'ভ্যান গগ সিনড্রোম' কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+18 টি ভোট
269 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন (105,570 পয়েন্ট)

1 উত্তর

+3 টি ভোট
করেছেন (105,570 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

কৌশিক রায়

 

স্বেচ্ছায় ঘটানো কোনও অঙ্গহানিকে ভ্যান গগ সিনড্রোম বলে। এই ধরনের স্ব-অঙ্গহানির মধ্যে পড়ে নিজের কোনও অঙ্গের ডগার দিক কেটে ফেলা, নিজের চোখ খুঁচিয়ে নষ্ট করা কিংবা নিজের গোপনাঙ্গ কাটা ইত্যাদি। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ডিসমর্ফিক ডিলিউশন কিংবা সাইকোসিসের মতো কোনও গভীর মনের অসুখও।

সাধারণত প্রাণঘাতি নয়

খুব বিরল ক্ষেত্রেই এই সব আত্মঘাতী আঘাত প্রাণনাশের কারণ হয়। সাধারণভাবে এগুলোকে আত্মহত্যার বহিঃপ্রকাশও বলা যায় না। দেখা গেছে, স্ব-অঙ্গহানি সেই সব মানুষরাই বেশি করেন, যাঁরা বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন। অথবা এমনও হতে পারে তীব্র মানসিক চাপ, প্রচণ্ড রাগ কিংবা নিদারুণ মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে মানুষ এই ধরনের কাজ করে থাকেন। এই স্ব-অঙ্গহানি রোগটির সঙ্গে অন্য যে ধরনের স্বভাব জড়িয়ে আছে তাকে উচ্চ মাত্রার আবেগপ্রবণতা বলা যেতে পারে।

image

বাস্তব একটি উদাহরণ

২০১৫ সালের জানুয়ারি মাসে কলকাতার একটি ঘটনা সভ্য সমাজকে নাড়িয়ে দিয়েছিল। সেই ঘটনার বিষয়ে যতটুকু জানা গিয়েছিল তা হল, এক প্রোমোটার তাঁর স্ত্রী ও শিশুপুত্রকে হত্যা করার পরেই তাঁর বিবাহ বর্হিভুত সম্পর্কের প্রেমিকা ও প্রেমিকার তিন বছরের কন্যাকেও হত্যা করেন। সবশেষে নিজের গোপনাঙ্গ কেটে ফেলে এবং শরীরের নানা জায়গায় আঘাত করে আত্মঘাতী হন। জানা যাচ্ছে, জেট প্লেনের গতিতে উথ্থান হয়েছিল এই প্রোমোটারের। একদা ঘুঘনি বিক্রেতা এই মানুষটি রিয়েল এস্টেটের ব্যবসায় নেমে খুব তাড়াতাড়ি কোটি কোটি টাকার মালিক বনে যান। তবে তাঁর আয় ও ব্যয়ের মধ্যে কোনও সামঞ্জস্য ছিল না। আর তাতে প্রচুর দেনার প্রবল অর্থনৈতিক চাপ তাঁকে পর্যুদস্ত করে দিচ্ছিল। সেই সঙ্গে দুই সংসারের প্রবল অশান্তিও তাঁকে মানসিক ভাবে বিধ্বস্ত করে দেয়। ছিল আরও কিছু অবৈধ যোগাযোগ। সম্ভবত সে কারণেই তাঁর মধ্যে ভ্যানগগ সিনড্রোম-এর এই বিরল প্রকারটি দেখা গিয়েছিল, যেখানে স্বেচ্ছায় নিজের গোপনাঙ্গ কেটে নেওয়ার পরেও তিনি আত্মঘাতী হন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 589 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 493 বার দেখা হয়েছে
+7 টি ভোট
5 টি উত্তর 1,078 বার দেখা হয়েছে
30 ডিসেম্বর 2020 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Tah Sina (460 পয়েন্ট)
+7 টি ভোট
3 টি উত্তর 508 বার দেখা হয়েছে
30 ডিসেম্বর 2020 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Tah Sina (460 পয়েন্ট)
+19 টি ভোট
1 উত্তর 471 বার দেখা হয়েছে
18 সেপ্টেম্বর 2020 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন HABA Audrita Roy (105,570 পয়েন্ট)

10,998 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

892,863 জন সদস্য

23 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 23 জন গেস্ট অনলাইনে
  1. buyadd

    200 পয়েন্ট

  2. buy now

    160 পয়েন্ট

  3. EricaCarl

    140 পয়েন্ট

  4. securehealth

    140 পয়েন্ট

  5. BuyAtivan

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...