কিছু মানুষকে দেখা যায় তারা এক কান কিংবা একই সাথে দুই কান নাড়াতে পারে। এটা তারা কিভাবে করে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
1,245 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
Fahimuzzaman Fahim-

প্রশ্নটা যদিও দারুণ, তবু একটা কথা বলা দরকার। পেশীতন্তু থাকলেই যে কোন অঙ্গ নাড়ানো যাবে, এইরকম কোন কথা নেই। কান ছাড়াও আমাদের দেহে কিছু কিছু অঙ্গ আছে, যেখানে পেশীতন্তু উপস্থিত, কিন্তু সেইগুলি ঐচ্ছিকভাবে নাড়ানো বা স্পন্দিত করা যায় না [জীববিজ্ঞানে এদের মধ্যে কিছু পেশীকে অনৈচ্ছিক পেশীও বলে, তবে সেটা অন্য ব্যাপার]।

আধুনিক মানবের মধ্যে কান নাড়ানো একটি ভেস্টিজিয়াল বৈশিষ্ট্য। সুদূর অতীতে আমাদের পূর্বপুরুষদের মধ্যে এই বৈশিষ্ট্য উপস্থিত ছিল। বর্তমানে সমগ্র মানব পপুলেশনের প্রায় ১০-২০ শতাংশ কান নাড়াতে পারেন।

আমাদের কানে অউরিকুলার(Auriculare) নামক কিছু পেশী সমষ্টিগতভাবে অবস্থান করে, যারা একসময় আমাদের কান নাড়াতে সাহায্য করত এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে এখনও করে। অউরিকুলার পেশী প্রধানত তিন ধরনের হয়, অউরিকুলারিস অ্যান্টেরিয়র(Auricularis Anterior) যা কানকে সামনের দিকে নাড়াতে সাহায্য করে; অউরিকুলারিস সুপিরিয়র(Auricularis Superior), যা কানকে ওপরের দিকে তুলতে সাহায্য করে আর অউরিকুলারিস পস্টেরিয়র(Auricularis Posterior), যা কানকে পিছিয়ে যেতে সাহায্য করে।

দীর্ঘকাল অব্যবহারের ফলে এই পেশীগুলি এখন ভেস্টিজিয়াল পেশীতে পরিণত হয়েছে। তবে কান নাড়ানোটা জিন-বাহিত বৈশিষ্ট্য কি না, বিজ্ঞানীদের মধ্যে এই নিয়ে অনেক দ্বিমত আছে। অনেকেই মনে করেন মানুষকে কান নাড়ানো শেখানো যায় প্রচুর অভ্যাসের মধ্য দিয়ে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 735 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 671 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 5,400 বার দেখা হয়েছে
+6 টি ভোট
1 উত্তর 885 বার দেখা হয়েছে

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

902,940 জন সদস্য

94 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 92 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. mb888888com

    100 পয়েন্ট

  4. nohu68in

    100 পয়েন্ট

  5. xoilactvmysc

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...