হাত খসখসে হওয়ার কারণ কি? এবং এর সমাধান কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
2,090 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (20,400 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)
কারণঃ * বংশগত বা জিনগত কারণে, বয়স ৪০-এর পর তেল ও ঘাম গ্রন্থির সংখ্যা কমে যায়।

* পেশার কারণে। যেমন বাগান, কৃষিকাজ বা নির্মাণকাজ যাঁরা করেন।

* ক্লোরিনযুক্ত পানিতে অতিরিক্ত সাঁতার কাটলে বা গোসল করলে, বিশেষ করে গরম পানি বা ক্ষারযুক্ত সাবান ব্যবহার করলে, ধূমপান, অ্যালকোহল ও ক্যাফেইন গ্রহণ, অতিরিক্ত আকাশপথে ভ্রমণ।

* ভিটামিন ‘এ’ ও ‘বি’র অভাব হলে। জিংক ও ফ্যাটি অ্যাসিডের অভাব হলেও হাত পা ও ত্বক শুষ্ক হয়।

* কিছু চর্মরোগ, কিছু ওষুধ সেবন, এসিতে অতিরিক্ত অবস্থান, থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস, অতিরিক্ত সুগন্ধি ব্যবহার ইত্যাদিও চামড়া শুষ্ক করে।

যেভাবে রোধ করতে পারেনঃ * এ সময় ১০ শতাংশ ইউরিয়া, ভেসলিন লাগালে হাতের তালু অনেকটা মসৃণ হয়ে আসে।

* ৫ শতাংশ স্যালিসাইলিক অ্যাসিড অয়েন্টমেন্ট অথবা ভেসলিন নিয়মিত মাখতে পারেন।

-Nadia Islam
0 টি ভোট
করেছেন (440 পয়েন্ট)

দই আর বেসন হাতের ত্বক মোলায়েম করে। বেসন ভূমিকা রাখে হাতের উজ্জ্বলতা বাড়াতে। ৪ টেবিল চামচ বেসন আর ২ টেবিল চামচ দই নিয়ে পেস্ট বানান। হাতে মেখে অন্তত ১৫ মিনিট রাখুন।

 

রান্নাঘরের কাজ করতে গিয়ে হাতের কোমলতা চলে যায়। হাত হয়ে পড়ে খসখসে। এ সমস্যা নিয়ে বিব্রত থাকেন অনেকেই। কয়েকটি উপায়ে খসখসে হাত মসৃণ করে তুলতে পারবেন সহজে। বাড়াবে হাতের উজ্জ্বলতাও।

 

লেবু এবং মধু

৩ টেবিল চামচ লেবুর রস আর ২ টেবিল চামচ মধুর সাথে ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করুন। হাতের তালুতে মেখে ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। এভাবে কিছুদিন করলে হাত আবারও উজ্জ্বল এবং মসৃণ হয়ে উঠবে।

 

দই আর বেসন

দই আর বেসন হাতের ত্বক মোলায়েম করে। বেসন ভূমিকা রাখে হাতের উজ্জ্বলতা বাড়াতে। ৪ টেবিল চামচ বেসন আর ২ টেবিল চামচ দই নিয়ে পেস্ট বানান। হাতে মেখে অন্তত ১৫ মিনিট রাখুন। কুসুম গরম পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।

 

টম্যাটো ও লেবু
হাতের খসখসে ভাব দূর করতে টম্যাটো কার্যকর। বাটিতে একটা টম্যাটো কচলে পেস্ট বানান। এর সঙ্গে অল্প লেবুর রস মিশিয়ে মিশ্রণটি হাতের তালুতে মাখুন। ১৫ থেকে ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। টানা ৪ সপ্তাহ এ পদ্ধতি অনুসরণ করলে উপকার পাওয়া যাবে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+13 টি ভোট
1 উত্তর 386 বার দেখা হয়েছে
+9 টি ভোট
1 উত্তর 6,283 বার দেখা হয়েছে
03 ফেব্রুয়ারি 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Samsun Nahar Priya (47,710 পয়েন্ট)
+10 টি ভোট
2 টি উত্তর 2,342 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 1,225 বার দেখা হয়েছে

10,921 টি প্রশ্ন

18,622 টি উত্তর

4,747 টি মন্তব্য

875,511 জন সদস্য

44 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 43 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    470 পয়েন্ট

  2. Aviator Game

    180 পয়েন্ট

  3. bobbyanderson0

    140 পয়েন্ট

  4. Fayahal Bin Kadry

    120 পয়েন্ট

  5. tr88topgrcom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত মহাকাশ প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল চাঁদ ডিম বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত গ্যাস রঙ পাখি সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...