পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বর্জ্য(Waste) উৎপন্ন হয়, তা থেকে তো radiation ছড়ায়। এই radoation থেকে আমাদের পৃথিবীকে কীভাবে বাচাঁনো হচ্ছে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
477 বার দেখা হয়েছে
"পরিবেশ" বিভাগে করেছেন (4,010 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (8,590 পয়েন্ট)
পৃথিবীর সকল পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের মাধ্যমে শক্তি উৎপাদন করা হয়। এই ইউরেনিয়াম ৫ বছর পর পর্যাপ্ত শক্তি উৎপন্ন করতে পারে না। ফলে এদেরকে রিয়েক্টর থেকে বের করে আনতে হয়। এগুলোই মূলত পারমানবিক বর্জ্য।পারমানবিক বর্জ্য তেজস্ক্রিয় হওয়ায় এদেরকে নিরাপদভাবে সংরক্ষণ খুব জরুরি।

এই বর্জ্য সংরক্ষণের সবচেয়ে সহজ ও সস্তা উপায় হলো পানির চৌবাচ্চায় এসব পারমানবিক বর্জ্য বা ইউরেনিয়াম বান্ডেলকে সংরক্ষণ করা। এখানে পানি তেজস্ক্রিয়তা ছড়াতে বাধা দেয়। কিন্তু এসব ইউরেনিয়াম বান্ডেল তখনো উত্তপ্ত হতে থাকায় পানি বাষ্পীভূত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এখানে কুলিং সিস্টেমের মাধ্যমে পানির তাপমাত্রা কম রাখা হয়। এভাবে ১০ থেকে ১২ বছর ধরে এই ইউরেনিয়াম বান্ডেলকে ঠান্ডা করার পর তা কংক্রিটের পুরু আস্তরণে ঢালাই করে স্টিলের কন্টেইনারে রাখা হয়।

তবে উক্ত ব্যবস্থায় প্রাকৃতিক দুর্যোগ বা কংক্রিট ক্ষয়প্রাপ্ত হয়ে রেডিয়েশন বাইরে চলে আসতে পারে। তাই ফিনল্যান্ডে সমুদ্র উপকূলে মাটির নিচে গভীর এক সুড়ঙ্গ খোঁড়া হয়েছে। যেহেতু ফিনল্যান্ডে ভুমিকম্প ও সুনামি কখনো হয়নি তাই সেখানেই এই রিজার্ভার গড়ে তোলা হয়েছে। এই সুগঙ্গে পারমাণবিক বর্জ্য ভর্তি করে মাটিচাপা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এটি পূর্ণ হয়ে গেলে এটিকে মাটিচাপা দিয়ে চিরতরে বন্ধ করে দেওয়া হবে।

এভাবেই পৃথিবীকে পারমানবিক বর্জ্যের রেডিয়েশনের হাত থেকে বাঁচানো হচ্ছে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

900,246 জন সদস্য

124 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 124 জন গেস্ট অনলাইনে
  1. Jakir Islam

    100 পয়েন্ট

  2. s666observer

    100 পয়েন্ট

  3. videodownload

    100 পয়েন্ট

  4. 789clubccocom

    100 পয়েন্ট

  5. tintucbible

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...