কোষে মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি কীভাবে হয়েছিল? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
476 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (8,590 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (8,590 পয়েন্ট)
ধারণা করা হয় মাইটোকন্ড্রিয়া নিজেই প্রাককেন্দ্রিক কোষ হিসেবে আদি সুকেন্দ্রিক কোষের ভিতরে ঢুকে পড়েছিল।

কেননা, প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। আবার কোনো কোনো সুকেন্দ্রিক কোষেও মাইটোকন্ড্রিয়া থাকে না। তাই হয়তোবা  মাইটোকন্ড্রিয়া কিছু কিছু আদি কোষের ভিতর কোনোভাবে ঢুকে গিয়েছিল এবং পরবর্তীতে কোষের অঙ্গাণুতে রূপান্তরিত হয়েছিল।

আবার, প্রাককেন্দ্রিক কোষের কোষঝিল্লিতে শক্তি উৎপন্ন হয়। একইভাবে মাইটোকন্ড্রিয়াও তার ঝিল্লিতে শক্তি উৎপাদন করে। এছাড়া সুকেন্দ্রিক কোষের মাইটোকন্ড্রিয়ার আকার প্রাককেন্দ্রিক কোষের আকারের কাছাকাছি। মাইটোকন্ড্রিয়ার ভিতরে তার নিজস্ব DNA, RNA ও রাইবোজোম থাকে; নিজেই প্রোটিন উৎপন্ন করতে পারে, যেমনটা কোষের মধ্যে হয়। এক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট ছাড়া শুধুমাত্র মাইটোকন্ড্রিয়ারই স্বাধীন কোষের মতো এমন নিজে নিজে প্রোটিন তৈরির ক্ষমতা আছে। মাইটোকন্ড্রিয়ার DNA সুকেন্দ্রিক কোষের DNA- এর চেয়ে আলাদা, কিন্তু এর জিনোম প্রাককেন্দ্রিক কিছু কোষের জিনোমের মতো। এছাড়াও, স্বাধীন ব্যাকটেরিয়ার মতো মাইটোকন্ড্রিয়া নিজে নিজেই বিভাজিত হয়ে সংখ্যাবৃদ্ধি করতে পারে।

অতএব, স্পষ্ট বোঝা যাচ্ছে যে, মাইটোকন্ড্রিয়া অতীতে প্রাককেন্দ্রিক কোষ ছিল যা কোনো আদিম সুকেন্দ্রিক কোষকে সংক্রমণ করেছিল, যেমনটা রোগ-জীবাণু আমাদের কোষকে আক্রমণ করে। কিন্তু এই সংক্রমণের ফল ভালোই হয়- মাইটোকন্ড্রিয়া কোষের ভিতর থাকার সুযোগ পায়; আবার কোষও মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে অনেক শক্তি উৎপাদনে সক্ষম হয়। সেই থেকে মাইটোকন্ড্রিয়া কোষের অঙ্গাণু রূপে থেকে যায়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+4 টি ভোট
5 টি উত্তর 22,385 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 288 বার দেখা হয়েছে
30 সেপ্টেম্বর 2022 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Md. Taseen Alam (8,590 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 358 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 481 বার দেখা হয়েছে

10,994 টি প্রশ্ন

18,693 টি উত্তর

4,750 টি মন্তব্য

891,744 জন সদস্য

33 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 33 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. securehealth

    140 পয়েন্ট

  3. BuyAtivan

    120 পয়েন্ট

  4. realmentalh

    120 পয়েন্ট

  5. brownrobert

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...