স্টিকার দেওয়া আপেলের মান কি আদৌ বেশি ভাল? আঠা পেটে গিয়ে শরীরের কতটা ক্ষতি হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
345 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (20,400 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)
ফল কিনতে গিয়ে, ফলের দোকানের সামনে দাঁড়িয়ে সবার আগে চোখ যায় কোন দিকে? সবচেয়ে সুন্দর দেখতে, গায়ে স্টিকার দেওয়া ফলের দিকে নিশ্চয়ই? একই দোকানে বিভিন্ন মানের এবং বিভিন্ন দামের ফল রাখা থাকলেও স্টিকার দেখে মান নির্ধারণ করা যেন আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে।
অনেকেই মনে করেন, এই স্টিকার দেওয়া ফলগুলি বোধহয় বিদেশ থেকে আমদানিকৃত। তাই গুণমানের দিক থেকে অন্য ফলের চেয়ে বেশি ভাল। সত্যিই কি তাই?
‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া’ বলছে, পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের স্টিকার ব্যবহার করা হয় ফলের গুণমান, দাম ও কী ধরনের প্রক্রিয়ায় ফলটি উৎপাদিত হয়েছে, তা বুঝতে।
কিন্তু ভারতে আদৌ এমন কোনও নিয়ম নেই। বরং ভারতে এই ধরনের স্টিকার ব্যবহার করা হয় ফলের গায়ে থাকা খুঁত ঢাকা দিতে। অনেক সময় এই ধরনের স্টিকার দেখিয়ে বেশি দামও চাওয়া হয় গ্রাহকদের কাছে। কাজেই ফলের গায়ে স্টিকার দেখেই সেই ফল ভাল বলে ভেবে নেওয়ার কোনও কারণ ভারতে অন্তত নেই বলেই মত বিশেষজ্ঞদের। তার উপর স্টিকারগুলি যে ধরনের আঠা দিয়ে ফলের গায়ে আটকানো থাকে, জলে ধুলেই তা উঠে যায় না। তাই আঠা-সহ ফল খেলে উপকারের বদলে ক্ষতি হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
অথচ, বিদেশে খাদ্যের গুণমান নির্ণায়ক আন্তর্জাতিক সংস্থা ‘আইএফপিএস’-এর তরফে প্রদেয় স্টিকারে যদি চার সংখ্যার কোনও কোড থাকে তবে তার অর্থ, ফলটি উৎপাদনের সময় সাধারণ সার ও কীটনাশক ব্যবহার করা হয়েছে।
কোডটি পাঁচ সংখ্যার হলে এবং কোডের প্রথম সংখ্যাটি ৮ হলে তার অর্থ, ফলটি ‘জেনেটিকালি মডিফায়েড’ বা জিনগত পরিবর্তনের মাধ্যমে ফলানো।
ফলের গায়ে থাকা পাঁচ সংখ্যার কোডটি যদি ৯ দিয়ে শুরু হয় তবে তার অর্থ, সম্পূর্ণ জৈব পদ্ধতিতে ফলানো হয়েছে ফলটি।
Source: আনন্দ বাজার পত্রিকা

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+8 টি ভোট
1 উত্তর 834 বার দেখা হয়েছে
+11 টি ভোট
2 টি উত্তর 6,164 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 1,084 বার দেখা হয়েছে

11,004 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

893,367 জন সদস্য

39 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 39 জন গেস্ট অনলাইনে
  1. buyadd

    200 পয়েন্ট

  2. Singhalindutries002

    180 পয়েন্ট

  3. buy now

    160 পয়েন্ট

  4. singhal1

    140 পয়েন্ট

  5. EricaCarl

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...