হীরা দিয়ে দাগ দিলেই কাঁচ কেটে যায় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+11 টি ভোট
2,362 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

Warman Hasbi-

যেকোন কিছুই কোন না কোন পদার্থে তৈরি, কোন কিছুকে কাটতে হলে তার উপর সেই পর্যাপ্ত চাপ দিতে হবে যেন এর এটমিক বন্ধন ভেঙ্গে আলাদা হয়ে যায়।

প্লাস্টিক দিয়ে লোহা কাটা সম্ভব না কারন প্লাস্টিক লোহার তুলনায় অনেক বেশি নরম,অন্যদিকে লোহা দিয়ে খুব সহজেই অল্প চাপেই প্লাস্টিক কাটা যাবে কারণ লোহা প্লাস্টিকের চেয়ে অনেক বেশি শক্ত।

অর্থাৎ কোন কিছুকে কাটতে হলে তার সমান বা তার চেয়ে বেশি শক্ত কোন পদার্থের তৈরি কিছু দিয়ে চাপ দিতে হবে।

আমাদের পরিচিত পদার্থের মধ্যে হীরা হচ্ছে সবচেয়ে শক্ত পদার্থ, পদার্থের শক্ত এর মানদণ্ডে হীরার মান ১০ এবং সাধারন জানালায় ব্যাবহার করা কাঁচের কঠোরতার মান হচ্ছে ৫.৫।

তাই ৫.৫ এর বেশি মানের যেকোন পদার্থ দিয়েই কাঁচ কাটা যাবে, কঠোরতার বা শক্ত হবার মান যত বেশি হবে সেই পদার্থ দিয়ে তত সহজেই অল্প চাপ প্রয়োগ করেও কাঁচ কাটা যাবে(লোহা দিয়ে যেমন সহজেই প্লাস্টিক কাটা যায়)

হীরা কাঁচের তুলনায় অনেক শক্ত পদার্থ হওয়ায় এটা দিয়ে অনেক কম চাপেও কাঁচ কেটে ফেলা যায়।

©Hasbi

+1 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)

Samsun Nahar Priya-

মোহস' স্কেল (Mohs' Scale) অনুযায়ী হীরা হলো অন্যতম একটি কঠিন বস্তু।

মোহস' স্কেল কি?

মোহস' স্কেল হলো একটি এম্পিরিকাল টেবিল যেটির সাহায্যে কোনো খনিজ পদার্থকে অন্য আরেকটি খনিজ পদার্থের সাথে তুলনা করে পদার্থ গুলোর কঠিন অবস্থা (Hardness) সংজ্ঞায়িত করা হয়। এই স্কেলে ১০ টি রেফারেন্স থাকে এবং খনিজ পদার্থগুলোর কঠিন অবস্থা ও দাগ কাটার উপর নির্ভর সেগুলোকে বিভিন্ন রেফারেন্সের অন্তর্ভুক্ত করা হয়। এই স্কেল অনুযায়ী হীরা সবচেয়ে কঠিন খনিজ পদার্থ হওয়ায় হীরাকে ১০ নম্বর রেফারেন্সের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এখন এই স্কেল অনুযায়ী কাঁচ ৫.৫ নম্বর রেফারেন্সের অন্তর্ভুক্ত। কাঁচের রেফারেন্স সংখ্যা হীরা থেকে কম হওয়ায় ও কাঁচ হীরার মত কঠিন না হওয়ায় হীরা দিয়ে কাঁচ কাটা সম্ভব!

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+7 টি ভোট
1 উত্তর 804 বার দেখা হয়েছে
+9 টি ভোট
1 উত্তর 630 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 369 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

901,711 জন সদস্য

210 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 210 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. cwinpoker

    100 পয়েন্ট

  3. gmgmdanhlodeonline

    100 পয়েন্ট

  4. Gamebaidoithuongkids

    100 পয়েন্ট

  5. 77jl686com

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...