানো ত্বকের জন্যও বেশ ক্ষতিকর। দিনের পর দিন কম ঘুমালে চোখের নিচে কালো দাঁগ পড়ে যায়।

উপরোক্ত সমস্যাগুলো থেকে নিজেকে রক্ষা করতে প্রতিদিন অবশ্যই অন্তত ৬-৭ ঘণ্টা ঘুমের প্রয়োজন। তবে একটা কথা মাথায় রাখা জরুরি। বিশেষজ্ঞদের মতে, দিনে ৬-৭ ঘণ্টা ঘুমই যথেষ্ট। কিন্তু মাত্রাতিরিক্ত ঘুম মোটেই স্বাস্থ্যের জন্য ভাল নয়। উল্টে মারাত্মক ক্ষতিকর।

করেছেন
যদি ঘুম বেশি হয় তবে কি কোনো problem হবে??
করেছেন (15,760 পয়েন্ট)
হ্যাঁ
0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
ঘুম কম হবার কারণে শারীরিকভাবে নানা সমস্যা দেখা দিতে পারে। পৃথিবীজুড়ে ১৫৩টি গবেষণা পর্যালোচনা করে দেখা গেছে, কম ঘুমের কারণে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং মোটা হয়ে যাবার সম্পর্ক আছে। প্রায় ৫০লাখ মানুষের উপর এসব গবেষণা চালানো হয়েছে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
2 টি উত্তর 704 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 2,490 বার দেখা হয়েছে
+11 টি ভোট
1 উত্তর 562 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 131 বার দেখা হয়েছে

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

900,036 জন সদস্য

69 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 67 জন গেস্ট অনলাইনে
  1. good88tube

    100 পয়েন্ট

  2. ufax88comv

    100 পয়েন্ট

  3. vltdayshirtshop

    100 পয়েন্ট

  4. nc112233okcom

    100 পয়েন্ট

  5. 112233okcom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...