আমরা যে প্রতিদিন এত ডাটা ইন্টারনেট এ খরচ করি তার উৎস বা উৎপন্ন কোথায় হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+28 টি ভোট
3,409 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (15,170 পয়েন্ট)

1 উত্তর

+6 টি ভোট
করেছেন (105,570 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
আপনি ইন্টারনেটে কোন ডাটা খরচ করেন না, আর ডাটা কোথাও উৎপন্ন ও হয় না। সাধারণ দৃষ্টিতে ব্যাপারটা যেরকম লাগে সেরকম মোটেও না, তাহলে আপনি বলবেন, ফোন থেকে নির্দিষ্ট কোড ডায়াল করলে যে অবশিষ্ট ডাটা ব্যালেন্স দেখানো হয় সেটা আসলে কি?

 ওয়েল, আপনার সিম ডাটা অ্যাকাউন্টে যতো ডাটা প্রদর্শিত করানো হয়, সেটা হচ্ছে জাস্ট একটা লিমিট, অর্থাৎ আপনি মোট কতোটুকু ব্যান্ডউইথ খরচ করতে পারবেন। আপনার ফোনে ডাটা ব্যালেন্স ১ জিবি রয়েছে এর মানে কথা থেকে কেটে আপনাকে ১ জিবি জমা করিয়ে দেয়নি, জাস্ট আপনি ১ জিবি ডাটা ট্র্যান্সফার করতে পারবেন সেটা বুঝানো হচ্ছে।

 ইন্টারনেট এক বিশাল কম্পিউটারের সমষ্টি, এই ব্যাপার গুলো নিয়ে আমার লেখা আরো বিস্তারিত লিংক নিয়ে প্রদান করছি। ধরুন আপনার বাড়িতে রাউটারের সাথে আপনার ৩টি ফোন, ২টা ল্যাপটপ এবং ১টি পিসি কানেক্টেড রয়েছে, আপনি জানেন কি এই ডিভাইজ গুলো একসাথে কানেক্ট করে আপনি নিজের এক ছোট্ট পার্সোনাল ইন্টারনেট তৈরি করেছেন? ওয়েল, একে সরাসরি ইন্টারনেট বলা হয় না যদিও, একে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। আসলে এই লোকাল এরিয়া নেটওয়ার্ক আর ইন্টারনেটের মধ্যে তেমন কোন পার্থক্যই নেই, বেসিক গুলো সব সেইম! আপনি নিশ্চয় শেয়ারইট ইউজ করে এক ফোন থেকে আরেক ফোনে ডাটা/গান/পিকচার শেয়ার করেন তাই না? আপনি কি জানেন, এভাবেই ইন্টারনেট কাজ করে? তাহলে এই ডাটা গুলো কই থেকে আসছে? আসলে এগুলো আরেক কম্পিউটারে স্টোরড থাকা ফাইল যেগুলো আপনি আপনার ডিভাইজে চাচ্ছেন। আর এই ফাইল গুলো সার্ভার থেকে আপনার ডিভাইজে পার করার জন্য ইন্টারনেট কাজ করে জাস্ট! এখন যারা আপনাকে ইন্টারনেট কানেকশন দিয়ে রেখেছে তারা এই ডাটা পার করতে আপনার থেকে কিছু অর্থ নেই, এই ডাটা তাদের কাছে নেই, তারা জাস্ট লিমিট সেট করে আপনি কতোটুকু ডাটা ট্র্যান্সফার করতে পারবেন। যেটা হতে পারে যেকোনো ফাইল, জাস্ট এক সার্ভার থেকে আপনার ফোনে বা যেকোনো কম্পিউটারে মুভ করলেই সেটা হিসেব হয়ে যাবে।

লেখক : তাহমিদ বোরহান ৷

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 3,341 বার দেখা হয়েছে
+23 টি ভোট
1 উত্তর 503 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

901,517 জন সদস্য

63 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 63 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. s666cool1

    100 পয়েন্ট

  3. van88casinocom

    100 পয়েন্ট

  4. ttcckbdhnvip

    100 পয়েন্ট

  5. 32winshow1

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...