স্মার্ট ওয়াচে কীভাবে ঘাম থেকে শরীরে গ্লুকোজের পরিমান মাপা যাবে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
500 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (560 পয়েন্ট)
শরীরে গ্লুকোজ বা শর্করার পরিমাণ বেড়ে গেলে ডায়াবেটিসের সমস্যা দেখা দেয়। সাধারণত আঙ্গুলে সুচ ফুটিয়ে রক্ত সংগ্রহ করে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে এ গ্লুকোজ পরিমাপ করা হয়। কিন্তু অনেকে এ পদ্ধতিতে রক্তের শর্করার পরিমাণ মাপতে ভয় পান। তাই উদ্যোক্তরা এমন একটি স্মার্টওয়াচ তৈরি করছেন, যা ঘাম থেকেই শরীরের গ্লুকোজ পরিমাপ করতে পারবে।প্রযুক্তি বিষয়ক সাইট গিকি গ্যাজেট এক প্রতিবেদনে জানিয়েছে, উদ্যোক্তারা একটি বিশেষ পরিধানযোগ্য স্মার্টওয়াচ তৈরি করছেন যা শরীরের গ্লুকোজের মাত্রা নির্ণয়ের পাশাপাশি রক্তচাপ, হৃৎস্পন্দন ও ল্যাকটিক অ্যাসিডের মাত্রা নির্ণয় করতে পারবে। সাধারণ ঘড়ির মতো এটি হাতে পরতে পারায় এ থেকে সময়ও জানতে পারবেন ব্যবহারকারীরা।আরো বলা হয়, উদ্যোক্তরা এ বিশেষ স্মার্টওয়াচটির নাম দিয়েছেন ‘হেলা’। তারা এই বিশেষ ডিভাইসটির অর্থ সংগ্রহের জন্য প্রকল্পের বিস্তারিত ক্রাউডফান্ডিং সাইট ইনডিগোগোতে জানিয়েছেন। ইতোমধ্যে প্রকল্পটি বাস্তবায়নে অর্থ সংগ্রহে সফলও হয়েছেন তারা।উদ্যোক্তাদের আশা, আগামী মাসেই তারা অভিনব এ স্মার্টওয়াচটি বাজারে ছাড়তে পারবেন। এ লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। এটি বাজারে আসলে ব্যবহারকারীদের আর গ্লুকোজের পরিমাণ জানতে কষ্ট করে শরীরে সুচ ফোটাতে হবে না। এটি ব্যাপক সাড়া জাগাবে বলেও আশা করছেন তারা।

স্মার্টওয়াচটি ব্যবহারের বিষয়ে উদ্যোক্তরা জানান, ব্যবহারকারীরা ডিভাইসটির ওপর তাদের শরীরের এক ফোঁটা ঘাম ফেললেই তিন সেকেন্ডের মধ্যে গ্লুকোজের পরিমাণ জানতে পারবেন। ডিভাইসটির পেটেন্ট এমনভাবে তৈরি করা হয়েছে যে, এর ওপর ঘাম ফেললে সেন্সর সেটি বিশ্লেষণ করে মনিটরে সবুজ অথবা লাল বৃত্ত দেখাবে। সবুজ বৃত্তের অর্থ শরীরে গ্লুকোজের পরিমাণ ঠিক আছে, লাল মানে পরিমাণ বেশি আছে। একটি সেন্সর ১৪ দিন পর্যন্ত কাজ করবে। প্রয়োজন অনুসারে সেটি পরিবর্তন করা যাবে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+8 টি ভোট
1 উত্তর 1,156 বার দেখা হয়েছে
+10 টি ভোট
3 টি উত্তর 1,140 বার দেখা হয়েছে
22 অক্টোবর 2020 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Saniha (24,580 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 378 বার দেখা হয়েছে
+10 টি ভোট
2 টি উত্তর 6,013 বার দেখা হয়েছে
+15 টি ভোট
2 টি উত্তর 2,136 বার দেখা হয়েছে

11,063 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

898,100 জন সদস্য

24 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 24 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    520 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. olivianaylor

    140 পয়েন্ট

  4. Samiha Tanisha

    120 পয়েন্ট

  5. dholeraplot

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...