সহজে রোদের কালো দাগ দূর করার উপায় কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
441 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (490 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (2,160 পয়েন্ট)
রোদে পোড়াদাগ দূর করতে রয়েছে প্রচলিত প্রতিষ্ঠিত কিছু পন্থা।
সেসব নিয়ে ফেমিনা ডটইন এ প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে জানানো হল রোদে পোড়া দাগ কমানোর উপায়।

 --লেবুর রস ও মধুঃ
লেবুর রসে আছে ব্লিচিং উপাদান যা ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে সহায়তা করে।
তাজা লেবুর রস নিয়ে তাতে মধু যোগ করে প্যাক তৈরি করে নিতে হবে। প্যাকটি ত্বকে মেখে ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে।
এতে কিছুটা চিনি যোগ করে ত্বকে স্ক্রাব করে নিলে মৃত কোষ দূর হওয়ার পাশাপাশি ত্বক মসৃণ হবে।

 --টক দই ও টমেটোঃ
টমেটো উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করে।
তাজা টমেটোর খোসা ছাড়িয়ে নিতে হবে। এর সঙ্গে দুএক টেবিল-চামচ তাজা টক দই যোগ করে নিতে হবে।
উপাদানগুলো ভালো মতো মিশিয়ে ত্বকে ব্যবহার করে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে।

 --হলুদ ও বেসনঃ
ত্বক উজ্জ্বল করতে হলুদ চমৎকার কাজ করে। বেসন ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
এক চা-চামচ হলুদ গুঁড়া ও এক কাপ বেসনের সঙ্গে পানি বা দুধ মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে।
প্যাকটি মুখ ও দেহে মেখে শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর হালকা গরম পানিতে ভিজিয়ে নিয়ে স্ক্রাব করতে হবে। নিয়মিত ব্যবহার করলে সহজে রোদে পোড়া দাগ দূর হবে।

★শসার রসঃ-

শসার শীতল করা উপাদান রোদের পোড়াভাব কমায়।
শসা কুচি করে তার রস আলাদা করে নিতে হবে। শসার রসে তুলা ডুবিয়ে তা ত্বকে ব্যবহার করতে হবে।
ব্যবহারের পরে শুকিয়ে আসলে ধুয়ে ফেলতে হবে। আরও উপকার পেতে এতে লেবু রসও যোগ করে নেওয়া যাবে।

 --আলুর রসঃ
ত্বকের যে কোনো কালো দাগ করে, চোখের চারপাশের কালচেভাব কমাতে সাহায্য করে আলুর রস। আলু ত্বকে আরাম দেওয়ার পাশাপাশি, এতে থাকা ব্লিচিং উপাদান ত্বককে উজ্জ্বল করতেও সাহায্য করে।

রোদেপোড়া দাগ দূর করতে আলুর রস সরাসরি ত্বকে ব্যবহার করা যায়।
অথবা আলু পাতলা করে কেটে তা চোখের উপরের অংশ ও দাগের ওপর ব্যবহার করা যেতে পারে।
দশ থেকে ১২ মিনিট অপেক্ষা করে তা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
করেছেন (490 পয়েন্ট)
লেবু দিয়ে স্ক্রাবিং করলে কি ত্বকের ক্ষতি হবে না?আমি কয়েকদিন ব্যবহার করেছিলাম শরীরে জ্বালাপোড়া করেছিল।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 537 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 592 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 849 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 576 বার দেখা হয়েছে
17 সেপ্টেম্বর 2022 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Msknirob (6,760 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 1,689 বার দেখা হয়েছে

10,907 টি প্রশ্ন

18,604 টি উত্তর

4,746 টি মন্তব্য

871,044 জন সদস্য

9 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 9 জন গেস্ট অনলাইনে
  1. hay88makeup

    100 পয়েন্ট

  2. nowgoalcomdetop

    100 পয়েন্ট

  3. cuathepvietvietnam

    100 পয়েন্ট

  4. lc79hwin

    100 পয়েন্ট

  5. tipclubvip

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...