মানুষ ডানহাতি অথবা বাঁহাতি হয়। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+24 টি ভোট
538 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (15,170 পয়েন্ট)
পূনঃপ্রদর্শিত করেছেন

3 উত্তর

+5 টি ভোট
করেছেন (105,570 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
অনেকদিন ধরেই বিজ্ঞানীরা ভাবতেন ভ্রূণ বেড়ে ওঠার সময়ে আমাদের মস্তিষ্কের ডান ও বাম গোলার্ধে সক্রিয়তার কারণে মানুষ ডানহাতি অথবা বাঁহাতই হয়। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায় এক্ষেত্রে মস্তিষ্ক নয়, বরং আমাদের স্পাইনাল কর্ড তথা সুষুম্নাকান্ড দায়ী। জার্মানির রুড় ইউনিভার্সিটাট বোকামের একদল গবেষক ভ্রূণের আল্ট্রাসাউন্ড থেকে এ ব্যাপারে তথ্য সংরহ করেন। দেখা যায়, আট সপ্তাহের মাঝে ডানহাত অথবা বাঁ হাত বেশী ব্যবহার করার প্রবণতা দেখা যায় ভ্রূণের মাঝে। আর গর্ভাবস্থার ১৩তম সপ্তাহ থেকে ভ্রূণ যে কোনো একটি হাতের বৃদ্ধাঙ্গুলি মুখ দিয়ে চুষতে থাকে। বাহু এবং হাতের ক্রিয়া মস্তিষ্কের মোটোর কর্টেক্স থেকে আসে, সে স্পাইনাল কর্ডে একটি সংকেত পাঠায় এ উদ্দেশ্যে। কিন্তু আট সপ্তাহের ভ্রূণে মোটোর কর্টেক্স এবং স্পাইনাল কর্ডের মাঝে এ সংযোগ তৈরি হয়ে ওঠে না। তার মানে স্পাইনাল কর্ড মস্তিষ্কের নির্দেশ ছাড়াই ঠিক করে আমাদের কোনো হাত বেশী সক্রিয় হবে। এ থেকে গবেষক ডক্টর সেবাস্টিয়ান ওকলেনবার্গ, জুডিথ স্মিটজ এবং ডক্টর অনুর গুন্টারকুন এই উপসংহার নেন যে মানুষ ডানহাতি অথবা বাঁহাতি হবার জন্য স্পাইনাল কর্ডই দায়ী, মস্তিষ্ক নয়।
+2 টি ভোট
করেছেন (54,300 পয়েন্ট)
সাধারণত মস্তিষ্কের বাম অংশটি ডান অংশের উপর কর্তৃত্বশীল। এক্ষেত্রে মস্তিষ্ক থেকে নেমে আসা স্নায়ু ঘাড়ের কাছে এসে বাম থেকে শরীরের ডান অংশে চলে গেলে মানুষ ডান-হাতি হয়। আর ডান অংশটি বাম অংশের উপর কর্তৃত্বশীল এবং উক্ত স্নায়ু বাম অংশে চলে গেলে মানুষ বাঁ-হাতি হয়।
0 টি ভোট
করেছেন (135,490 পয়েন্ট)
মস্তিষ্কের বাম অংশটি ডান অংশের উপর কর্তৃত্বশীল। এক্ষেত্রে মস্তিষ্ক থেকে নেমে আসা স্নায়ু ঘাড়ের কাছে এসে বাম থেকে শরীরের ডান অংশে চলে গেলে মানুষ ডান-হাতি হয়। আর ডান অংশটি বাম অংশের উপর কর্তৃত্বশীল এবং উক্ত স্নায়ু বাম অংশে চলে গেলে মানুষ বাঁ-হাতি হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
1 উত্তর 219 বার দেখা হয়েছে
+27 টি ভোট
3 টি উত্তর 868 বার দেখা হয়েছে
13 মার্চ 2019 জিজ্ঞাসা করেছেন RakibHossainSajib (32,140 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 279 বার দেখা হয়েছে

10,959 টি প্রশ্ন

18,669 টি উত্তর

4,750 টি মন্তব্য

885,840 জন সদস্য

442 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 442 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    1520 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. go88bestus

    100 পয়েন্ট

  4. conggamesunwincomco

    100 পয়েন্ট

  5. Mexganallc

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি মন কি বিস্তারিত রঙ সমস্যা মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...