এমন অনেকেই আছেন যাদের কোনো উঁচু জায়গায় দাঁড়ালে সেখান থেকে ঝাপ দিতে বা কিছু ফেলে দিতে মন চায়। এমন কেন হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
2,141 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

Nishat Tasnim- 

এমন অনেকেই আছেন যাদের কোনো উঁচু জায়গায় দাঁড়ালে সেখান থেকে ঝাপ দিতে বা কিছু ফেলে দিতে মন চায়। একে বলে high-place phenomenon (HPP)। গবেষণায় দেখা গেছে, যেসব মানুষের উদ্বিগ্নতা, সংবেদনশীলতার পরিমাণ বেশি তাদের মাঝে এটি বেশি দেখা যায়। আবার, ধরুন আপনি কোনো উঁচু জায়গা দিয়ে হেঁটে যাচ্ছেন। তখন আপনার মাঝে fight-or-flight রেসপন্স কাজ করে, যার জন্য আমরা উঁচু জায়গার কিনারা থেকে দূরে সরে আসি কিছুটা। এটি এক ধরনের রিফ্লেক্স ক্রিয়া। কিন্তু আমাদের সচেতন মস্তিষ্ক কিনারা থেকে সরে আসার জন্য একটি ব্যাখ্যা দেয় যে, "আমার ঝাঁপ দেওয়া উচিত ছিলো!" এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া।

© নিশাত তাসনিম || সাইন্স বী

0 টি ভোট
করেছেন (4,460 পয়েন্ট)

এমনটা কি কখনো হয়েছে যে, আপনি একটি উঁচু ভবনে, ব্রীজে বা পাহাড়ে উঠেছেন তখন মনে হলো, 'লা°ফ দেই'! অথচ, আপনি বি'ষন্ন বা হতা'শাগ্রস্ত নন। এমনকি আ'ত্মহ'ত্যা করা কোনো ইচ্ছে আপনার নেই। কখনো ছিলোও না। তাহলে কেন এমনটা মনে হলো? 

এই যে আপনার অবচেতন মন আপনাকে লাফ দিতে প্ররোচিত করছে, ইংরেজিতে এই প্ররোচনার একটি নাম আছে, 'The call of the void এবং ফ্রেঞ্চ ভাষায় যা l’appel du vide। বাংলায় করলে হবে, 'শূন্যতার ডাক'! 
শূন্যতার ডাক! নিবিড় এক বাংলা! যাইহোক, চলুন খুঁজি, মনের এই নিবিড়-নিষ্ঠুর প্ররোচনার পেছনে কি-ই বা কারন আছে!

আমরা নবম-দশম শ্রেনীর জীববিজ্ঞান বইয়ে প্রতিবর্তী ক্রিয়া (Reflex Action) সম্পর্কে পড়েছি৷ মনে না থাকলে সমস্যা নেই, আমি মনে করিয়ে দিচ্ছি! আকস্মিক কোনো উদ্দীপনায় আমারা যে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া প্রকাশ করি তাই প্রতিবর্তী ক্রিয়া। সহজ উদাহরণ হলো, আঙুলে সুঁই ফুটে গেলে নিজের অজান্তে মুহুর্তেই হাত সরিয়ে নেয়া।
এটি চাইলেই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এখানে সম্পূর্ণ  কাজটি করে সুষুম্নাকাণ্ড। 

উপরোক্ত বিশ্লেষণের সাথে সম্পূর্ণ না হলেও অনেকটা সংযোগ আছে 'শূন্যতার ডাকের'।
যখন আমরা খুব উঁচু স্থান থেকে নিচে তাকাই অথবা যখন আমাদের সামনে বি'পদজনক কোনো বস্তু থাকে তখন আমরা নিরাপদে সরে যাওয়ার তাড়না অনুভব করি। আমদের মস্তিষ্ক সংকেত তৈরি করে বলতে থাকে, 'পিছে হাটো'! 'এতে হাত দিও না'! 
এই ঘটনাটি খুব দ্রুত হয়ে যায়। হয়তো মনের অজান্তে আমরা কিছুটা নিরাপদে সরেও যাই। কিন্তু, সরে যাবার পর মনে হয় আমি সরে গেলাম কেন! আমি কি লা'ফ দিতে চাচ্ছিলাম? 
এখানে ঘটে যাওয়া দুটি ঘটনাই কয়েক সেকেন্ডের ভেতর ঘটে যায় এবং লা'ফ দেয়ার বিষয়টি আমাদের মাথায় চলে আসে। এরপর এই বিশ্রী বিষয়টি নিয়ে আমারা আরো কয়কবার বিস্তারিত কল্পনা করি! 
তখন আমরা ধরেই নেই যে, 'তখন আমি আসলে লা'ফ দিতে চাচ্ছিলাম'!

তথ্যসূত্র; 
১. Hethline.
২. The Bubble.
৩. Live Science. 
৪. জীববিজ্ঞান (নবম-দশম)।

- নাহিদ জাহান ভূঁইয়া | Student Executive : Science Bee 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 658 বার দেখা হয়েছে
13 ডিসেম্বর 2023 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nahid Jahan Bhuiyan (4,460 পয়েন্ট)
+5 টি ভোট
1 উত্তর 361 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 726 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 710 বার দেখা হয়েছে
+15 টি ভোট
1 উত্তর 634 বার দেখা হয়েছে

11,055 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,694 জন সদস্য

41 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 41 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    400 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. dholeraplot

    120 পয়েন্ট

  4. Yuzu451

    120 পয়েন্ট

  5. draktim240

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...