মানুষ স্বাভাবিক হাঁটাচলা বা দৌড়াদৌড়ি করার সময় হাত সামনে পিছনে দোলায় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
1,870 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

Nishat Tasnim- 

মানুষ যখন হাটে তখন হাটার জন্য একটা কৌণিক ভরবেগ তৈরি হয়। কৌণিক ভরবেগ বেশি হলে হাটার সময় মানুষ উলটে পরে যেতে পারে। তাই হাটার সময়ে আমাদের ডান পা সামনে আগালে বাম হাত পেছনে যায় এবং একইভাবে বাম পা সামনে গেলে ডান হাত পেছনে যায়। এখানে মূলত এক পা সামনে যাওয়ার কারণে যে কৌণিক ভরবেগ তৈরি হয়েছে তা কমিয়ে আনার জন্য বিপরীত দিকের হাত পেছনে যায়। এভাবেই হাত পা এর বিপরীত দিকে চলার জন্য যে বিপরীতমুখী বলের সৃষ্টি হয় তা মোট লব্ধ কৌণিক ভরবেগকে কমিয়ে আনে এবং দেহের ভারসাম্য প্রদান করে।

এখন মানুষ যদি পায়ের সাথে হাত না নড়িয়ে স্থির রাখে তাহলে কৌণিক ভরবেগের কারণে যেন মানুষ পরে না যায় সেজন্য দেহকে অতিরিক্ত শক্তি খরচ করতে হয়। আর যদি পা এর সাথে হাতের নাড়াচাড়া স্বাভাবিকের চেয়ে উলটো হয় তাহলে ভারসাম্য বজায় রাখতে দেহকে আরও বেশি শক্তি ব্যয় করতে হয়।

পদার্থবিজ্ঞানের ভাষায় বলা যায়, Center of Gravity যথাস্থানে রাখতেই পায়ের সাথে সাথে হাত সামনে পিছনে দোলাতে হয়। পা চালনার সাথে সাথে হাত স্থির রেখে আপনি স্বাচ্ছন্দ্যে হাটতে পারবেন না, দৌড়াতে গেলে ভারসাম্য হারিয়ে পড়েই যেতে পারে। এটি আমাদের মানুষের একটি অভিযোজনিক আচরণ। এই হাত পা একই সাথে আগে পিছনে নেওয়ার মাধ্যমে মানুষ নিজের ভারসাম্য বজায় রাখে।

©bb+নিশাত

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 414 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 531 বার দেখা হয়েছে
+14 টি ভোট
1 উত্তর 2,419 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 542 বার দেখা হয়েছে
09 জানুয়ারি 2023 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ashik Rahman (130 পয়েন্ট)

10,932 টি প্রশ্ন

18,634 টি উত্তর

4,749 টি মন্তব্য

880,606 জন সদস্য

13 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 13 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    360 পয়েন্ট

  2. শাহাদাত

    110 পয়েন্ট

  3. nobarliveorg

    100 পয়েন্ট

  4. l444casinovn

    100 পয়েন্ট

  5. thabettbaby

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...