সব মাস ছেড়ে ভাদ্র মাসেই কুকুর পাগল হয়ে কামড়াতে আসে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+6 টি ভোট
8,518 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
Nishat Tasnim-

প্রতিটা প্রাণীরই নির্দিষ্ট প্রজননকাল আছে। সেই প্রজননকালেই তারা মিলিত হয়। বছরের অন্য সময়ে তারা সাধারণত মিলিত হয়না। এই নির্দিষ্ট মেটিং সিজনে প্রাণীগুলো অনেক অদ্ভুত আচরন করে। খাওয়া দাওয়া কমিয়ে দেয়। এলোমেলোভাবে লাফঝাপ দেয় বা খেলাধুলা করে। গৃহপালিত প্রানীগুলা ঘরের বিভিন্ন জিনিস নিয়ে কামড়াকামড়ি করে। মোট কথা, অনেক বেশি শিশুসুলভ বা অস্বাভাবিক আচরন করে। ক্যাট সোসাইটি অফ বাংলাদেশ বা এই জাতীয় পশুপ্রেমী গ্রুপগুলাতে প্রানীদের এই ধরনের অস্বাভাবিক আচরনের অনেক গল্প পাবেন। এই আচরনকে 'হিট' বলা হয়।

উপযুক্ত সঙ্গী পেলে, তাদের সাথে মিলনের সুযোগ পেলে পশুদের এই হিট স্বাভাবিক হয়ে যায়। উপযুক্ত সঙ্গী না পাওয়া গেলে অনেকে সাজেস্ট করেন, পশুগুলোকে নিউটার (প্রজনন ক্ষমতাহীন) করে দিতে। এর ফলে তাদের আর হিট উঠবে না। ভাদ্র-আশ্বিন মাস হচ্ছে কুকুরের মেটিং সিজন। এই সময়ে তারা হিট এ থাকবে -- এটাই স্বাভাবিক।

আবার, কুকুরের জলাতঙ্ক রোগ হলে তখন সে পাগল হয়ে যায়। জলাতঙ্ক রোগর জীবাণু বাতাসে ভেসে বেড়ায় বা অন্য কোনো জন্তুর দেহে থাকে। আর সেখান থেকে কুকুরের দেহে কোথাও কেটেকুটে গেলে সেখান দিয়ে ঢুকে পড়ে। চার থেকে ছয় সপ্তাহের মধ্যে এর জীবাণু কাজ আরম্ভ করলে পর কুকুর ক্রমশ ঝিমিয়ে পড়তে থাকে, জ¦র দেখা দেয়, খিদে মরে যায়। জীবাণু মস্তিষ্কে আক্রমণ করার পর কুকুর বিশ্রী রকম উত্তেজিত হতে থাকে, ঘোঁৎ ঘোঁৎ করে, মুখ দিয়ে খালি লালা ঝরে। ঠিক এই সময়টাতেই কুকুর কামড়ানোর জন্য ব্যস্ত হয়ে ওঠে। আর তখনই তার নাম দেয়া হয় পাগলা কুকুর। এই রকম সব লক্ষণ দেখা দেয়ার পর তিন থেকে পাঁচ দিনের মধ্যে কুকুরটা মারা যায়।

©জহিরুল ইসলাম ও ডেইলিহান্ট

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 817 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 356 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 2,827 বার দেখা হয়েছে
+5 টি ভোট
2 টি উত্তর 42,629 বার দেখা হয়েছে
+7 টি ভোট
3 টি উত্তর 4,017 বার দেখা হয়েছে
28 জানুয়ারি 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Samsun Nahar Priya (47,710 পয়েন্ট)

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

902,082 জন সদস্য

60 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 60 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. Go88casinoworld

    100 পয়েন্ট

  3. jun88casinoclick0

    100 পয়েন্ট

  4. SimaVictor26

    100 পয়েন্ট

  5. win79financial

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...