ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা কী জিনিস? এটা প্রাকৃতিক কী কী খাবারে পাওয়া যায়? শরীরে এর পরিমান বোঝার কী কোন উপায় আছে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
849 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

2 উত্তর

+9 টি ভোট
করেছেন (105,570 পয়েন্ট)
' ওমেগা-৩' হল এক ধরনের অসম্পৃক্ত চর্বি ৷

এটি উদ্ভিজ্জ তেল (যেমন - তিসির তেল , ক্যানোনা অয়েল ) , সামুদ্রিক মাছের তেল, কিছু দেশীয় মাছের তেলের  মধ্যে ( রুই, পাঙ্গাস, মাগুর) , বীজ জাতীয় খাবার, মাছের ডিম , বিভিন্ন ধরনের বাদাম ( ওয়ালনাট বা আখরোট , পেস্তা বাদাম ) , শাক-সবজি ( পালং শাক , ব্রকলি) ইত্যাদিতে পাওয়া যায় ৷ তবে এটি একদিনে ৩ গ্রামের বেশী না খাওয়া ভালো কারণ এতে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় ৷
+6 টি ভোট
করেছেন (17,760 পয়েন্ট)
ফ্যাটি এসিড আমাদের দেহগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি আমাদের কোষঝিল্লি, বিভিন্ন কোষীয় উপাদান, হরমোন, প্রভৃতি তৈরিতে খুবই প্রয়োজনীয়। মস্তিষ্কের শতকরা ৬০ ভাগই ফ্যাটি বস্তু।

ফ্যাটি এসিড প্রধানত দুই প্রকার: এসেনসিয়াল ফ্যাটি এসিড ও নন-এসেনসিয়াল ফ্যাটি এসিড । যেসব ফ্যাটি এসিড যা আমাদের শরীর তৈরি করতে পারে না এবং আমরা খাবারের মাধ্যমে তা গ্রহণ করি, তারা হলো এসেনশিয়াল ফ্যাটি এসিড। অন্যদিকে নন-এসেনসিয়াল ফ্যাটি এসিড বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমাদের শরীর প্রস্তুত করে থাকে।

এসেনশিয়াল ফ্যাটি এসিডগুলোর মধ্যে ওমেগা-৩ ফ্যাটি এসিড এবং ওমেগা-৬ ফ্যাটি এসিড আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওমেগা–৩ ফ্যাটি এসিড আমাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায়, যা আমাদের হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। একটি গবেষণায় দেখা যায় অষ্টাদশ শতাব্দীর চেয়ে একবিংশ শতাব্দীতে খাদ্যে ওমেগা-৩ ফ্যাটি এসিড গ্রহণ প্রায় ছয় ভাগের ১ ভাগে নেমে এসেছে, অন্য আরেকটি গবেষণায় দেখা যায়, বর্তমানে আমরা আমাদের প্রয়োজনের এক দশমাংশ ওমেগা-৩ ফ্যাটি এসিড খাচ্ছি এবং শতকরা ২০ ভাগ লোকের ওমেগা-৩ ফ্যাটি এসিড গ্রহণমাত্রা আশঙ্কাজনক ভাবে কম।

ওমেগা-৩ ফ্যাটি এসিড পাওয়া যায় এমন খাবারের মধ্যে আছে বিভিন্ন সামুদ্রিক মাছ (স্যামন, হ্যালিবাট, টুনা, সারডিন্যাস, ম্যাকেরেল, হেরিং), ওমেগা-৩ সমৃদ্ধ ডিম ও বিভিন্ন প্রকার শাক সবজি। ইলিশ, রুপচাঁদা ও পাঙ্গাশ মাছে খুব অল্প পরিমাণ ওমেগা-৩ ফ্যাটি এসিড পাওয়ার প্রমাণ মেলে। ওমেগা-৬ সমৃদ্ধ খাবারের মধ্যে আছে তিল, তিশি, বাদাম, মিষ্টিকুমরা, দুগ্ধজাত পণ্য, শস্য জাতীয় খাদ্য, সূর্য্যমুখীর তেল প্রভৃতি। আমাদের  খাদ্য তালিকায় যে পরিমাণ এবং যে প্রজাতির মাছ থাকে তা থেকে পর্যাপ্ত পরিমাণ ওমেগা-৩ ফ্যাটি এসিড পাবার আশা করা যায় না ।

তথ্যসূত্র: বিডিনিউজ২৪, হেলথলাইন.কম

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
1 উত্তর 1,945 বার দেখা হয়েছে
24 জুন 2021 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sabbir Ahmed Sajid (8,670 পয়েন্ট)
+2 টি ভোট
2 টি উত্তর 515 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 274 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 2,146 বার দেখা হয়েছে
24 জুন 2021 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sabbir Ahmed Sajid (8,670 পয়েন্ট)

10,978 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

888,826 জন সদস্য

21 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 20 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Faysal Uddin

    140 পয়েন্ট

  4. abrarwasif

    140 পয়েন্ট

  5. Nusrat11

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...